ডেনিস অ্যানেটস
| ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| পূর্ণ নাম | ডেনিস অড্রে অ্যানেটস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| জন্ম | ৩০ জানুয়ারি ১৯৬৪ সিডনি, অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| বোলিংয়ের ধরন | ডানহাতি লেগ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ভূমিকা | ব্যাটার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| টেস্ট অভিষেক (ক্যাপ ১০৯) | ১ আগস্ট ১৯৮৭ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| শেষ টেস্ট | ১৯ ফেব্রুয়ারি ১৯৯২ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ওডিআই অভিষেক (ক্যাপ ৪৩) | ৭ ফেব্রুয়ারি ১৯৮৫ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| শেষ ওডিআই | ২৯ জুলাই ১৯৯৩ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ১৯৮৩/৮৪–১৯৯৩/৯৪ | নিউ সাউথ ওয়েলস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকেটআর্কাইভ, ৯ জানুয়ারি ২০২৩ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ডেনিস অড্রে অ্যানেটস (বিবাহোত্তর নাম ডেনিস অ্যান্ডারসন ; জন্ম: ৩০ জানুয়ারী ১৯৬৪) একজন প্রাক্তন অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার, যিনি ডানহাতি ব্যাটার হিসেবে খেলতেন। তিনি ১৯৮৫ থেকে ১৯৯৩ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ১০টি টেস্ট ম্যাচ এবং ৪৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে তিনি নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করতেন। [১] [২]
কর্মজীবন
[সম্পাদনা]১৯৮৩/৮৪ মৌসুমে নিউ সাউথ ওয়েলসের হয়ে অ্যানেটসের অভিষেক ঘটে। শুরুতে কয়েকটি ম্যাচে তিনি সেভাবে রান করতে পারেননি, কিন্তু তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি দলের বিপক্ষে প্রথম অর্ধ-শতরান করেন এবং ৫১ রানে রান আউট হন। [৩] এর পরের ম্যাচেই তিনি নিজের দ্বিতীয় অর্ধ-শতক পূর্ণ করেন এবং ৫৬ রানে আউট হন। [৪] ১৯৮৫ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় আগত ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিপক্ষে খেলার জন্য তিনি উইমেন’স ক্রিকেট অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া প্রেসিডেন্টস একাদশে নির্বাচিত হন। এর ঠিক পরের মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য তাকে অস্ট্রেলিয়া জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়। নিজের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) অভিষেক ম্যাচে তিনি ২৬ রানে অপরাজিত থাকেন। [৫]
পরের মৌসুমেই অ্যানেটস একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম অর্ধশতরান করেন। ওয়েলিংটনে সাথে ব্যাটিং ওপেন করতে নেমে তিনি ৫৭ রান করেন। [৬]১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের সময়, আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওডিআইতে অ্যানেটস তার দ্বিতীয় অর্ধশতরান করেন। [৭] এরপর সারের বিপক্ষে অ্যানেটস একটি শতক হাঁকান, যেখানে লিন্ডসে রিলারের সাথে তার ১৮৪ রানের জুটি উজ্বল ভবিষ্যতের পূর্বাভাস দেয়। [৮] পরের দুটি ওডিআইতে তিনি যথাক্রমে ৩৬* [৯] এবং ৫০ [১০] রান করেন। এরপর নিজের অভিষেক টেস্টে তিনি ৩৪ রান করেন, যেখানে হ্যাগেট ১২৬ রানের একটি উল্লেখযোগ্য ইনিংস খেলেছিলেন। [১১]
নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ডেনিস এমারসন এবং বেলিন্ডা হ্যাগেট দ্রুত আউট হওয়ার পর ডেনিস অ্যানেটস যখন ব্যাটিংয়ে নামেন, তখন দলের স্কোর ছিল ২ উইকেটে ৩৭ রান। সেখানে তিনি লিন্ডসে রিলারের সাথে জুটি বেঁধে ৩০৯ রান করেন, [১২] যা মহিলা টেস্ট ক্রিকেটের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। তাদের যুগ্ম রানে অ্যানেটসের অবদান ছিল ১৯৩, যা তার ক্রিকেটীয় জীবনের সর্বোচ্চ স্কোর এবং রিলারের অবদান ছিল অপরাজেয় ১১০ রান। [১২] [১৩] এছাড়া মহিলা টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যাটিং গড় বজায় রাখার অনন্য রেকর্ডটিও অ্যানেটসের দখলে রয়েছে।
