বিষয়বস্তুতে চলুন

ডিস্টেগিল সার

Disteghil Sar
মহাকাশ থেকে দেখা ডিস্টেগিল সার
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৭,৮৮৫ মিটার (২৫,৮৬৯ ফুট)[]
উচ্চতার ক্রমে ১৯তম
সুপ্রত্যক্ষতা২,৫২৫ মিটার (৮,২৮৪ ফুট)[]
তালিকাভুক্তিআল্ট্রা
স্থানাঙ্ক৩৬°১৯′৩৩″ উত্তর ৭৫°১১′১৮″ পূর্ব / ৩৬.৩২৫৮৩° উত্তর ৭৫.১৮৮৩৩° পূর্ব / 36.32583; 75.18833[]
নামকরণ
স্থানীয় নামدستاغل سر
ভূগোল
Disteghil Sar  পাকিস্তান-এ অবস্থিত
Disteghil Sar
Disteghil Sar
পাকিস্তান
Disteghil Sar  গিলগিত বালতিস্তান-এ অবস্থিত
Disteghil Sar
Disteghil Sar
পাকিস্তান
অবস্থাননাজিমাবাদ শিস্কাট, গিলগিট-বালতিস্তান, পাকিস্তান
পর্বতশ্রেণীহিস্পার মুস্তাঘ, কারাকোরাম
আরোহণ
প্রথম আরোহণ৯ জুন ১৯৬০, গুনথার স্টার্কার ও ডীথার মার্শার্ট (অস্ট্রিয়ান দল)
সহজ পথহিমবাহ/তুষার/বরফে আরোহন
ডিস্টেগিল সার
সরলীকৃত চীনা 迪斯特吉峰

ডিস্টেগিল সার (বা ডিস্টাঘিল সার) (উর্দু: دستاغل سر) হলো হুনজা উপত্যকার বালটিন বার নাল্লা শিস্কাট অঞ্চলের সর্বোচ্চ পর্বত। এটি কারাকোরাম পর্বতমালার অংশ এবং গিলগিট-বালতিস্তান, পাকিস্তান-এ অবস্থিত। এটি পৃথিবীর ১৯তম সর্বোচ্চ পর্বত, পাকিস্তানের সপ্তম সর্বোচ্চ এবং শিসাপাংমার পর সবচেয়ে উঁচু স্বতন্ত্র পর্বতচূড়া।

"ডিস্টেগিল সার" শব্দটি ওয়াখি ভাষার শব্দ, যার অর্থ "অভ্যন্তরীণ খামারের ওপরে"।[]

পর্বতের শীর্ষে প্রায় ৩-কিলোমিটার (১.৯-মাইল) দীর্ঘ একটি শৈলশ্রেণি রয়েছে, যার উচ্চতা ৭৪০০ মিটারেরও বেশি। এখানে তিনটি স্বতন্ত্র চূড়া আছে: উত্তর-পশ্চিম (৭৮৮৫ মি), মধ্যবর্তী (৭৭৬০ মি) এবং দক্ষিণ-পূর্ব (৭৬৯৬ মি বা ৭৫৩৫ মি)।

আরোহনের ইতিহাস

[সম্পাদনা]

ডিস্টাঘিল সার পর্বতে প্রথম আরোহনের চেষ্টা হয় ১৯৫৭ সালে, ইংরেজ অভিযাত্রী আলফ গ্রেগরি-র নেতৃত্বে। তারা দক্ষিণ ও পশ্চিম দিক দিয়ে আরোহনের চেষ্টা করেন এবং প্রায় ২১,৩০০ ফুট (৬,৫০০ মিটার) উচ্চতায় পৌঁছেও খারাপ আবহাওয়ার কারণে ফিরে যেতে বাধ্য হন।[][]

১৯৫৯ সালে রেমন্ড ল্যামবার্ট-এর নেতৃত্বে একটি সুইস দল দক্ষিণ-পূর্ব শৃঙ্গ দিয়ে আরোহনের চেষ্টা করলেও তীব্র আবহাওয়া তাদের বাধা দেয়।[]

