তাগে রিতা
তাগে রিতা | |
|---|---|
"নারী উদ্যোগ এবং স্থানীয় পণ্য প্রচারে উৎকর্ষতার জন্য" ২০২২ সালে নারী শক্তি পুরস্কার প্রাপ্তি | |
| জন্ম | ২৬ শে জানুয়ারি ১৯৮১ |
| অন্যান্য নাম | তাগে রিতা তাখে |
| পেশা | কৃষি প্রকৌশলী |
| পরিচিতির কারণ | ভারতের প্রথম কিউই ওয়াইন ব্রিউয়ার |
| দাম্পত্য সঙ্গী | তাখে তমো |
| সন্তান | ৪ |
| পুরস্কার | উইমেন ট্রান্সফর্মিং ইণ্ডিয়া অ্যাওয়ার্ডস ২০১৮, নারী শক্তি পুরস্কার ২০২২। |
| ওয়েবসাইট | www.naaraaaba.com |
তাগে রিতা জিরো উপত্যকার একজন কৃষি প্রকৌশলী এবং ভারতের প্রথম কিউই ওয়াইন প্রস্তুতকারী।[১] ২০১৮ সালে, তিনি জাতিসংঘ এবং নীতি আয়োগ কর্তৃক আয়োজিত উইমেন ট্রান্সফর্মিং ইণ্ডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হন।
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]তাগে রিতা তাখের জন্ম অরুণাচল প্রদেশের জিরো উপত্যকায়। তিনি আপাতানি উপজাতির অন্তর্ভুক্ত। তিনি অরুণাচল প্রদেশের নির্জুলির এনইআরআইএসটি (নর্থ ইস্টার্ন রিজিওনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যাণ্ড টেকনোলজি) থেকে কৃষি প্রকৌশলী[২] হিসেবে পড়াশোনা করেছেন এবং প্রশিক্ষণ নিয়েছেন।
কর্মজীবন
[সম্পাদনা]২০১৭ সালে, রিতা একটি বুটিক ওয়াইন প্রস্তুত সংস্থায় বিনিয়োগ করেছিলেন, যার নাম নারা আবা। এই কাজের মাধ্যমে, তিনি স্থানীয় একটি সমস্যার সমাধান করেছিলেন। তিনি কিউই ফল থেকে ওয়াইন তৈরি করতেন, তিনি যে উপত্যকায় থাকতেন সেখানে এই ফলটি প্রচুর পরিমাণে পাওয়া যেত। তিনি তাঁর বাগান এবং অরুণাচল প্রদেশের কিউই গ্রোয়ার্স কোঅপারেটিভ সোসাইটি থেকে জৈব ফলটি সংগ্রহ করেছিলেন। এর ফলে এই ফলের উৎপাদকেরা নিশ্চিত ক্রেতা পেয়েছিল। তিনি ওয়াইন তৈরিতে ঐতিহ্যবাহী পদ্ধতি অনুসরণ করেছেন। সঠিক পদ্ধতি এবং সঠিক মিশ্রণটি প্রস্তুত করতে তাঁর ছয় বছরের গবেষণা এবং পরিকল্পনা লেগেছে। ২০১৭ সাল থেকে ওয়াইন তৈরির কারখানাটি তার ধারণক্ষমতা ২০,০০০ লিটার থেকে বাড়িয়ে ৬০,০০০ লিটারে উন্নীত করেছে, বর্তমানে ১৬টি ট্যাঙ্কের মাধ্যমে ওয়াইন উৎপাদন করা হচ্ছে।[৩] শুধুমাত্র ওয়াইন উৎপাদনের প্রথম বছরেই ৩০০ জন কৃষককে সহায়তা করা হয়েছিল এবং তাদের কিউই চাষে ফিরিয়ে আনা হয়েছিল, তারা ওয়াইন কারখানায় প্রায় ২০ মেট্রিক টন (২০,০০০ কেজি) কিউই বিক্রি করেছিল। কাঁচামাল গুঁড়ো করা থেকে বোতলজাতকরণ পর্যন্ত প্রক্রিয়াটি প্রায় চার মাস সময় নেয়। ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই ওয়াইনের স্বাদ সবচেয়ে ভালো।[৪][৫][৬][৭][৮][৯][১০]
পুরস্কার এবং স্বীকৃতি
[সম্পাদনা]২০২২ সালের আন্তর্জাতিক নারী দিবসে, তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে ২০২০ সালের নারী শক্তি পুরস্কার গ্রহণ করেন। যাঁরা পরিবর্তনের সূচনা করেন বা অনুপ্রাণিত করেন এমন নারীদের স্বীকৃতি দিতে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক প্রতি বছর এই পুরস্কারের আয়োজন করে।[১১] ভারতে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে ২০২১ সালে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছিল।[১২] অনুষ্ঠানে ৭২ জন মহিলা টিকাদানকারী উপস্থিত ছিলেন যাঁরা তাঁদের কাজে অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন।[১১]
- উত্তর-পূর্ব উদ্যোক্তা পুরস্কার
- জাতিসংঘ এবং নীতি আয়োগ কর্তৃক আয়োজিত নারী রূপান্তরকারী ভারত পুরস্কার ২০১৮-এর বিজয়ী
