ডেনমার্কে আরব
অবয়ব
| মোট জনসংখ্যা | |
|---|---|
| ১২১,০০০ | |
| উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
| কোপেনহেগেন, আরহাস, জুটল্যান্ড | |
| ভাষা | |
| আরবি এবং ড্যানিশ ভাষা | |
| ধর্ম | |
| ইসলাম এবং খ্রিস্টান ধর্ম | |
| সংশ্লিষ্ট জনগোষ্ঠী | |
| আরব এবং আরব প্রবাসী |
ডেনমার্কে আরব বলতে আরব দেশ থেকে আগত আরব বংশোদ্ভূত ডেনমার্কের স্থায়ী বাসিন্দাদের বোঝায়। দেশটিতে বসবাসকারী আরবদের মধ্যে ইরাকিদের সংখ্যা সবচেয়ে বেশি। এদের অধিকাংশই লেবানন, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন এবং মরক্কো থেকে এসেছেন; এছাড়াও অন্যান্য আরব দেশ থেকেও ছোট ছোট দল এসেছে। তারা প্রধানত কোপেনহেগেন, আরহাস এবং জুটল্যান্ড-এ বাস করেন। ২০১৭ সাল পর্যন্ত ডেনমার্কে ১২১,০০০ আরব বসবাস করতেন।[১]
ডেনমার্কের পরিসংখ্যান দপ্তর ২০১৭ সালের প্রথম ত্রৈমাসিকের জন্য নিম্নলিখিত তথ্য জানিয়েছে:[২]
| ২০১৭ সালের ১ম ত্রৈমাসিক পর্যন্ত বাসিন্দা[১] | মোট | ১ম প্রজন্ম | ২য় প্রজন্ম |
|---|---|---|---|
| আলজেরিয়া | ১,৪৭২ | ৯৩৮ | ৫৩৪ |
| কোমোরোস | ৩১ | ১৭ | ১৪ |
| জিবুতি | ৬৫ | ২২ | ৪৩ |
| মিশর | ২,৪৪০ | ১,৭৭৯ | ৬৬১ |
| ইরিত্রিয়া | ৪,৭৫৪ | ৪,৩৭৬ | ৩৭৮ |
| লিবিয়া | ৩৮৭ | ২০২ | ১৮৫ |
| মরক্কো | ১১,১৫০ | ৫,৬৬০ | ৫,৪৯০ |
| মৌরিতানিয়া | ৪০ | ২৯ | ১১ |
| সোমালিয়া | ২১,০৫০ | ১১,৯২০ | ৯,১৩০ |
| তিউনিসিয়া | ১,৪৬৫ | ৯২৭ | ৫৩৮ |
| বাহরাইন | ৭৮ | ৫৮ | ২০ |
| সংযুক্ত আরব আমিরাত | ২৯৫ | ১২২ | ১৭৩ |
| ইরাক | ৩১,৯০২ | ২১,৩৮৩ | ১০,৫১৯ |
| ইসরায়েল | ১,৫৩৮ | ১,২৮৪ | ২৫৪ |
| জর্ডান | ২,২৯২ | ১,১৭৭ | ১,১১৫ |
| কুয়েত | ২,২৫১ | ১,২৫৮ | ৯৯৩ |
| লেবানন | ২৬,৪৫৮ | ১২,৭২২ | ১৩,৭৩৬ |
| ওমান | ৩ | ৩ | ০ |
| কাতার | ৮৪ | ২২ | ৬২ |
| সৌদি আরব | ৩২৮ | ২০০ | ১২৮ |
| সিরিয়া | ৩৭,৮৮০ | ৩৩,৬১৬ | ৪,২৬৪ |
| ইয়েমেন | ৩০৮ | ১৬৬ | ১৪২ |
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- আদ্দা জেজিরি, আলজেরীয় বংশোদ্ভূত ফুটবলার
- আহমদ আবু লাবান, ফিলিস্তিনি বংশোদ্ভূত সংগঠনের ইমাম ও নেতা
- আহমদ কাদ্দুর, লেবাননী বংশোদ্ভূত বক্সার
- আহমেদ আবু লাবান (১৯৪৬–২০০৭), অ-নাগরিক, ইমাম, ডেনমার্কের ইসলামিক সোসাইটির নেতা
- আহমেদ আক্কারি, লেবাননী বংশোদ্ভূত শিক্ষক, লেখক, প্রাক্তন ইমাম
- আইদা নাদিম, ইরাকি বংশোদ্ভূত সঙ্গীতশিল্পী
- আলী কাজিম, ইরাকি বংশোদ্ভূত অভিনেতা
- আঞ্জা আল-এরহায়েম, চলচ্চিত্র নির্মাতা, ইরাকি পিতা ও ডেনিশ মাতার সন্তান
- আসমা আবদোল-হামিদ, ফিলিস্তিনি বংশোদ্ভূত সমাজকর্মী ও রাজনীতিবিদ
- বাসিম, মরক্কী বংশোদ্ভূত গায়ক, ২০১৪ ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা-য় ডেনমার্কের প্রতিনিধিত্ব করেছিলেন
- দার সালিম, ইরাকি বংশোদ্ভূত চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা
- ফেরাস আগওয়া, মিশরীয়-সিরীয় বংশোদ্ভূত র্যাপার
- ইহসান হায়দার, ইরাকি বংশোদ্ভূত ড্রামার ও পারকাশনিস্ট
- জানুস বাকরাউই, ফিলিস্তিনি ও পোলিশ বংশোদ্ভূত অভিনেতা
- মাহমুদ এল-হাজ্জ, ফিলিস্তিনি ও লেবাননী বংশোদ্ভূত ফুটবলার
- মোহাম্মদ আলী, মিশরীয়-ইরাকি বংশোদ্ভূত, ডেনমার্কের এক্স ফ্যাক্টর-এ অংশগ্রহণকারী গায়ক
- মোস্তফা হাসান, ইরাকি বংশোদ্ভূত ফুটবলার
- নাসের খাদের, সিরীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ
- ওসামা আখারাজ, মরক্কী বংশোদ্ভূত ফুটবলার
- সৌহেইব ধাফলাউই, তিউনিসীয় বংশোদ্ভূত ফুটবলার
- তারিক হাশিম, ইরাকি বংশোদ্ভূত পরিচালক[৩]
- ইয়াহিয়া হাসান, ফিলিস্তিনি বংশোদ্ভূত কবি, লেখক ও রাজনীতিবিদ
- ইউসেফ তোউতোউ, মরক্কী বংশোদ্ভূত ফুটবলার
- জেনা জাকি, কোপেনহেগেনে জন্মগ্রহণকারী ইরাকি ফ্যাশন ডিজাইনার[৪]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ডেনমার্কের জনসংখ্যা এবং জাতিগোষ্ঠী"। WorldAtlas (মার্কিন ইংরেজি ভাষায়)। ৮ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২৩।
- ↑ DST statistics, DST statistics। "DST statistics"। DST statistics।
- ↑ নতুন প্রামাণ্যচিত্র আরব বিশ্বের উপর আলোকপাত করে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ মার্চ ২০১২ তারিখে
- ↑ জেনা জাকি সম্পর্কে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ ফেব্রুয়ারি ২০১১ তারিখে