বিষয়বস্তুতে চলুন

ডুয়োলিংগো ইংলিশ টেস্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডুয়োলিংগো ইংলিশ টেস্ট
সংক্ষেপডিইটি
ধরনইন্টারনেটভিত্তিক মান পরীক্ষা
উন্নতিকারক / পরিচালকডুয়োলিংগো
পরীক্ষার বিষয়সমূহইংরেজি ভাষার দক্ষতা
উদ্দেশ্যদ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিভাষীদের ভাষাগত দক্ষতা যাচাই
প্রথম গ্রহণ২০১৬; ১০ বছর আগে (2016)
পরীক্ষার সময়~১ ঘণ্টা
নম্বর / গ্রেডের সীমা১০–১৬০
স্কোর / গ্রেডের স্থায়িত্ব২ বছর
দেশ / অঞ্চলআন্তর্জাতিক
ভাষাইংরেজি
ফি৭০ মার্কিন ডলার (২০২৬)
ওয়েবসাইটenglishtest.duolingo.com উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ডুয়োলিংগো ইংলিশ টেস্ট (সংক্ষেপে ডিইটি) হলো ইন্টারনেটভিত্তিক ইংরেজি ভাষার মান পরীক্ষা। ডিইটি অনুরূপ অন্যান্য পরীক্ষার মতো কাগজে-কলমে অনুষ্ঠিত না হয়ে, ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হয়। ডিইটি এক ধরনের অভিযোজনমূলক পরীক্ষা, যা পরীক্ষার্থীর দক্ষতার উপর ভিত্তি করে অ্যালগরিদমের সাহায্যে প্রশ্নের কাঠিন্য নির্ধারণ করে।[][][] ডুয়োলিংগো ২০১৪ সালে একটি পরীক্ষাকেন্দ্র হিসেবে এটিকে গড়ে তোলে[] এবং কোভিড-১৯ মহামারির সময় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা বাড়তে থাকে।[][][] আয়ারল্যান্ড তাদের শিক্ষার্থী ভিসা কার্যক্রমের অংশ হিসেবে ডিইটি সনদ গ্রহণ করে।[] যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিক্স, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, কিংস্টন বিশ্ববিদ্যালয়, সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়, মিডলসেক্স বিশ্ববিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠান ডুয়োলিংগো ইংলিশ টেস্টের সনদ গ্রহণ করে।[] তবে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়,[১০] কেমব্রিজ বিশ্ববিদ্যালয়[১১]ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের[১২] মতো প্রতিষ্ঠান এখনও ডুয়োলিংগো ইংলিশ টেস্টকে গ্রহণ করেনি।

ডুয়োলিংগো ইংলিশ টেস্ট ১০–১৬০ নম্বরের মধ্যে একটি স্কোর প্রদান করে। ১২০-এর উপরে স্কোরধারীদের ইংরেজি ভাষায় সুদক্ষ হিসেবে গণ্য করা হয়।

