ডেম লোরেইন
ডেম লোরেইন অথবা ডেম লরিন (ত্রিনিদাদ ও টোবাগো) ত্রিনিদাদের একটি ঐতিহাসিক কার্নিভাল চরিত্র।[১]
ইতিহাস
[সম্পাদনা]তার উৎপত্তি এবং পরিচয়, ১৮শ ও ১৯শ শতকের প্রথম দিকে ত্রিনিদাদ ও টোবাগোর উপনিবেশকালীন সময় পাওয়া যায়, যা উপনিবেশকালীন ফরাসি রাজকীয় বিনোদন থেকে উদ্ভূত হয়।[২] ঐতিহাসিকভাবে, ডেম লোরেইন মাস্কে একটি বৈচিত্র্যময় প্রদর্শনকারী দল অংশগ্রহণ করত, যার মধ্যে শুধুমাত্র মুক্তিপ্রাপ্ত ক্রীতদাসী এবং মহিলা নয়, বরং বেশান্তরিত পুরুষও থাকতেন।[৩] এই চরিত্রটি কমেডির পরিবেশনার সঙ্গে সম্পর্কিত ছিল এবং প্রাক্তন ফরাসি উপনিবেশীদের ও তাদের জীবনযাত্রাকে উপহাস করত,[২] সেইসাথে ফরাসি আবাদকারীদের স্ত্রীদেরও বিদ্রুপ করত।[৪]
চরিত্রটি অন্যান্য "ওলে মাস" (ঐতিহ্যগত মাস চরিত্র) গোষ্ঠীর অংশ।[৫] ঐতিহ্যগত মাসে চরিত্রগুলো দর্শকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করার জন্য তৈরি করা হয়েছিল।[৫] ডেম লোরেইন মুখোশধারীরা প্রাথমিক ফরাসি আবাদকারীদের নিয়ে প্যারোডি এবং নাটকীয় স্কিটে অংশ নিতেন। এই কার্যক্রমগুলি ডিমাঞ্চে গ্রাসের সময় অনুষ্ঠিত হত।[৬] ডেম লোরেইনসহ প্রতিটি চরিত্রের নাম ফরাসি ক্রিওল ভাষায় ছিল।[৬] এর মধ্যে ছিল মা গো বুন্ডা (মাদাম বিগ বটম) এবং মা গ্রো টেট (মাদাম বিগ ব্রেস্ট)।[২] ডেম লোরেইন ১৮৮৪ সাল থেকেই কার্নিভাল মিছিলে অংশগ্রহণ করতে শুরু করেছিল।[৪] ডেম লোরেন কমেডি পরিবেশনার সাথে যুক্ত ছিল, যেখানে তিনি প্রাক্তন ফরাসি উপনিবেশবাদীদের[২] উপহাস এবং ঔপনিবেশিক ফরাসি বাগানের স্ত্রীদের ব্যঙ্গ করেছিল।[৪]
বৈশিষ্ট্য
[সম্পাদনা]ডেম লোরেইনের অনেক গুণাবলী উপনিবেশকালীন ইউরোপীয় প্রভাব থেকে এসেছে। তাকে প্রায়ই একটি বড় নারী হিসেবে চিত্রিত করা হয়। তার অতিরিক্ত বড় বক্ষ ও নিতম্ব, এবং উজ্জ্বল রঙের গোড়ালি পর্যন্ত বিস্তৃত পোশাক[২] পরা থাকে। কখনও কখনও সে ফুলের প্রিন্টেড পোশাকও পরে। পূর্বে, এই পোশাকগুলি সহজে পাওয়া যায় এমন উপকরণ বা কাপড়ের টুকরো দিয়ে তৈরি হত।[৪] কখনও কখনও এতে একটি গর্ভবতী পেটও অন্তর্ভুক্ত থাকত।[৫] এসবের মাধ্যমে অশুদ্ধ নৈতিকতার ইঙ্গিত দেয়া হতো।[৩] এছাড়াও, তার মুখ আংশিকভাবে ঢেকে রাখার জন্য একটি মুখোশ[২] এবং সাজসজ্জা ও আনুষাঙ্গিক যেমন পাখা এবং টুপি ও গহনা দিয়ে অলঙ্কৃত হতে দেখা যেত।[৪] আজকাল, প্রধানত মহিলারা এই চরিত্রটি ফুটিয়ে তোলেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Dame Lorraine or Dame Lorine"[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], Traditional Carnival Characters.
- 1 2 3 4 5 6 7 Henry, Frances; Henry, Jeff (ডিসেম্বর ২০১৯)। "Stories of Resistance and Oppression: Baby Doll and Dame Lorraine"। Henry, Frances; Plaza, Dwaine (সম্পাদকগণ)। Carnival is Woman। University Press of Mississippi। পৃ. ৪৩–৫৫।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: তারিখ এবং বছর (লিঙ্ক) - 1 2 Kerrigan, Dylan (১ জানুয়ারি ২০০৫)। "Creatures of the mas"। Caribbean Beat Magazine (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৪।
- 1 2 3 4 5 Puar, Jasbir (৩ আগস্ট ২০১৮)। "Publications"। jasbirkpuar.com। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৪।
- 1 2 3 Martin, Carol (১৯৯৮)। "Trinidad Carnival Glossary"। TDR (1988-)। ৪২ (3): ২২০–২৩৫। ডিওআই:10.1162/105420498760308580। আইএসএসএন 1054-2043। জেস্টোর 1146693।
- 1 2 "Traditional Mas Characters - Dame Lorraine"। www.ncctt.org। ২৪ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২৪।
বহির্সংযোগ
[সম্পাদনা]- ত্রিনিদাদ ও টোবাগো ওয়েব ডিরেক্টরি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে