ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়
অন্যান্য নাম | ঢাকেবি |
|---|---|
প্রাক্তন নাম | ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ |
| ধরন | সরকারি |
| স্থাপিত | ৮ ফেব্রুয়ারি ২০২৬ |
| আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
| প্রশাসক | অধ্যাপক এ কে এম ইলিয়াস |
| অবস্থান | , বাংলাদেশ |
| শিক্ষাঙ্গন | শহুরে |
| ওয়েবসাইট | dcuadmission |
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো বাংলাদেশের একটি সরকারি ফেডারেল বিশ্ববিদ্যালয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজকে সংযুক্ত করার মাধ্যমে প্রতিষ্ঠিত।[১][২] ২২ জানুয়ারি ২০২৬ তারিখে উপদেষ্টা পরিষদে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ২০২৬ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়।[৩] ০৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি এবং গেজেট প্রকাশ এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে।[৪]
ইতিহাস
এই অনুচ্ছেদ উইকিপিডিয়ার জন্য মানসম্পন্ন অবস্থায় আনতে পরিচ্ছন্ন করা প্রয়োজন। মূল সমস্যা হলো: রচনাশৈলী উইকিপিডিয়া মানসম্মত নয়। |
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ৭ কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রশাসনিক ও একাডেমিক সংস্কারের দাবির প্রেক্ষিতে নতুন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে।
২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আধুনিক কারিকুলাম চালুর লক্ষ্যে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই সাতটি সরকারি কলেজকে অধিভুক্ত করে।[৫] এই কলেজগুলো ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের আগ পর্যন্ত ঢাবির অধীনেই ছিল।[১] কিন্তু প্রশাসনিক জটিলতা ও অদক্ষতার কারণে ২০২৪ সালের অক্টোবর থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। প্রতিক্রিয়ায় সরকার ডিসেম্বর ২০২৪ সালে একটি বিশেষ কমিটি গঠন করে নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করে।[১][৬]
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে ঢাবি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কলেজগুলোর সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। বিদ্যমান শিক্ষার্থীরা ঢাবির অধীনেই থাকলেও ডিসেম্বর ২০২৪ সালে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই উত্তরণ প্রক্রিয়া তত্ত্বাবধান করবে।
সাতটি কলেজের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও তাদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে। তারা ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলরের পদত্যাগ ও শিক্ষার্থী নিপীড়নের অভিযোগে তোলা পুলিশ সদস্যদের প্রত্যাহারসহ নতুন দাবি উত্থাপন করে। ক্লাস বর্জন ও বর্ধিত আন্দোলনের হুমকি দিয়ে তারা প্রতিবাদ অব্যাহত রাখে। ঢাবি কর্তৃপক্ষ স্বীকার করে যে অতিরিক্ত প্রশাসনিক চাপ সামলানোর মতো সম্পদ তাদের নেই। অন্যদিকে, ঢাকা কলেজের অধ্যক্ষ নিশ্চিত করেন যে কলেজগুলো ঢাবি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না; বরং শিক্ষাবিদদের সাথে পরামর্শ করে নতুন প্রশাসনিক কাঠামো তৈরি করা হবে।
২০২৫ সালের শুরুতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি জোরালো করে। জানুয়ারির শেষে তারা অনশন ও সড়ক অবরোধ শুরু করে, বিশেষত মোহাম্মদপুর-গুলশান সড়ক ধারাবাহিক কয়েকদিন বন্ধ রাখে। আন্দোলনকারীরা শুধুমাত্র তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কেন্দ্রীভূত হয়। শিক্ষা মন্ত্রণালয় তাদের উদ্বেগ স্বীকার করে তবে সিদ্ধান্তের পূর্বে বিস্তারিত মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে। সরকারি প্রতিনিধিদের কাছ থেকে এক সপ্তাহের মধ্যে দাবি পূরণের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।[৭]
মাসব্যাপী মূল্যায়ন শেষে ২০২৫ সালের ১৬ মার্চ ইউজিসির আগারগাঁও কার্যালয়ে এক সভায় নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চূড়ান্ত হয়। প্রস্তাবিত নামটি শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের পর উপদেষ্টা পরিষদের সমর্থন ও রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
১৭ জুলাই ২০২৫ তারিখে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া শুরু করার অনুমতি পায়।[৮][৯]
গঠন
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় একটি পৃথক স্থানে স্থাপিত হওয়ার পরিকল্পনা রয়েছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত ভবন ও স্থান ভাড়া নিয়ে সাময়িক ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। ঢাকা মহানগরের সাতটি কলেজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে “সংযুক্ত” কলেজ হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে কলেজগুলোর নিজস্ব নাম, অবকাঠামো এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে। একই সঙ্গে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক কার্যক্রম চালু থাকবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা মূল ক্যাম্পাস অথবা সংযুক্ত কলেজসমূহে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। সংযুক্ত কলেজগুলোতে কেন্দ্রীয়ভাবে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম পরিচালনার পাশাপাশি শিক্ষক উন্নয়ন ও উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়াও আবাসিক হল সুবিধা, ছাত্র সংসদ নির্বাচন এবং ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রতিষ্ঠা করা হবে।[১০]