অন্যান্য পরীক্ষার সাথে তুলনা

[সম্পাদনা]
টোফেল আইবিটি মোট স্কোর (০–১২০) আইইএলটিএস ব্যান্ড (০–৯) ডুয়োলিংগো ইংলিশ টেস্ট স্কোর (১০–১৬০) সিইএফআর
১২০ ৮.৫–৯ ১৬০ সি২
১১৯ ১৫৫
১১৭–১১৮ ১৫০ সি১
১১৩–১১৬ ৭.৫ ১৪৫
১০৯–১১২ ১৪০
১০৪–১০৮ ১৩৫
৯৮–১০৩ ১৩০
৯৩–৯৭ ৬.৫ ১২৫ বি২
৮৭–৯২ ১২০
৮২–৮৬ ১১৫
৭৬–৮১ ১১০
৭০–৭৫ ১০৫
৬৫–৬৯ ৫.৫ ১০০
৫৯–৬৪ ৯৫ বি১
৫৩–৫৮ ৯০
৪৭–৫২ ৮৫
৪১–৪৬ ৮০
৩৫–৪০ ৪.৫ ৭৫
৩০–৩৪ ৭০
২৪–২৯ ৬৫
১৭–২৩ ৫৫–৬০
১–১৬ ১–৩.৫ ১০–৫০ এ১ – এ২
প্র/ন প্র/ন
নমুনা: টোফেল আইবিটি উপাত্তে ৩২৮টি আনুষ্ঠানিক প্রতিবেদন ও ১,০৯৫টি আত্মপ্রতিবেদনমূলক স্কোর রয়েছে। আইইএলটিএস উপাত্তে ১,৬৪৩টি আনুষ্ঠানিক প্রতিবেদন এবং ৪,৪২০টি আত্মপ্রতিবেদনমূলক স্কোর রয়েছে।[১৩]
  • টীকা: উপরের তুলনামূলক তালিকাটি ডিইটির নির্মাতা প্রতিষ্ঠান ডুয়োলিংগো কর্তৃক প্রদত্ত।[১৩]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ইয়াম, নোয়াহ (৪ মার্চ ২০২২)। "Duolingo trying to get government to okay its test for international students"News.com.au (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২
  2. লিয়াও, মাঞ্চিয়ান; আটালিয়া, ইয়িগাল; ভন ড্যাভিয়ের, এলিনা এ; লকউড, জেআর (১৩ জুলাই ২০২২)। উইবার্গ, মারি; মোলেনার, ডিলান; গঞ্জালেজ, জর্জ; কিম, জি-সিওন; হোয়াং, হেয়োংসুন (সম্পাদকগণ)। "Quality Assurance in Digital-First Assessments"কোয়ান্টিটেটিভ সাইকোলজি। Springer Proceedings in Mathematics & Statistics (ইংরেজি ভাষায়)। ৩৯৩। চ্যাম: স্প্রিঙ্গার ইন্টারন্যাশনাল পাবলিশিং: ২৬৫–২৭৬। ডিওআই:10.1007/978-3-031-04572-1_20আইএসবিএন ৯৭৮-৩-০৩১-০৪৫৭২-১। ২৮ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩
  3. আটালি, ইয়িগাল; রাঞ্জি, অ্যান্ড্রু; লাফ্লেয়ার, জিওফ্রে টি; ইয়ানসি, কেভিন; গুডউইন, সারাহ; পার্ক, ইয়েনা; ভন ডেভিয়ার, এলিনা এ (২০২২)। "The interactive reading task: Transformer-based automatic item generation"ফ্রন্টিয়ার্স ইন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (ইংরেজি ভাষায়)। 903077। ডিওআই:10.3389/frai.2022.903077পিএমসি 9354894পিএমআইডি 35937141
  4. লার্ডিনয়েস, ফ্রেডরিক (২৩ জুলাই ২০১৪)। "Duolingo Launches Its Certification Program To Take On TOEFL"টেকক্রাঞ্চ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২৪
  5. ওলার্টন, নিয়াম (এপ্রিল ২০২০)। "Can't Take the TOEFL? Duolingo Might Offer an Alternative"টপ ইউনিভার্সিটিজ (ইংরেজি ভাষায়)। ২৮ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩
  6. মরিস, ক্যাথরিন (১৬ মার্চ ২০২০)। "US: more universities accepting the Duolingo English Test amid coronavirus uncertainty"দ্য পিআইই নিউজ (ইংরেজি ভাষায়)। ২৮ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩
  7. ল্যাঙ্গারফেল্ড, টমাস; বার্স্টাইন, জিল; ভন ডেভিয়ার, এলিনা এ (৯ মে ২০২২)। মুসো, ম্যারিয়েল এফ; বুলুট, ওকান; আর্চার, এলিজাবেথ; সাকর, মোহাম্মদ (সম্পাদকগণ)। "Digital-First Learning and Assessment Systems for the 21st Century"ফন্টিয়ার ইন এডুকেশন (ইংরেজি ভাষায়)। ডিওআই:10.3389/feduc.2022.857604। ২২ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  8. "English language requirements for study visas"ইমিগ্রেশন সার্ভিস ডেলিভারি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২৫
  9. হোনিবিক, টালিয়া (২০২৪)। "Which top UK universities accept the Duolingo English Test?"এডভয় (ইংরেজি ভাষায়)। ১৪ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২২
  10. "Oxford University English Language Requirements" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫
  11. "Cambridge University English Language Requirements" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫
  12. "Lancaster University English Language Requirements" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫
  13. 1 2 "Duolingo English Test"ডুয়োলিংগো ইংলিশ টেস্ট (ইংরেজি ভাষায়)। ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]