ডিন জ্যাগার
ডিন জ্যাগার | |
|---|---|
ইংরেজি: Dean Jagger | |
১৯৬১ সালে দ্য টোয়াইলাইট জোন-এ জ্যাগার | |
| জন্ম | ডিন জেফ্রিস জ্যাগার বা ডিন ইডা জ্যাগার ৭ নভেম্বর ১৯০৩ কলম্বাস গ্রোভ বা লিমা, ওহাইও, মার্কিন যুক্তরাষ্ট্র |
| মৃত্যু | ৫ ফেব্রুয়ারি ১৯৯১ (বয়স ৮৭) সান্তা মনিকা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
| সমাধি | লেকউড মেমোরিয়াল পার্ক, হিউসন, ক্যালিফোর্নিয়া |
| পেশা | অভিনেতা |
| কর্মজীবন | ১৯২৩–১৯৮৭ |
| দাম্পত্য সঙ্গী |
|
| সন্তান | ৩ |
ডিন জ্যাগার (ইংরেজি: Dean Jagger; ১৪ জানুয়ারি ১৯১৪ - ২৯ জানুয়ারি ২০০২) একজন মার্কিন অভিনেতা। তিনি হেনরি কিংয়ের টুয়েলভ ও'ক্লক হাই (১৯৪৯) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[১] এছাড়া তিনি মিস্টার নোভাক ধারাবাহিকে অভিনয় করে দুটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দিস ইজ দ্য লাইফ ধারাবাহিকে অভিনয় করে একটি ডেটাইম এমি পুরস্কার অর্জন করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ডিন জেফ্রিস জ্যাগার[২][৩] (বা ডিন ইডা জ্যাগার)[৪] ১৯০৩ সালের ১৪ই জানুয়ারি ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস গ্রোভ[৫] বা লিমায়[১][২] জন্মগ্রহণ করেন। খামারবাড়িতে বেড়ে ওঠা জ্যাগার অভিনয় করতে আগ্রহী ছিলেন এবং কাজ করার সময় গরুর পালের সাথে বক্তৃতার চর্চা করতেন। তিনি পরবর্তীকালে বিভিন্ন বক্তৃতা প্রতিযোগিতায় জয়লাভ করেন। ১৪ বছর বয়সে তিনি একটি আরোগ্য নিকেতনে আর্দালি হিসেবে কাজ করতেন।[৬]
তিনি কয়েকটি বিদ্যালয় থেকে ঝরে পড়ে অবশেষে ওয়াব্যাশ কলেজে ভর্তি হন। সেখানে তিনি ল্যাম্বডা কাই আলফার সদস্য ছিলেন এবং ফুটবল খেলতেন। দ্বিতীয় বর্ষে তিনি ওয়াব্যাশ থেকে ঝরে পড়েন।[৭]
১৭ বছর বয়সে তিনি গ্রাম্য প্রাথমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা সমাপ্ত করে শিকাগোতে পাড়ি জমান। তিনি ইলাইয়াস ডের সাথে কনজারভেটরি অব ড্রামায় পড়াশোনা করেন এবং তার মাধ্যমে শাতাকোয়া সার্কিটে চাকরি পান।[৬]
কর্মজীবন
[সম্পাদনা]জ্যাগার শিকাগোর লাইসিয়াম আর্টস কনজারভেটরিতে অভিনয় শিখেন।[৭] এরপর তিনি শিকাগোয় শেফার্ড অব দ্য হিলস মঞ্চনাটকে ইয়াং ম্যাট চরিত্রে অভিনয় করেন। এই অভিজ্ঞতার ফলে তিনি নিউ ইয়র্ক সিটিতে তার ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।[৫]
তিনি হেনরি কিংয়ের টুয়েলভ ও'ক্লক হাই (১৯৪৯) চলচ্চিত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনা মধ্যবয়স্ক মেজর/লেফটেন্যান্ট কর্নেল হার্ভি স্টভাল চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[১]
১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি নাট্যধর্মী টেলিভিশন ধারাবাহিক মিস্টার নোভাক-এ অভিনয় করেন। এই ধারাবাহিকে অভিনয় করে তিনি ১৯৬৪ ও ১৯৬৫ সালে দুটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এই অনুষ্ঠানটি ছেড়ে যাওয়ার আগে তার একটি অস্ত্রোপচার হয়। তাছাড়া এই ধারাবাহিকটির ব্যাপারে তিনি সুখী ছিলেন না এবং প্রায়ই লেখক ও পরিচালকদের সাথে তার দ্বন্দ্ব হত।[১] তিনি পরবর্তীকালে "মিস্টার নোভাক কোম্পানি" সম্পর্কে বলেন যে তারা "অবিশ্বাস্য অপেশাদারতার মিশ্রণ" ছিল।[৮] তিনি ১৯৬৪ সালের ডিসেম্বর মাসে আলসারের কারণে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি ছেড়ে যান।[৯]
জ্যাগার ম্যাট লিংকন (১৯৭০) ধারাবাহিকে নাম চরিত্রের পিতার চরিত্রে অনিয়মিতভাবে অভিনয় করেন। এছাড়া তিনি ভ্যানিশিং পয়েন্ট (১৯৭১), বোনাঞ্জা ও ইনসিডেন্ট ইন সান ফ্রান্সিস্কো (১৯৭১)-এ অভিনয় করেন।[১০]
তিনি ধর্মীয় ধারাবাহিক দিস ইজ দ্য লাইফ-এ অতিথি চরিত্রে অভিনয় করে একটি ডেটাইম এমি পুরস্কার অর্জন করেন।[৫]
ব্যক্তিগত জীবন ও মৃত্যু
[সম্পাদনা]জ্যাগার ১৯৩৫ সালে অ্যান্টোয়ানেট লরেন্সকে বিয়ে করেন। ১৯৪৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। ১৯৪৭ সালে তিনি যখন গ্লোরিয়া লিংকে বিয়ে করতে যান, ককেশীয় ও মঙ্গোলীয়দের মধ্যে সম্পর্ক নিষিদ্ধ থাকার আইনের কারণে ক্যালিফোর্নিয়ায় তাদের বিয়ের লাইসেন্স প্রদান করতে অস্বীকৃতি জানানো হয়। লিংয়ের পিতা চীনে জন্মগ্রহণ করেছিলেন।[১১] দুই দিনের মধ্যে তারা নিউ মেক্সিকোর অ্যালবাকের্কিতে যান এবং নিউ মেক্সিকোর উদার আইনের অধীনে বিয়ে করেন।[১২] ১৯৬৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। ১৯৬৮ সালে তিনি ইটা মে নর্টনকে বিয়ে করেন।
জ্যাগার জীবনের শেষভাগে হৃদরোগে ভুগেন। তিনি ১৯৯১ সালের ৫ই ফেব্রুয়ারি ৮৭ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার স্ত্রী ইটা, এক কন্যা ও দুই সৎ ছেলে জীবিত ছিল।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 অলিভার, মায়ার্না (৬ ফেব্রুয়ারি ১৯৯১)। "Oscar-Winning Character Actor Dean Jagger Dies"। লস অ্যাঞ্জেলেস টাইমস।
- 1 2 "Dean Jagger"। ভ্যারাইটি। ১০ ফেব্রুয়ারি ১৯৯১।
- ↑ "Veteran charactor actor Dean Jagger dead at 87"। রেসিন জার্নাল টাইমস। অ্যাসোসিয়েটেড প্রেস। ৬ ফেব্রুয়ারি ১৯৯১। ১ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৫।
- ↑ ক্লার্ক, জোসেফ এফ. (১৯৭৭)। Pseudonyms। বিসিএ। পৃ. ৯০।
- 1 2 3 4 ফ্লিন্ট, পিটার বি. (৬ ফেব্রুয়ারি ১৯৯১)। "Dean Jagger, actor, 87, Is Dead; Versatile Figure in Films and TV"। দ্য নিউ ইয়র্ক টাইমস। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 "Dean Jagger Got Start Denouncing 'Demon Rum' Hopper, Hedda"। লস অ্যাঞ্জেলেস টাইমস, ২৬ ফেব্রুয়ারি ১৯৫০: D1.
- 1 2 "Former Teacher Dean Jagger Returning to 'School'"। হ্যাজলটন স্ট্যান্ডার্ড-স্পিকার। ১৫ জুন ১৯৬৩ – নিউজপেপার্স.কম এর মাধ্যমে।

