বিষয়বস্তুতে চলুন

ড্যানি লেইভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড্যানি লেইভা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ড্যানিয়েল উলিসেস লেইভা
জন্ম (2003-05-05) ৫ মে ২০০৩ (বয়স ২৩)
জন্ম স্থান নেভাডা, মার্কিন যুক্তরাষ্ট্র
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সিয়াটল সাউন্ডার্স
জার্সি নম্বর ৭৫
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৫৮, ১ জুলাই ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ড্যানিয়েল উলিসেস লেইভা (ইংরেজি: Danny Leyva, ইংরেজি উচ্চারণ: [ˈdæni ˈleɪ.və]; জন্ম: ৫ মে ২০০৩; ড্যানি লেইভা নামে সুপরিচিত) হলেন একজন মার্কিন পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর মেজর লিগ সকারের ক্লাব সিয়াটল সাউন্ডার্সের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[][][]

২০১৮ সালে, লেইভা মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৬ দলের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ড্যানিয়েল উলিসেস লেইভা ২০০৩ সালের ৫ই মে তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

লেইভা মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৬, মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৭, মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ২৪শে এপ্রিল তারিখে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Roster" [দল]soundersfc.com (ইংরেজি ভাষায়)। সিয়াটল সাউন্ডার্স ফুটবল ক্লাব। ৫ এপ্রিল ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  2. "Seattle Sounders FC" [সিয়াটল সাউন্ডার্স ফুটবল ক্লাব]mlssoccer.com (ইংরেজি ভাষায়)। মেজর লিগ সকার। ২৫ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫
  3. "Seattle Sounders » Squad 2024/2025" [সিয়াটল সাউন্ডার্স » দল ২০২৪/২০২৫]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১৫ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]