বিষয়বস্তুতে চলুন

ডিবি (খাবার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডিবি হল একটি সেনেগালীয় খাবার। এটি আগুনে গ্রিল করা মাংস (সাধারণত ভেড়া) দিয়ে তৈরি এবং মসলা মাখিয়ে কেটে টুকরো করা হয়। ডিবি সাধারণত গ্রিল করা বা কাঁচা পেঁয়াজ, সরিষা এবং রুটির সঙ্গে পরিবেশিত হয়। যে দোকানগুলো ডিবি পরিবেশন করে, তাদের "ডিবিটারি" বলা হয়। মালি ও সেনেগালে এটি রাস্তার খাবার হিসেবে বেশ জনপ্রিয়।[] সেনেগালের রাজধানী ডাকারের অনেক ডিবিটারির মালিক বিদেশি, বিশেষ করে নাইজেরিয়ার হাউসা জনগোষ্ঠীর লোকজন।[] "ডিবি" শব্দটি সোনিনকে ভাষা থেকে এসেছে, যার অর্থ বারবিকিউ।

ডিবিকে "ডিবি হাউসা"র সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। কারণ এটি সেনেগালে সুইয়ার জন্য ব্যবহৃত একটি নাম। যদিও ডিবি ও ডিবি সুইয়া দুটিই গ্রিলে বা কাঠের চুলায় রান্না করা হয়, তবু ডিবি সুইয়ার মতো পাতলা করে কাটা হয় না এবং এটি কাঙ্কাঙ্কান মসলা দিয়ে মাখানোও হয় না। কিছু ডিবিটারিতে সম্পূর্ণ ভেড়া অর্ডার করা যায় যা বিশেষ উপাদেয় খাবার হিসেবে ধরা হয়। ধীরে ধীরে আস্ত ভেড়া রোস্ট করাকে "মেশুই" বলা হয়। মেশুই হল একটি মাঘরেবি রান্নার পদ্ধতি যেটি মৌরিতানিয়া থেকে সেনেগালে এসেছে। ডিবি সাধারণত ভাজা কলা, ফ্রেঞ্চ ফ্রাই বা টমেটো ও লেটুসের সালাদের সঙ্গে পরিবেশিত হয়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Dibi"Encyclopædia Britannica। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২১
  2. "Bantyii Dibiterie"Atlas Obscura। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২১
  3. "I Call Dibi!"Southern Foodways Alliance। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১