এই পর্বতের প্রথম সফল আরোহন সম্পন্ন হয় ১৯৬০ সালের ৯ জুন। গুনথার স্টার্কার ও Diether Marchart [de] নামের দুই অভিযাত্রী অস্ট্রিয়ার একটি অভিযানে অংশ নিয়ে দক্ষিণ দিক থেকে পশ্চিম মুখ বরাবর উঠে দক্ষিণ-পশ্চিম শৃঙ্গ দিয়ে সর্বোচ্চ চূড়ায় পৌঁছান। দলের নেতৃত্বে ছিলেন ভলফগ্যাং স্তেফান।[][]

পর্বতের পূর্ব চূড়া প্রধান পশ্চিম চূড়া থেকে প্রায় ১০০ মিটার নিচু এবং এটি একটি স্বতন্ত্র শৃঙ্গ। ১৯৮০ সালে একটি পোলিশ অভিযানে তাদেউজ পিওত্রোভস্কি সহ অভিযাত্রীরা পূর্ব মুখ দিয়ে এই চূড়ায় সফলভাবে আরোহণ করেন। অভিযানের সব সদস্যই শীর্ষে পৌঁছান।[] এটি ১৯৮৩ সালে আবার আরোহিত হয়।

পশ্চিম চূড়ার দ্বিতীয় সফল আরোহণ ঘটে প্রায় ২০ বছর পর। হিমালয়ান ইনডেক্স ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ জুলাই ২০১৭ তারিখে অনুসারে, ১৯৮০ সালে আরেকটি আরোহণ এবং ১৯৮২ সালে একটি স্প্যানিশ দল ১৯৬০ সালের পথ অনুসরণ করে শীর্ষে পৌঁছায়।[]

উত্তর দিকের ভয়ংকর মুখ দিয়ে ১৯৮৮ ও ১৯৯৮ সালে দুটি আরোহণের চেষ্টা ব্যর্থ হয়।[]

২০০৮ সালে উত্তর শৃঙ্গ দিয়ে আরোহনের একটি চেষ্টা শুরুর পরপরই বাতিল করা হয়। আগের দশকে ভূপৃষ্ঠে ব্যাপক পরিবর্তনের কারণে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছিল।[১০][১১]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "High Asia I: The Karakoram, Pakistan Himalaya and India Himalaya (north of Nepal)"। Peaklist.org। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৪
  2. "Hispar area expeditions"echidna.rutgers.edu। ২৭ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২
  3. Davis, Dennis (১৯৫৮)। "Disteghil Sar, 1957"Himalayan Journal#২১: ১০৮–১১৬। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪
  4. "Disteghil Sar 1957"MEF – Mount Everest Foundation। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৪
  5. 1 2 Stärker, Günther (১৯৬০)। "Disteghil Sar, 1960"Himalayan Journal#২২: ১২০–১৩৩। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪
  6. Stefan, Wolfgang (১৯৬১)। "Disteghil Sar, 25,868 feet - The account of the Austrian Karakorum Expedition 1960" (পিডিএফ)Alpine Journal#৬৬ (302): ১–৮। আইএসএসএন 0065-6569। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪
  7. Kurczab, Janusz (১৩ জুলাই ২০১০)। "The history of Polish climbing – Karakorum. Cz.I (1969-1980)"wspinanie.pl। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪
  8. Prunés, Joaquim (১৯৮৩)। "Asia, Pakistan, Distaghil Sar, Second Ascent"American Alpine Journal#২৫ (57): ২৮০। আইএসবিএন ০৯৩০৪১০২১১আইএসএসএন 0065-6925। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪
  9. "1998 British Distaghil Sar N Face"MEF – Mount Everest Foundation। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৪
  10. "UK-Canadian Distaghil Sar 2008"MEF – Mount Everest Foundation। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৪
  11. Normand, Bruce (২০০৯)। "Asia, Pakistan, Karakoram, Hispar Muztagh, Disteghil, Sar, Attempt"American Alpine Journal#৫১ (83): ২৭২–২৭৩। আইএসবিএন ৯৭৮-১৯৩৩০৫৬০৯৮আইএসএসএন 0065-6925। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৪