ডেসপাইনা (প্রাকৃতিক উপগ্রহ)
ভয়েজার ২ থেকে গৃহীত ডেসপাইনার ছবি | |
| আবিষ্কার | |
|---|---|
| আবিষ্কারক | স্টিফেন পি. সিনোট[১] ও ভয়েজার ইমেজিং টিম |
| আবিষ্কারের তারিখ | জুলাই, ১৯৮৯ |
| বিবরণ | |
| উচ্চারণ | /dɪˈspaɪnə, |
| নামকরণের উৎস | Δέσποινα ডেসপোয়েনা |
| বিশেষণ | ডেসপাইনীয় |
| কক্ষপথের বৈশিষ্ট্য[২][৩] | |
| যুগ ১৮ অগস্ট ১৯৮৯ | |
| অর্ধ-মুখ্য অক্ষ | ৫২ ৫২৫.৯৫ কিলোমিটার |
| উৎকেন্দ্রিকতা | ০.০০০৩৮ ± ০.০০০১৬ |
| কক্ষীয় পর্যায়কাল | ০.৩৩৪৬৫৫৫১ ± ০.০০০০০০০১ দিন |
| নতি |
|
| যার উপগ্রহ | নেপচুন |
| ভৌত বৈশিষ্ট্যসমূহ | |
| মাত্রাসমূহ | ১৮০×১৪৮×১২৮ কিলোমিটার[৪][৫] |
| গড় ব্যাসার্ধ | ৭৮.০ ± ৪.৭ কিলোমিটার[৩] |
| আয়তন | ~১.৮×১০৬ ঘন কিলোমিটার |
| ভর | ~২.২×১০১৮ কিলোগ্রাম (আনুমানিক ঘনত্বের ভিত্তিতে) |
| গড় ঘনত্ব | ~১.২ গ্রাম/ঘন সেন্টিমিটার (আনুমানিক)[৬] |
| বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ | ~টেমপ্লেট:Gr মাইল/সেকেন্ড২[ক] |
| মুক্তি বেগ | ~টেমপ্লেট:V2 কিলোমিটার/সেকেন্ড[খ] |
| ঘূর্ণনকাল | সমলয় |
| অক্ষীয় ঢাল | শূন্য |
| প্রতিফলন অনুপাত | ০.০৯[৪][৬] |
| তাপমাত্রা | ~৫১ কে গড় (আনুমানিক) |
| আপাত মান | ২২.০[৬] |
ডেসপাইনা (ইংরেজি: Despina, /dɛˈspaɪnə/) বা নেপচুন ৫ (ইংরেজি: Neptune V) হল নেপচুনের তৃতীয় নিকটতম অভ্যন্তরীণ প্রাকৃতিক উপগ্রহ। এটির নামকরণ করা হয়েছে গ্রিক পুরাণে উল্লিখিত নিম্ফ ডেসপোয়েনার (পসাইডন ও ডিমিটারের কন্যা) নামানুসারে।
আবিষ্কার
[সম্পাদনা]১৯৮৯ সালের জুলাই মাসের শেষ দিকে ডেসপাইনা ভয়েজার ২ প্রোবের তোলা ছবিগুলি থেকে ডেসপাইনা আবিষ্কৃত হয়। এটির সাময়িক নামকরণ করা হয়েছিল এস/১৯৮৯ এন ৩ (ইংরেজি: S/1989 N 3)।[৭] ১৯৮৯ সালের ২ অগস্ট আইএইউ-র ৪৮২৪ নং সার্কুলারে এই আবিষ্কারের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবং এই প্রসঙ্গে "৫ দিনে তোলা ১০টি ছবি"র কথাও উল্লেখ করা হয়। যা থেকে মনে ক্রয়া হয় উপগ্রহটি ২৮ জুলাইয়ের কিছু আগে আবিষ্কৃত হয়েছিল। ১৯৯১ সালের ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উপগ্রহটির নামকরণ করা হয়।[৮]
ভৌত বৈশিষ্ট্য
[সম্পাদনা]ডেসপাইনার ব্যাস প্রায় ১৫২ কিলোমিটার (৯৪ মাইল)।[৯] ডেসপাইনা একটি অনিয়তাকার উপগ্রহ এবং সেখানে ভূতাত্ত্বিক বিবর্তনের কোনও চিহ্ন পাওয়া যায় না। সম্ভবত নেপচুনের আদি উপগ্রহগুলির ধ্বংসাবশেষের নুড়িগুলি পুনঃসৃজিত হয়ে এই উপগ্রহটিরও উদ্ভব ঘটিয়েছিল। উল্লেখ্য, ট্রাইটন নেপচুনের মাধ্যাকর্ষণের জালে আবদ্ধ হয়ে প্রাথমিকভাবে একটি উচ্চ উৎকেন্দ্রিকতা-সম্পন্ন কক্ষপথে স্থাপিত হয়ে প্রাকৃতিক উপগ্রহে পরিণত হওয়ার সময় উক্ত আদি উপগ্রহগুলির কক্ষপথ বিঘ্নিত হয় এবং সেগুলি চূর্ণবিচূর্ণ হয়ে যায় বলেই বিজ্ঞানীরা মনে করেন।[১০]
কক্ষপথ
[সম্পাদনা]
