তপন রায়চৌধুরী
তপন রায়চৌধুরী Tapan Raychaudhuri | |
|---|---|
অধ্যাপক তপন রায়চৌধুরী, জাতীয় জাদুঘর, ঢাকা, বাংলাদেশ, ২০০৯ | |
| জন্ম | ৮ মে ১৯২৬ |
| মৃত্যু | ২৬ নভেম্বর ২০১৪ (বয়স ৮৮) |
| মাতৃশিক্ষায়তন | |
| পুরস্কার | ওয়াটমুল পুরস্কার |
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| কর্মক্ষেত্র | ইতিহাস |
| ডক্টরেট উপদেষ্টা | C.C. Davies |
| উল্লেখযোগ্য শিক্ষার্থী | শাহিদ আমীন, জ্ঞানেন্দ্র পাণ্ডে, গওহর রিজভী, সুরঞ্জন দাস |
অধ্যাপক তপন রায়চৌধুরী (জন্ম ৮ মে, ১৯২৬ - মৃত্যু ২৬ নভেম্বর, ২০১৪) একজন ভারতীয় ইতিহাসবেত্তা যিনি ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের ইতিহাস রচনার জন্য প্রসিদ্ধ। তিনি দীর্ঘকাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ইতিহাস ও সভ্যতা বিষয়ে শিক্ষকতা করেন।
তপন রায়চৌধুরীর জন্ম ১৯২৫ খ্রিষ্টাব্দে, বাংলাদেশের বরিশালে, কীর্তিপাশায়, এবং সেখানেই তার স্কুল জীবন অতিবাহিত হয়। ১৯৪৮ খ্রিষ্টাব্দে বাংলাদেশ ছেড়ে তারা ভারতে চলে আসেন। অতঃপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন এবং উভয বিশ্ববিদ্যালয় থেকে ডি, ফিল, ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি, লিট, ডিগ্রী অর্জন করেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় তাকেঁ সম্মানসূচক ডি, লিট, উপাধি প্রদান করে। জীবনের শুরু থেকেই তপন রায় চৌধুরী শিক্ষকতাকে জীবিকা হিসাবে গ্রহণ করেন। বহু বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় তার বহু গ্রন্থ এবং পাণ্ডিত্যপূর্ণ ও গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে। ২০০৯ সালে কলকাতার পাক্ষিক দেশ পত্রিকায় তার আত্মজীবনী ধারাবাহিকভাবে মুদ্রিত হয়।[১] তার লেখা গ্রন্থ ইউরোপ রিকনসিডার্ড ১৯৮৭ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়। রোমন্থন ও ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা তার লেখা প্রথম বাংলা বই।[২] ইতিহাস বিষয়ে তার অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে তাকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়।[৩]
রচনা সমূহ
[সম্পাদনা]তার উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনার মধ্যে কতিপয়[৪] নিম্নে তালিকাভূক্ত করা হল:
- জন কোম্পানি ইন করোমন্ডল কোস্ট (১৯৬২)
- কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া (সহ-সম্পাদক ইরফান হাবিব (১৯৬২)
- বেঙ্গল আন্ডার আকবর অ্যান্ড জাহাঙ্গীর (১৯৬৯)
- ইউরোপ রিকন্সিডার্ড: পারসেপশন্স অব দ্য ওয়েস্ট ইন নাইনটিন সেঞ্চুরি বেঙ্গল (১৯৮৮)
- পারসেপশন্স, ইমোশন্স, সেন্সিবিলিটিজ: এসেজ অন ইন্ডিয়াজ কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল এক্সপেরিয়েন্স (২০০৬)
আত্মজীবনী
[সম্পাদনা]গবেষণার পাশাপাশি তপন রায়চৌধুরী আত্মজীবনীর নানাদিক নিয়ে লিখেছেন তিনবার[৪] তিনটি আলাদা গ্রন্থে:
