বিষয়বস্তুতে চলুন

তমা শিরো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তমা শিরো
ব্যক্তিগত তথ্য
জন্ম (1997-09-15) ১৫ সেপ্টেম্বর ১৯৯৭ (বয়স ২৮)[]
কর্বি, ফ্রান্স
ক্রীড়া
দেশফ্রান্স
ক্রীড়াতীরন্দাজী
বিভাগবাঁকানো

তমা শিরো (ফরাসি: Thomas Chirault; জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৯৯৭) হলেন একজন ফরাসি তীরন্দাজ, যিনি ফ্রান্সের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[]

শিরো ফ্রান্সের হয়ে ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি একটি রৌপ্য পদক জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

তমা শিরো ১৯৯৭ সালের ১৫ই সেপ্টেম্বর তারিখে ফ্রান্সের কর্বিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

শিরো ফ্রান্সের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি তীরন্দাজীতে পুরুষদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] র‍্যাঙ্কিং পর্বে ৩৪টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৭৬ পয়েন্ট নিয়ে তিনি ৯ম স্থান অধিকার করেছিলেন।[] ৬৪ জনের পর্বে, তিনি র‍্যাঙ্কিং পর্বে ৫৬তম স্থান অধিকারী কলম্বিয়ার আন্দ্রেস এর্নান্দেসের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৭–১ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিলেন। অতঃপর ১৬ জনের পর্বে মেতে গাজোজের কাছে ৬–৫ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[][]

এছাড়াও তিনি বাপ্তিস্ত আদিস এবং জঁ-শার্ল ভালাদোঁ সাথে ফরাসি দল হিসেবে পুরুষদের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] তারা র‍্যাঙ্কিং পর্বে ১০২টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ২০২৫ পয়েন্ট নিয়ে ২য় স্থান অধিকার করেছিল।[] অতঃপর কোয়ার্টার-ফাইনালে তারা ইতালিকে ৬–২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিল। পরবর্তীকালে সেমি-ফাইনালে তুরস্কের বিরুদ্ধে ৫–৪ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে স্বর্ণ পদক ম্যাচে অংশগ্রহণ করেছিল,[] যেখানে তারা দক্ষিণ কোরিয়ার কাছে পরাজিত হয়ে রৌপ্য পদক জয়লাভ করেছেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Men's Individual – Start List" [পুরুষদের ব্যক্তিগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  2. 1 2 "CHIRAULT Thomas" [তমা শিরো]olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= এর জন্য |archive-url= প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "Men's Individual – Ranking Round – Results" [পুরুষদের ব্যক্তিগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  4. "Men's Individual – Brackets – Elimination Rounds" [পুরুষদের ব্যক্তিগত – বন্ধনী – নকআউট পর্ব] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  5. "Men's Individual – Final Ranking" [পুরুষদের ব্যক্তিগত – চূড়ান্ত অবস্থান] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  6. "Men's Team – Start List" [পুরুষদের দলগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  7. "Men's Team – Ranking Round – Results" [পুরুষদের দলগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  8. 1 2 "Men's Team – Results Bracket" [পুরুষদের দলগত – ফলাফল বন্ধনী২] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪
  9. "Men's Team – Medallists" [পুরুষদের দলগত – পদক বিজয়ী] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]