ডেসপাইনার কক্ষপথটি থ্যালাসার কক্ষপথের বাইরে হলেও নিকটে এবং লে ভেরিয়ার বলয়ের সামান্য ভিতরে অবস্থিত এবং এটি একটি রাখালিয়া উপগ্রহের কাজ করছে।[১১] নেপচুনের সমলয় কক্ষপথ ব্যাসার্ধের অভ্যন্তরে অবস্থিত হওয়ার দরুন জোয়ার-সংক্রান্ত গতিহ্রাসের ফলে এটি ধীরে ধীরে পেঁচিয়ে পেঁচিয়ে ভিতরের দিকে ঢুকছে। বিজ্ঞানীরা অনুমান করেন, ভবিষ্যতে হয়তো নেপচুনের রচ সীমা পার হওয়ার সময় জোয়ার-সংক্রান্ত প্রসারণের ফলে গ্যালাটিয়ার সঙ্গে নেপচুনের সংঘর্ষ লাগবে এবং গ্যালাটিয়া চূর্ণবিচূর্ণ হয়ে একটি নতুন গ্রহীয় বলয় সৃষ্টি করবে।
পাদটীকা
[সম্পাদনা]- ↑ Surface gravity derived from the mass m, the gravitational constant G and the radius r: Gm/r2.
- ↑ Escape velocity derived from the mass m, the gravitational constant G and the radius r: টেমপ্লেট:Radical.
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Planet Neptune Data http://www.princeton.edu/~willman/planetary_systems/Sol/Neptune/
- ↑
Jacobson, R. A.; Owen, W. M., Jr. (২০০৪)। "The orbits of the inner Neptunian satellites from Voyager, Earthbased, and Hubble Space Telescope observations"। Astronomical Journal। ১২৮ (3): ১৪১২–১৪১৭। বিবকোড:2004AJ....128.1412J। ডিওআই:10.1086/423037।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - 1 2 Showalter, M. R.; de Pater, I.; Lissauer, J. J.; French, R. S. (২০১৯)। "The seventh inner moon of Neptune" (পিডিএফ)। Nature। ৫৬৬ (7744): ৩৫০–৩৫৩। বিবকোড:2019Natur.566..350S। ডিওআই:10.1038/s41586-019-0909-9। পিএমসি 6424524। পিএমআইডি 30787452। ২২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০।
- 1 2 Karkoschka, Erich (২০০৩)। "Sizes, shapes, and albedos of the inner satellites of Neptune"। Icarus। ১৬২ (2): ৪০০–৪০৭। বিবকোড:2003Icar..162..400K। ডিওআই:10.1016/S0019-1035(03)00002-2।
- ↑ Williams, Dr. David R. (২২ জানুয়ারি ২০০৮)। "Neptunian Satellite Fact Sheet"। NASA (National Space Science Data Center)। ১ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০০৮।
- 1 2 3 "Planetary Satellite Physical Parameters"। JPL (Solar System Dynamics)। ২৪ অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০০৮।
- ↑ Marsden, Brian G. (২ আগস্ট ১৯৮৯)। "Satellites of Neptune"। IAU Circular। ৪৮২৪। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১১।
- ↑ Marsden, Brian G. (১৬ সেপ্টেম্বর ১৯৯১)। "Satellites of Saturn and Neptune"। IAU Circular। ৫৩৪৭। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১১।
- ↑ "Where Are You From? - Credo Reference"। search.credoreference.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Banfield, Don; Murray, Norm (অক্টোবর ১৯৯২)। "A dynamical history of the inner Neptunian satellites"। Icarus। ৯৯ (2): ৩৯০–৪০১। বিবকোড:1992Icar...99..390B। ডিওআই:10.1016/0019-1035(92)90155-Z।
- ↑ "Despina | astronomy"। Encyclopedia Britannica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২০।