- জাতিসংঘের সহযোগিতায় নীতি আয়োগ কর্তৃক ২০১৮ সালের নারী রূপান্তরকারী ভারত পুরস্কার।
- ২৬শে অক্টোবর ২০১৮ তারিখে অরুণাচল প্রদেশের মাননীয় রাজ্যপাল, ব্রিগেডিয়ার ডঃ বিডি মিশ্র (অবসরপ্রাপ্ত) কর্তৃক সংবর্ধনা এবং প্রশংসাপত্র।
- শ্রীমন্ত শঙ্করা মিশন (এসএসএম) গুয়াহাটি-২০১৭ থেকে বসুন্ধরা পুরস্কারের প্রাপক
- শ্রী রবিন হিবু (আইপিএস),এর নেতৃত্বে দিল্লি ভিত্তিক একটি এনজিও হেল্পিং হ্যাণ্ডস দ্বারা অরুণাচল প্রদেশের নিম্ন সুবানসিরি জেলার জিরোর অগ্রগামী মহিলা উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত করা হয়েছে (২০১৭) ৷
- জিরো উপত্যকার একটি বিখ্যাত এনজিও, স্মাইল জিরো কর্তৃক উদ্ভাবনী উদ্যোক্তা- ২০১৭ পুরস্কারপ্রাপ্ত ।
- অরুণাচল প্রদেশের নারী ও শিশু উন্নয়ন বিভাগ, কর্তৃক ২০২০ সালের সংবর্ধনা এবং প্রশংসাপত্র প্রদান । ।
- সিএনবিসি-১৮ (বিশ্বব্যাপী দর্শক সংখ্যা সম্পন্ন একটি টিভি চ্যানেল) আন্তর্জাতিক নারী দিবস ২০১৯-এর জন্য বিশেষ সম্প্রচারের জন্য একটি ছোট গল্প তৈরি করেছে। ভারতীয় জনতা যুব মোর্চা কর্তৃক প্রশংসাপত্র, ২০২০।
- আপাতানি যুব সমিতি কর্তৃক এওয়াইএ পুরস্কার-২০১৮ - এটি জিরো ভ্যালির একটি ৪০ বছরের পুরনো যুব সংগঠন।
- সামাজিক সম্প্রীতি এবং বন্যপ্রাণী সুরক্ষার জন্য কাজ করে এমন একটি গ্রাম ভিত্তিক যুব সংগঠন কর্তৃক এএনএনওয়াইও পুরস্কার-২০১৯ ।
- ইন্দো ইউরোপীয় চেম্বার অফ কমার্স কর্তৃক ১৩তম জাতীয় মহিলা শ্রেষ্ঠত্ব পুরস্কার-২০২০ এর জন্য মনোনীত ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Here's how Tage Rita Takhe makes Kiwi wine"।
- ↑ "Arunachal's Tage Rita awarded Nari Shakti Puraskar"। EastMojo (মার্কিন ইংরেজি ভাষায়)। ৮ মার্চ ২০২২। ৬ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২।
- ↑ PTI (২১ মে ২০২৩)। "Arunachalee woman entrepreneur stirs storm in glass with kiwi wine 'Naara Aaba'"। ThePrint (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২৫।
- ↑ "Tage Rita, Techi Anna get Vasundhara – NE Entrepreneur Awards | The Arunachal Times"। ২৮ এপ্রিল ২০১৮।
- ↑ "Kiwi Farmers of Arunachal's Ziro Valley Give 'Corky' Twist to Their Future!"। The Better India। ২৪ এপ্রিল ২০১৮।
- ↑ "Say cheers with first organic kiwi wine"। www.telegraphindia.com।
- ↑ "Kiwi from Arunachal Pradesh's Ziro Valley now going global"। ২৫ এপ্রিল ২০১৮।
- ↑ "Arunachal Industries Minister launches organic Kiwi wine"।
- ↑ "Women Transforming India Awards 2018 | NITI Aayog, (National Institution for Transforming India), Government of India"। niti.gov.in।
- ↑ "Women Transforming India Awards 2018"। ৮ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯।
- 1 2 "Leaders cut across political lines to hail Indian women achievers"। Odisha News, Odisha Latest news, Odisha Daily - OrissaPOST (মার্কিন ইংরেজি ভাষায়)। ৮ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ Kainthola, Deepanshu (৮ মার্চ ২০২২)। "President Presents Nari Shakti Puraskar for the Years 2020, 2021"। Tatsat Chronicle Magazine (ইংরেজি ভাষায়)। ৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২২।