ড্যাশিং ইন ডিসেম্বর
| ড্যাশিং ইন ডিসেম্বর | |
|---|---|
| পরিচালক | জেক হেলগ্রেন |
| প্রযোজক | অটাম ফেডেরিসি জেক হেলগ্রেন |
| রচয়িতা | জেক হেলগ্রেন |
| চিত্রনাট্যকার | জেক হেলগ্রেন |
| শ্রেষ্ঠাংশে |
|
| সুরকার | চ্যাড রেহম্যান |
| চিত্রগ্রাহক | লার্স লিন্ডস্ট্রম |
| সম্পাদক | শন কেইন |
| প্রযোজনা কোম্পানি | দ্য নাইন্থ হাউস |
| পরিবেশক | প্যারামাউন্ট নেটওয়ার্ক |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ৮৮ মিনিট |
| দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
ড্যাশিং ইন ডিসেম্বর হলো একটি আমেরিকান রোমান্সধর্মী অবকাশ যাপন ধারার নাট্যধর্মী চলচ্চিত্র যা জ্যাক হেলগ্রেন কর্তৃক রচিত এবং পরিচালিত হয়েছে।[১][২] চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পিটার পোর্ট, হুয়ান পাবলো দি পেস, অ্যান্ডি ম্যাকডোয়েল, ক্যারোলিন হ্যারিস, কার্লোস সানজ এবং ক্যাথরিন বেইলেস।[৩][৪]
কাহিনি
[সম্পাদনা]ওয়াইট বারওয়াল (পোর্ট) অবশেষে ছুটি কাটাতে বাড়ি ফিরে আসে, তার মা ডেবকে (ম্যাকডোয়েল) তাদের পারিবারিক কলোরাডো খামার বিক্রি করতে রাজি করানোর জন্য। কিন্তু, ওয়াট এবং নতুন সুদর্শন খামার কর্মী হিথ রামোসের (দি পেস) মধ্যে অপ্রত্যাশিতভাবে একটি প্রেমের সূত্রপাত হয়, যে ওয়াটের নিঃসঙ্গ হৃদয়ে বড়দিনের চেতনা জাগিয়ে তোলার পাশাপাশি তার প্রিয় সম্পত্তি এবং খামারের জাদুকরী শীতকালীন "উইন্টার ওয়ান্ডারল্যান্ড" আকর্ষণকে বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখে।[৫]
অভিনেতা
[সম্পাদনা]উৎপাদন
[সম্পাদনা]মূল ঘটনাটি কলোরাডোতে ঘটলেও, চলচ্চিত্রটির চিত্রগ্রহণ হয়েছিল উটাহের বিভিন্ন শহরে, যার মধ্যে রয়েছে সল্ট লেক সিটি, মিডওয়ে এবং হেবার সিটি। বেশিরভাগ অংশের শুটিং ২০২০ সালের সেপ্টেম্বরে করা হয়েছিল এবং শুটিং শেষ হয়েছিল ১লা অক্টোবর।[৭]
মুক্তি
[সম্পাদনা]চলচ্চিত্রটি ২০২০ সালের ১৩ই ডিসেম্বর প্যারামাউন্ট নেটওয়ার্কের মাধ্যমে মুক্তি পায় এবং পপ টিভি, লোগো টিভি এবং টিভি ল্যান্ডে একই সময়ে সম্প্রচারিত হয়।[৮][৯]
প্রশংসা
[সম্পাদনা]ড্যাশিং ইন ডিসেম্বর ২০২১ সালের জিএলএএডি মিডিয়া অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং টিভি মুভি বিভাগে মনোনীত হয়েছিল।[১০]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "'Dashing In December' Trailer Features Andie MacDowell And Gay Cowboys In Love"। HuffPost Canada (ইংরেজি ভাষায়)। ১৬ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০।
- ↑ "'Dashing in December' Is the Gay Cowboy Christmas Romance We Need"। www.advocate.com (ইংরেজি ভাষায়)। ১৩ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০।
- ↑ "Andie MacDowell unwraps queer Christmas romance 'Dashing in December'"। EW.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০।
- ↑ "'Dashing in December' Brings a Western Twang to the Gay Holiday Movie Season: WATCH"। Towleroad Gay News (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৬ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০।
- ↑ "Dashing in December (TV Movie 2020) - Plot - IMDb" (মার্কিন ইংরেজি ভাষায়)।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - 1 2 3 "Dashing in December (TV Movie 2020) - Full cast & crew - IMDb" (মার্কিন ইংরেজি ভাষায়)।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ McGuinness, Devan (১৫ ডিসেম্বর ২০২০)। "Where Was 'Dashing in December' Filmed?"। Distractify। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২০।
- ↑ "Paramount's 'Dashing In December' Is LGBTQ Christmas Movie"। Tv Shows Ace (ইংরেজি ভাষায়)। ২০ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০।
- ↑ "Paramount Network Reveals LGBTQ+ Centered Christmas Movie Dashing in December"।
- ↑ Ramos, Dino-Ray (২৮ জানুয়ারি ২০২১)। "GLAAD Unveils Nominees For 32nd Annual GLAAD Media Awards; Deadline's New Hollywood Podcast Honored With Special Recognition Award"। Deadline Hollywood। Penske Media Corporation। ২৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২১।