বিষয়বস্তুতে চলুন

তমা তুঙ্গী

স্থানাঙ্ক: ২১°৪৯′৫০″ উত্তর ৯২°২৮′০০″ পূর্ব / ২১.৮৩০৪৭৬° উত্তর ৯২.৪৬৬৫৬৭° পূর্ব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তমা তুঙ্গী বাংলাদেশের বান্দরবান জেলার থানচিতে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। ২০২১ সালের ৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়।[১][২][৩] বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত থানচি-রেমাক্রী-বড় মদক- লিক্রি সীমান্ত সড়কের ০৪ কিলোমিটারে এই পাহাড়ের চূড়াটি অবস্থিত। এর বিশেষত্ব হলো এখান থেকে একই সময়ে দেশের সর্বোচ্চ ও দ্বিতীয় পর্বতশৃঙ্গ যথাক্রমে তজিংডং ও কেওক্রাডং এবং দেশের সর্বোচ্চ সড়ক ডিম পাহাড় দেখা যায়।

তমা তুঙ্গী রিসোর্ট এ্যান্ড রেস্টুরেন্ট হলো তমা তুঙ্গী পাহাড়ের চূড়ায় প্রথম ও একমাত্র রিসোর্ট যার ওয়েবসাইট লিংক www.tomatungiresort.com এবং ফেইসবুক পেইজ লিংক www.facebook.com/TomaTungiResort.[৪]

অবস্থান

[সম্পাদনা]

তমা তুঙ্গী বান্দরবান জেলা শহর থেকে ৮৪ কিলোমিটার দূরে থানচি উপজেলায় অবস্থিত। থানচি সদর উপজেলা থেকে এর দূরত্ব ৪ কিলোমিটার।[২][৩]

বর্ণনা

[সম্পাদনা]

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় তমা তুঙ্গী পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে। এখানে দিক নির্ণয়ের সুবিধার্থে তিনটি ভিউ পয়েন্ট রয়েছে। তমা তুঙ্গীর অন্যতম বিশেষত্ব হচ্ছে এর টুরিস্ট ভিউ পয়েন্ট-১ থেকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং, কেওক্রাডং এবং ডিম পাহাড় দেখা যায়। এছাড়াও, ট্যুরিস্ট ভিউ পয়েন্ট ২ এ রয়েছে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার ব্যবস্থা।[১] বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবির পরিকল্পনা ও বাস্তবায়নে ‘থানচি-রেমাক্রি-মদক-লিক্রি’সড়কে এই ভিউ পয়েন্ট স্থাপন করা হয়। মূলত থানচি-রেমাক্রী-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের কাজ করার সময় এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলে বাংলাদেশ সেনাবাহিনী।[১] সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মনজুরুল ইসলাম ২০২১ সালের ৯ ডিসেম্বর তমা তুঙ্গী ট্যুরিস্ট ভিউ পয়েন্টের উদ্বোধন ঘোষণা করেন।[৫] সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় আড়াই হাজার ফুট। [২][৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "পাহাড়ের সৌন্দর্য উপভোগে তমা তুঙ্গী ভ্রমণ"। বাংলা নিউজ ২৪। ২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২।
  2. 1 2 3 "বান্দরবানে পর্যটকদের ডাকছে 'তমা-তুঙ্গী"। মহানগর নিউজ। ২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২।
  3. 1 2 3 "পর্যটকের নজর কেড়েছে "তমা তুঙ্গী"। বাংলার চোখ। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. ↑ "Toma Tungi Resort – Your nest where clouds rest" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৫।
  5. ↑ "বান্দরবানে পর্যটকের নজর কেড়েছে 'তমা তুঙ্গী'"। সময় টিভি। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২২।