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত সাতটি সরকারি কলেজ সংযুক্ত থাকবে:[২][১১]
প্রশাসন
- প্রশাসক
উপাচার্য নিয়োগ না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বর্তমানে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
| ক্রমিক | নাম | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব ত্যাগ |
|---|---|---|---|
| ০১ | এ কে এম ইলিয়াস | ২০২৫ | বর্তমান |
- উপাচার্যগণ
স্কুল ও ডিসিপ্লিন
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪টি স্কুলের অধীনে মোট ২৬টি বিভাগ/ডিসিপ্লিন চালু রয়েছে।[১১] পর্যায়ক্রমে কলা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন এবং চারুকলাসহ বিভিন্ন স্কুল চালু করার পরিকল্পনা রয়েছে।
- বিজ্ঞান স্কুল
- প্রাণীবিদ্যা
- রসায়ন
- গণিত
- উদ্ভিদবিজ্ঞান
- পদার্থবিজ্ঞান
- মনোবিজ্ঞান
- পরিসংখ্যান
- ভূগোল ও পরিবেশবিদ্যা
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)
- মৃত্তিকাবিজ্ঞান
- কলা স্কুল
- দর্শন
- ইতিহাস
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- বাংলা
- ইংরেজি
- আরবি
- ইসলামিক স্টাডিজ
- সামাজিক বিজ্ঞান স্কুল
- অর্থনীতি
- সমাজবিজ্ঞান
- রাষ্ট্রবিজ্ঞান
- সমাজকর্ম
- গার্হস্থ্য অর্থনীতি
- ব্যবসায় প্রশাসন স্কুল
- হিসাববিজ্ঞান
- ব্যবস্থাপনা
- মার্কেটিং
- ফিন্যান্স ও ব্যাংকিং
বর্তমানে সংযুক্ত প্রতিটি কলেজে একাধিক বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি কলেজে ইন্টারডিসিপ্লিনারি পদ্ধতিতে স্কুলভিত্তিক কাঠামোর আওতায় সংশ্লিষ্ট সকল বিভাগ/ডিসিপ্লিন পরিচালিত হবে।[৫]
শিক্ষার্থী
| কলেজ | স্নাতক | স্নাতকোত্তর | এইচএসসি | মোট | সূত্র |
|---|---|---|---|---|---|
| ঢাকা কলেজ | ১৩৩৩৬ | ১৫৪৫ | ২৩৫০ | ১৭২৩১ | [১২] |
| ইডেন মহিলা কলেজ | ১৬৭৩০ | ৩৩৪০ | ০ | ২০১৭০ | [১৩] |
| বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ | ৬২৪৭ | ৮০০ | ৪০৩৮ | ১১০৮৫ | [১৪] |
| সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা | ৫৭০৫ | ৫৩৮ | ৩৪৩৩ | ৯৬৭৬ | [১৫] |
| কবি নজরুল সরকারি কলেজ | ১০২৭৮ | ৮৬৩ | ৩১৭১ | ১৪৩১২ | [১৬] |
| সরকারি বাঙলা কলেজ | ৯৬৭৪ | ১৩৩১ | ২১৭১ | ১৩১৭৬ | [১৭] |
| সরকারি তিতুমীর কলেজ | ২৪৯৯০ | ২৮৯৪ | ০ | ২৭৮৮৪ | [১৮] |
আরও দেখুন
তথ্যসূত্র
- 1 2 3 "'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' নামে এক হচ্ছে সাত কলেজ"। ঢাকা পোস্ট। ১৬ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৫।
- 1 2 "৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৫।
- ↑ "ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন"। bangla.thedailystar.net। The Daily Star। ২২ জানুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গেজেট প্রকাশ"। bangla.thedailystar.net। দৈনিক ইত্তেফাক। ০৯ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৬।
{{সংবাদ উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - 1 2 "৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি"। প্রথম আলো। ১৬ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৫।
- ↑ "'Dhaka Central University' to be formed with seven govt colleges"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ১৬ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৫।
- ↑ "Titumir students return to classes after week-long protest"। jagonews24.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৫।
- ↑ "ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল 'ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়'"। ঢাকা পোস্ট। ১৭ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৫।
- ↑ "ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল 'ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়'"। চ্যানেল টুয়েন্টিফোর। ১৭ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৫।
- ↑ প্রতিবেদক, বিশেষ (২২ জানুয়ারি ২০২৬)। "ঢাকার সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়া অনুমোদন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৬।
- 1 2 "7 Colleges Affiliated with University of Dhaka"। 7 College (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৫।
- ↑ "ঢাকা কলেজ"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) (ইংরেজি ভাষায়)। ৩০ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "ইডেন মহিলা কলেজ"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) (ইংরেজি ভাষায়)। ৩০ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) (ইংরেজি ভাষায়)। ৩০ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) (ইংরেজি ভাষায়)। ৩০ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "কবি নজরুল সরকারি কলেজ"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) (ইংরেজি ভাষায়)। ৩০ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "সরকারি বাঙলা কলেজ"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) (ইংরেজি ভাষায়)। ৩০ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "সরকারি তিতুমীর কলেজ"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। ৩০ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।