১৯৯৪ সালের জানুয়ারিতে তিনি দাবি করেন যে, তিনি সমকামী না হওয়ার কারণেই তাকে অস্ট্রেলিয়া দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে অস্ট্রেলীয় বৈষম্যবিরোধী বোর্ড তাঁর এই অভিযোগটি তদন্ত করতে পারেনি, কারণ তৎকালীন বৈষম্যবিরোধী আইনটি কেবল সমকামীদের সুরক্ষা প্রদানের জন্য সীমাবদ্ধ ছিল। [১৪]
আন্তর্জাতিক সেঞ্চুরি
[সম্পাদনা]| রান | ম্যাচ | প্রতিপক্ষ | শহর | স্থান | বছর |
|---|---|---|---|---|---|
| ১৯৩ | ২ | ওয়েদারবি, ইংল্যান্ড | কলিংহাম এবং লিন্টন ক্রিকেট ক্লাব গ্রাউন্ড | ১৯৮৭ [১৫] | |
| ১৪৮ * | ১০ | সিডনি, অস্ট্রেলিয়া | নর্থ সিডনি ওভাল | ১৯৯২ [১৬] |
- সূত্র: ক্রিকইনফো [১৭]
| রান | ম্যাচ | প্রতিপক্ষ | শহর | স্থান | বছর |
|---|---|---|---|---|---|
| ১০০ * | ৩৪ | ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড | এএমআই স্টেডিয়াম | ১৯৯২ [১৮] |
- সূত্র: ক্রিকইনফো [১৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Player Profile: Denise Annetts"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৩।
- ↑ "Player Profile: Denise Annetts"। CricketArchive। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৩।
- ↑ "New South Wales Women v Australian Capital Territory Women"। CricketArchive। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০০৯।
- ↑ "New South Wales Women v Victoria Women"। CricketArchive। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০০৯।
- ↑ "Australia Women v New Zealand Women"। Cricinfo। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০০৯।
- ↑ "New Zealand Women v Australia Women"। Cricinfo। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০০৯।
- ↑ "Ireland Women v Australia Women"। Cricinfo। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০০৯।
- ↑ "Surrey Women v Australia Women"। CricketArchive। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০০৯।
- ↑ "England Women v Australia Women"। Cricinfo। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০০৯।
- ↑ "England Women v Australia Women"। Cricinfo। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০০৯।
- ↑ "England Women v Australia Women"। Cricinfo। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০০৯।
- 1 2 "England Women v Australia Women"। Cricketinfo। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০০৯।
- ↑ "Records / Women's Test matches / Partnership records / Highest partnerships for any wicket"। Cricinfo। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০০৯।
- ↑ "Australian cricketer's appeal falls on deaf ears"। The Times। ১৮ জানুয়ারি ১৯৯৪। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১২।
- ↑ "Full Scorecard of ENG Women vs AUS Women 2nd Test 1987 - Score Report | ESPNcricinfo.com"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১।
- ↑ "Full Scorecard of ENG Women vs AUS Women Only Test 1991/92 - Score Report | ESPNcricinfo.com"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১।
- ↑ "All-round records | Women's Test matches | Cricinfo Statsguru | ESPNcricinfo.com – DA Annetts"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১।
- ↑ "Full Scorecard of AUS Women vs ENG Women Final 1991/92 - Score Report | ESPNcricinfo.com"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১।
- ↑ "All-round records | Women's One-Day Internationals | Cricinfo Statsguru | ESPNcricinfo.com – DA Annetts"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২১।