- রোমন্থন অথবা ভীমরতি প্রাপ্তর পরচরিতের চর্চা (১৯৯৩)
- বাঙ্গালনামা (২০০৭)
- দ্য ওয়ার্ল্ড ইন আওয়ার টাইম : এ মেমোয়ার (২০১২)
স্বীকৃতি
[সম্পাদনা]পেশাগত দক্ষতার আলোকে তিনি অসংখ্য সম্মাননা পেয়েছেন।[৪] এর কতিপয় হল:
- অ্যামেরিকান হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশন গোল্ড মেডেল, ১৯৯০
- ডক্টর অব লেটার্স, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ১৯৯৩
- ডক্টর অব লেটার্স, ইউনিভার্সিটি অব ক্যালকাটা, ২০০৫
- পদ্মভূষণ (ভারত), ২০০৭
- ন্যাশনাল রিসার্চ প্রফেসর (ভারত), ২০১০
- রবীন্দ্র পুরস্কার
অনুপ্রেরণা
[সম্পাদনা]নয় খণ্ডে প্রকাশিত বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক উইলিয়াম রাদিচ উদ্বুদ্ধ হওয়ার পেছনে তপন রায় চৌধুরীর ভূমিকা স্মরণীয়।[৪] তিনি ভারতীয় উপমহাদেশের স্বতন্ত্র বিদ্যাচর্চার বিষয়াদিকে বিশ্ববিদ্যার পাশাপাশি ভারত বিদ্যারূপে বিশ্বময় সর্বত্র প্রসার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মৃত্যু
[সম্পাদনা]২০১৪ সালের ২৬ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় অক্সফোর্ডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Profile of Professor Tapan Raychaudhuri"। ২০ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০০৯।
- ↑ অনুপ সাদি সম্পাদিত, বাঙালির ধর্মনিরপেক্ষতাবাদ; কথাপ্রকাশ, ঢাকা; ফেব্রুয়ারি, ২০১২; পৃষ্ঠা-২৩৯।
- ↑ "Padma Vibhushan for Bhagwati, V. Krishnamurthy"। The Hindu। ২৭ জানুয়ারি ২০০৭। পৃ. ১। ১১ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৪।
- 1 2 3 4 "ইতিহাসবিদ তপন রায়চৌধুরী আর নেই"। প্রথম আলো ডেস্ক। ২৮ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৪।
- ↑ "প্রখ্যাত ইতিহাসবিদ তপন রায় চৌধুরী প্রয়াত"। 24Ghanta। Thursday, November 27, 2014।
{{সংবাদ উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ভারতীয় ইতিহাসবিদ
- ১৯২৬-এ জন্ম
- ২০১৪-এ মৃত্যু
- বাঙালি ইতিহাসবিদ
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ২০শ শতাব্দীর ভারতীয় ইতিহাসবিদ
- শান্তিনিকেতনের সাথে যুক্ত ব্যক্তি
- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলকাতার প্রাক্তন শিক্ষার্থী
- স্কটিশ চার্চ কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- বরিশাল জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- যুক্তরাজ্যে ভারতীয় অভিবাসী
- বাঙালি জমিদার
- অর্থনৈতিক ইতিহাসবিদ
- দক্ষিণ এশিয়ার ইতিহাসবিদ
- ভারতীয় আত্মজীবনীকার
- সাহিত্য ও শিক্ষায় পদ্মভূষণ প্রাপক
- কলকাতার পণ্ডিত
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- অক্সফোর্ডের ব্যক্তি
- বাঙালি বংশোদ্ভূত ব্রিটিশ
- ২০শ শতাব্দীর ব্রিটিশ ইতিহাসবিদ
- পূর্ববঙ্গে জন্ম
- ঝালকাঠি সদর উপজেলার ব্যক্তি
- ঝালকাঠি জেলার লেখক
- বরিশাল বিভাগের শিক্ষায়তনিক