তসনিম বানো
তসনিম বানো | |
|---|---|
| মহীশূর সিটি কর্পোরেশনের মেয়র | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২০২০ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| রাজনৈতিক দল | |
| দাম্পত্য সঙ্গী | সৈয়দ সামিউল্লা |
| পিতামাতা | মুন্নাবর পাশা (পিতা) তহসিন বানু (মা) |
মহীশূর সিটি কর্পোরেশনের ১৫৮ বছরের দীর্ঘ ইতিহাসে তসনিম বানো হলেন প্রথম মুসলিম মহিলা মেয়র।[১] তিনি জনতা দল (ধর্মনিরপেক্ষ)-এর একজন রাজনীতিবিদ।[২][৩][৪]
প্রাথমিক জীবন এবং পটভূমি
[সম্পাদনা]তসনিমের জন্ম মুন্নাবর পাশা (একজন দর্জি) এবং তহসিন বানুর (একজন গৃহিণী) ঘরে।[৫] তিনি মহীশূরের মহারাণী কলেজ থেকে কলা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৬]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]সৈয়দ সামিউল্লাহর সাথে তসনিম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে।[১] তসনিমের কাকা আলহাজ নাসিরুদ্দিন বাবু মহীশূরের তিনবারের কর্পোরেটর ছিলেন।[৬]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]তসনিম ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে রাজনীতিবিদ হিসেবে যাত্রা শুরু করেছিলেন এবং ২০১৩ সালের মার্চ মাসে ২৬ নম্বর ওয়ার্ড - মীনা বাজার থেকে প্রার্থী হয়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছিলেন। এই কেন্দ্রটি তখন অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য সংরক্ষিত ছিল। ২০১৮ সালে, তিনি জনতা দল (ধর্মনিরপেক্ষ)-এর প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং রাজ্য বিধানসভা নির্বাচনে তাদের সমর্থন করেন। ৩১ বছর বয়সে তিনি মহীশূর সিটি কর্পোরেশন নির্বাচনে কংগ্রেস-জেডি(এস) জোটের প্রার্থী ছিলেন।[৭] ২০২০ সালের ১৮ই জানুয়ারি তিনি মেয়র নিযুক্ত হন[৮] এবং তিনি হলেন মহীশূরের ২২তম মেয়র।[৬] মেয়র নির্বাচনে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) গীতা যোগানন্দকে পরাজিত করেন। তাঁর নিয়োগ এমন এক সময়ে হয়েছিল যখন কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে সিএএ-এনআরসি বাস্তবায়নের চেষ্টা করছিল।[৯]
বিতর্ক
[সম্পাদনা]তসনিমের সাথে ডেপুটি কমিশনার রোহিণী সিন্দুরি এবং সংসদ সদস্য প্রতাপ সিংহ দুর্ব্যবহার করেছিলেন, সেই কারণে তসনিম তাঁদের সাথে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েন।[১০][১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Meet Tasneem, the first Muslim woman mayor of Mysuru"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০।
- ↑ "Tasneem of JD(S) elected Mayor of Mysuru"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। ১৮ জানুয়ারি ২০২০। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০।
- ↑ Dubey, Vipashyana (২৩ জানুয়ারি ২০২০)। "Meet Tasneem Bano, Mysuru's First Muslim Woman Mayor"। SheThePeople TV (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০।
- ↑ "Help Mysuru bag five-star status in garbage-free cities category again: Mayor | Mysuru News - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। ২৩ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০।
- ↑ "In Tasneem, Mysuru Gets Its First Ever Muslim Woman Mayor"। The Wire। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২২।
- 1 2 3 "Mysuru gets first Muslim woman Mayor"। Deccan Herald (ইংরেজি ভাষায়)। ১৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০।
- ↑ Athavale, Sanika (২১ জানুয়ারি ২০২০)। "Tasneem Banu Becomes Mysuru's First Muslim Woman Mayor"। thelogicalindian.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০।
- ↑ "Tasneem Bano elected as first Muslim woman mayor of Mysuru: 31-year-old JD(S) corporator wants to retain 'clean city' tag"। Firstpost। ২১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০।
- ↑ "Mysuru's First Muslim Woman Mayor Reminds BJP of Sabka Saath, Sabka Vikas"। News18 (ইংরেজি ভাষায়)। ২৪ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০।
- ↑ "MCC Commissioner not taking us into confidence: Mayor Tasneem Bano – Mysuru Today" (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৫ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০।
- ↑ "People are trying to take me for granted: Mayor Tasneem Bano – Mysuru Today" (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৫ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০।