- ↑ ক্লাইনার, ডিক (২৩ মে ১৯৬৫)। "Dean Jagger Is Recovering From 'Novak'"। ওয়াকো ট্রিবিউন-হেরাল্ড – নিউজপেপার্স.কম এর মাধ্যমে।

- ↑ অ্যাডামস, ভ্যাল (৩ ডিসেম্বর ১৯৬৪)। "Dean Jagger to Give Up His Role in 'Mr. Novak': Recurrence of Ulcer Forcing Actor to Drop Portrayal in Series on N.B.C.-TV"। দ্য নিউ ইয়র্ক টাইমস।
- ↑ "Dean Jagger Signed"। লস অ্যাঞ্জেলেস টাইমস। ৩ নভেম্বর ১৯৭০: f14।
- ↑ "Film Actor, Secretary Denied License to Wed"। দ্য মার্কারি। ২৫ জানুয়ারি ১৯৪৭ – নিউজপেপার্স.কম এর মাধ্যমে।

- ↑ "Miles Kangun performed marriage ceremony for Dean Jagger & Gloria Ling; Actor, Balked by California Law, Weds Pretty Part Chinese Fiance Here"। আলবাকের্কি জার্নাল। ২৬ জানুয়ারি ১৯৪৭। পৃ. ১। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২৫ – নিউজপেপার্স.কম এর মাধ্যমে।

বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ডিন জ্যাগার (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ডিন জ্যাগার (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে ডিন জ্যাগার (ইংরেজি)
- ১৯০৩-এ জন্ম
- ১৯৯১-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ওহাইওর অভিনেতা
- ওহাইওর খ্রিস্টান
- ওয়াব্যাশ কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- প্যারামাউন্ট পিকচার্সের চুক্তিবদ্ধ শিল্পী
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন মঞ্চ অভিনেতা
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- ডেটাইম এমি পুরস্কার বিজয়ী