বিষয়বস্তুতে চলুন

ডেরেক ফ্যাচেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডেরেক জন ফ্যাচেট (২২ আগস্ট ১৯৪৫ - ৯ মে ১৯৯৯) ছিলেন একজন ব্রিটিশ রাজনীতিবিদ। ১৯৮৩ সালে তিনি লিডস সেন্ট্রালের সংসদ সদস্য হন এবং লেবার পার্টির সদস্য ছিলেন।[] তিনি ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।[]

সংসদীয় কর্মজীবন

[সম্পাদনা]

তিনি ১৯৭৯ সালে লিচেস্টারশায়ারের বসওয়ার্থ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

১৯৯৭ সালের নির্বাচনে লেবার পার্টির জয়ের পর তাকে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার দায়িত্বে পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের প্রতিমন্ত্রী করা হয়।[][]

অফিসে থাকাকালীন ফ্যাচেট তার স্ত্রী এবং এক বন্ধুর সাথে একটি পাব-এ থাকার সময় হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে ৯ মে, ১৯৯৯ সালের রবিবার রাতে মারা যান। তার আসনের উপনির্বাচনে হিলারি বেন জয়ী হন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি ১৯৬৯ সালের ১২ এপ্রিল বার্মিংহামে অনিতা ওকসকে বিয়ে করেন এবং তাদের দুই পুত্র, ব্রেন্ডন এবং গ্যারেথ ছিল। তিনি ওয়েকফিল্ডে থাকতেন।

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  1. Vittachi, Nury (২৯ জুন ২০১৭)। "HK20: 20 things people hope no one remembers about the 1997 Handover"Hong Kong Free Press HKFP (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১
  2. "Obituary: Derek Fatchett"The Independent (ইংরেজি ভাষায়)। ২৩ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১
  3. White, Michael (১১ মে ১৯৯৯)। "FO minister Derek Fatchett dies after drinks in local"The Guardian। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯
  4. "Andrew Whitaker: Labour could learn from Robin Cook"www.scotsman.com (ইংরেজি ভাষায়)। ৫ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১