ডেল
| ধরন | Public |
|---|---|
| ব্যবসা হিসেবে | ন্যাসড্যাক: DELL এসইএইচকে: 4331 NASDAQ-100 Component S&P 500 Component |
| শিল্প | Computer peripherals, Computer software, Computer systems, IT consulting, IT services |
| প্রতিষ্ঠাকাল | অস্টিন, টেক্সাস, U.S. (নভেম্বর ৪, ১৯৮৪) |
| প্রতিষ্ঠাতা | মাইকেল ডেল |
| সদর দপ্তর | 1 Dell Way, Round Rock, Texas, যুক্তরাষ্ট্র[১] |
| অঞ্চলিক পরিসেবা | Worldwide |
| প্রধান ব্যক্তি | মাইকেল ডেল (Chairman & CEO) |
| পণ্য | Desktops, নেটবুক, নোটবুক, peripherals, servers, printers, স্ক্যানার, স্মার্টফোন, storages, টেলিভিশন |
| আয় | |
| বিক্রয় আয় | |
| নীট আয় | |
| মোট সম্পদ | |
| মোট ইকুইটি | |
| কর্মীসংখ্যা | 100,300 (2011)[২] |
| অধীনস্থ প্রতিষ্ঠান | Alienware, Dell Services, Force10 |
| ওয়েবসাইট | Dell |
ডেল ইনকর্পোরেটেড মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি কর্পোরেশন। মার্কিন যুক্তরাষ্ট্রে টেক্সাস-এর রাউন্ড রকে এর সদরদপ্তর অবস্থিত। ১৯৮৪ সালের ৪ নভেম্বর ডেল প্রতিষ্ঠিত হয়। এর পতিষ্ঠাতা মাইকেল ডেল। তিনি ডেল ডেল ইনকর্পোরেটেড-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। ছোটবেলায় জমানো ১ হাজার ডলার মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন তিনি। ১৯৮৪-এ কম্পিউটার উৎপাদনের লাইসেন্স গ্রহণ করে তিনি। মাত্র ২৪ বছর বয়সে প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন নিজের প্রতিষ্ঠানেই। এই প্রতিষ্ঠানটি পারসোন্যাল কম্পিউটার (ডেস্কটপ ও নোটবুক), সার্ভার কম্পিউটার, ডাটা স্টোরেজ ডিভাইস (ইকুয়ালজিক), নেটওয়ার্ক সুইচ প্রভৃতি প্রস্তুত করে থাকে। মাত্র দুই যুগে "ডেল" পৃথিবীর অন্যতম জনপ্রিয় কম্পিউটার ব্র্যান্ড-এ উন্নীত হয়েছে। বিশ্বের অন্যতম সর্ববৃহৎ এই প্রযুক্তি প্রতিষ্ঠানটিতে বর্তমানে (২০১২) ১,০৩,৩০০-এরও বেশি লোক কর্মরত। ই-মার্কেটিং-এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেল পণ্যের ব্যাপক বিক্রি হয়ে থাকে। চীন ও মালয়েশিয়া সহ পৃথিবীর কয়েকটি দেশে ডেল-এর কারখানা রয়েছে। প্রতিষ্ঠানটি ২০০৬ খ্রিস্টাব্দে অ্যালিয়েনওয়্যারকে কিনে নেয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Dell Company Profile. Retrieved July 28, 2010.
- ↑ ২.০ ২.১ ২.২ ২.৩ ২.৪ ২.৫ "Form 10-K"। Dell Inc., United States Securities and Exchange Commission। মার্চ ৩১, ২০১১। সংগৃহীত জুলাই ১, ২০০৮। "For the fiscal year ended: Jan 1, 2009"
আরো দেখুন[সম্পাদনা]
- ন্যাসড্যাক-এ তালিকাভুক্ত কোম্পানি
- ১৯৮৪-এ প্রতিষ্ঠিত কোম্পানি
- বহুজাতিক কোম্পানি
- প্রযুক্তি কোম্পানি
- আমেরিকান ব্র্যান্ড
- প্রদর্শন প্রযুক্তি কোম্পানি
- কম্পিউটার হার্ডওয়্যার কোম্পানি
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক্স কোম্পানি
- মার্কিন যুক্তরাষ্ট্রে বহুজাতিক কোম্পানির সদর দফতর
- নেটবুক নির্মাতা
- নেটওয়ার্কিং হার্ডওয়্যার কোম্পানি