বিষয়বস্তুতে চলুন

তরিতা শঙ্কর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তরিতা শঙ্কর
ইন্দিরা গ্রুপ অফ ইনস্টিটিউটের চেয়ারপারসন
ব্যক্তিগত বিবরণ
জন্মভারতীয়
পেশাশিক্ষক

তরিতা শঙ্কর একজন ভারতীয় শিক্ষিকা এবং লেখিকা। তিনি ইন্দিরা গ্রুপ অফ ইনস্টিটিউটের চেয়ারপারসন। তিনি শ্রী চাণক্য শিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা এবং সচিবও।[]

শিক্ষা এবং কর্মজীবন

[সম্পাদনা]

তরিতা কলা বিভাগে স্নাতক, আইন বিভাগে তাঁর অতিরিক্ত যোগ্যতা আছে। ১৯৯৪ সালে শ্রী চাণক্য শিক্ষা সমিতি (এসসিইএস) প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শিক্ষাক্ষেত্রে প্রবেশ করেন। তিনি এসসিইএস-এর প্রধান ব্যবস্থাপনা ট্রাস্টি এবং প্রতিষ্ঠাতা-সচিব হিসেবে দায়িত্ব পালন করার সময় পুনেতে ইন্দিরা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নামে একটি স্বাধীন প্রতিষ্ঠান স্থাপন করেন।[] ২০০৬-০৭ শিক্ষাবর্ষে, ইন্দিরা ইনস্টিটিউট তাদের ইন্দিরা কলেজ অফ ফার্মেসি চালু ক'রে স্বাস্থ্যসেবা শিল্পে প্রবেশের সূচনা করে।[] তিনি বেশ কিছু জনহিতকর উদ্যোগে অবদান রেখেছেন, যেমন কেয়ার ক্লাব, যারা তাঁদের সংস্থার কর্মী, প্রাক্তন ছাত্র ও শিক্ষার্থীদের মানসিক সমর্থন, দিকনির্দেশনা এবং অনুপ্রেরণা প্রদান করে। তরিতা "গ্রেট কোটস ফ্রম গ্রেট উইমেন" বইটিরও লেখক।[] ২০২৪ সালে এইচআর এক্সেলেন্স অ্যাওয়ার্ডসে শিক্ষায় অবদানের জন্য তরিতা শঙ্করকে সম্মানিত করা হয়েছিল।[]

সম্মাননা

[সম্পাদনা]

২০০২ সালের নারী দিবসে, পুনা বিমানবন্দরের রোটারি ক্লাবের যুব ভারতী ২০০২-২০০৩ সালের ইণ্ডিয়া ব্র্যাণ্ড সামিটে তরিতার অবদানকে সম্মানিত করে। ২০০৭ সালে, তিনি উদ্ধবশ্রী সম্মান এবং মহিলা সুপার অ্যাচিভার্স সম্মাননা পেয়েছিলেন।[] শিক্ষাক্ষেত্রে তরিতার অবদানের স্বীকৃতিস্বরূপ, চণ্ডীগড়ের চিতকারা বিশ্ববিদ্যালয় তাঁকে ব্যবস্থাপনায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ২০১৭ সালে, তরিতা মরিশাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড লিডারশিপ কংগ্রেস অ্যাওয়ার্ডসে শিক্ষা উদ্যোক্তা পুরস্কার পেয়েছিলেন।[] ২০২৪ সালের সেপ্টেম্বরে, কোয়েম্বাটুরের শ্রী রামকৃষ্ণ কলেজ অফ আর্টস অ্যাণ্ড সায়েন্সে তরিতা শঙ্করকে পাইওনিয়ার ইন দ্য এডুকেশনাল এক্সেলেন্স পুরস্কারে ভূষিত করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Tarita Shankar"www.indiasgreatest.com। ২১ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. Sarfare, Sapna (১০ সেপ্টেম্বর ২০১২)। "'˜Friends asked us if we were insane to come here'"punemirror.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  3. Iyer, Bhavesh Kothari, Hariharan (২ আগস্ট ২০২১)। Eves against the Odds: 25 Inspiring Women Entrepreneurs Stories (ইংরেজি ভাষায়)। Notion Pressআইএসবিএন ৯৭৮-১-৬৩৯৯৭-৫৬০-০{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  4. "Meet these women entrepreneurs in India"। Vanitha Women Magazine। মার্চ ২০১২।
  5. "Sakal ePaper: Marathi News Paper, Online Marathi ePaper, Today's Marathi Newspaper | सकाळ ई-पेपर"epaper.esakal.com। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৫
  6. "Honouring Women Achievers"The Indian Express (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০১২। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  7. "World Leadership Congress & Awards | Leadership Awards | Leadership Conference | Leadership Event | Conference & Awards"www.worldleadershipcongress.org। ২১ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  8. "SRCAS organised 'Build the Better World' seminar for women students"Afternoon News (ইংরেজি ভাষায়)। ২৬ সেপ্টেম্বর ২০২৪। ১০ অক্টোবর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৪