ডালিলা বেলা
ডালিলা বেলা | |
|---|---|
| জন্ম | ডালিয়া ক্যাবালেরো মেরানু অক্টোবর ৫, ২০০১ মন্ট্রিয়েল, কুইবেক, কানাডা |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ২০০৯–বর্তমান |
| পরিচিতির কারণ | অড স্কোয়াড |
| আত্মীয় | ব্রুস সালোমন (ভাই) রাফায়েল আলেহান্দ্রো (ভাই) |
ডালিলা বেলা (জন্ম ৫ অক্টোবর ২০০১)[১] একজন কানাডীয়-মার্কিন অভিনেত্রী। তিনি টিভিওকিডস/পিবিএস কিডস সিরিজ অড স্কোয়াড (২০১৪–১৬), পিবিএস কিডস অ্যানিমেটেড সিরিজ রেডি জেট গো! (২০১৬–১৮), ডায়েরি অব আ উইম্পি কিড (২০১১–১২), ওয়ান্স আপন আ টাইম (২০১৫) ও অ্যান উইথ অ্যান ই (২০১৭–১৯)-এ অভিনয়ের জন্য পরিচিত।[২][৩]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]ডালিলা বেলা কুইবেক, মন্ট্রয়েলে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজ, ফরাসি, ব্রাজিলীয়, পানামীয় ও স্পেনীয় বংশোদ্ভূত। তার বাবা পানামীয় এবং মা ব্রাজিলীয়। ব্রুস ও রাফায়েল নামে তার দুই ছোট ভাই রয়েছে। তারাও উভয়ই অভিনেতা।[৪] বেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে উভকামী বলে দাবী করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন]
কর্মজীবন
[সম্পাদনা]বেলা পাঁচ বছর বয়সে প্রথমবারের মতো একটি জাতীয় পর্যায়ে প্রচারিত একটি বাণিজ্যিক বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে তার অভিনয়জীবন শুরু করে। এর এক বছর পর তিনি বর্ষসেরা অভিনেত্রী পুরস্কার অর্জন করেন এবং তার পরিবারের সাথে ভ্যানকুভারে চলে যান। সেখানে যাওয়ার পর তিনি দ্য স্ট্রেঞ্জার নামক একটি ডিরেক্ট-টু-ভিডিও চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড লাভ করেন। ২০১১ এবং ২০১২ সালে তিনি জোয়ানা মেকস আ ফ্রেন্ড-এ তার অভিনয়ের জন্য আবারও ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড অর্জন করেন।[৫]
২০১৫ সালে বেলা অড স্কোয়াড-এর প্রধান চরিত্রে তার অভিনয়ের জন্য বেস্ট ইয়াং এনসেম্বল ইন আ টিভি সিরিজ বিভাগে জোয়ি অ্যাওয়ার্ড জেতেন। অড স্কোয়াড-এ তার সহ-তারকাদের সাথে তিনি পুরস্কারটি ভাগ করে নেন।[৫] এছাড়াও তিনি ডেড হার্টস-এ লোলা লিটলটনের ভূমিকার জন্য ডায়াবোলিক ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিচারকদের থেকে প্রশংসা পান।[৫]
অ্যান অফ গ্রিন গেবলস উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত সিবিসি/নেটফ্লিক্স ধারাবাহিক অ্যান উইদ অ্যান ই-তে তিনি ডায়ানা ব্যারির চরিত্রে অভিনয় করেছেন।[৫]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য |
|---|---|---|---|
| ২০১০ | দ্য স্ট্রেঞ্জার | নাতনি | |
| ২০১১ | জোয়ানা মেকস আ ফ্রেন্ড | জোয়ানা | |
| রেড রাইডিং হুড | এক ব্যক্তির কন্যা | ||
| ডায়েরি অব আ উইম্পি কিড: রড্রিক রুলস | টেলর প্রিংগল | ||
| ২০১২ | ডায়েরি অব আ উইম্পি কিড: ডগ ডেইজ | ||
| গ্রেভ এনকাউন্টার্স ২ | কেইটলিন | ||
| আ ক্রিসমাস স্টোরি ২ | লাইনে দাঁড়ানো শিশু #৩ | ||
| ২০১৩ | দ্যাট বার্নিং ফিলিং | কুইনেটা | |
| ২০১৬ | অড স্কোয়াড: দ্য মুভি | এজেন্ট অলিভ | |
| দ্য অ্যাডভেঞ্চার ক্লাব | স্যান্ডি | ||
| ২০২১ | পিল | পিল | মার্কিন সংস্করণ |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| বছর | পুরস্কার | বিভাগ | কাজ | ফলাফল | ত.সূ. |
|---|---|---|---|---|---|
| ২০১০ | ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | টিভি সিরিজে অতিথি শিল্পী হিসেবে সেরা অভিনয় - তরুণ অভিনেত্রী | সুপারন্যাচারাল | মনোনীত | [৬] |
| ২০১১ | ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সেরা অভিনয় - দশ ও তার কম বয়সী তরুণ অভিনেত্রী | কিডস কোর্ট | [৭] | |
| ডিভিডি চলচ্চিত্রে সেরা অভিনয় - তরুণ অভিনেত্রী | দ্য স্ট্রেঞ্জার | বিজয়ী | [৭] | ||
| ২০১২ | ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সেরা অভিনয় - দশ ও তার কম বয়সী তরুণ অভিনেত্রী | ডায়েরি অব আ উইম্পি কিড: রড্রিক রুলস | মনোনীত | [৮] |
| স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সেরা অভিনয় - দশ ও তার কম বয়সী তরুণ অভিনেত্রী | জোয়ানা মেকস আ ফ্রেন্ড | বিজয়ী | [৮] | ||
| লিও অ্যাওয়ার্ডস | স্বল্পদৈর্ঘ্য নাটকে সেরা অভিনয় - নারী | মনোনীত | [৯] | ||
| ২০১৩ | ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | টিভি মুভি, মিনিসিরিজ, স্পেশাল বা পাইলটে সেরা অভিনয় - সহায়ক তরুণ অভিনেত্রী | আ ফেয়ারলি অড ক্রিসমাস | [১০] | |
| পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সেরা অভিনয় - সহায়ক তরুণ অভিনেত্রী (দশ ও তার কম বয়সী) | ডায়েরি অব আ উইম্পি কিড: ডগ ডেজ | [১০] | |||
| ২০১৪ | ডায়াবোলিক ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড | সেরা অভিনেত্রী | ডেড হার্টস | বিজয়ী | |
| ২০১৫ | ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | টিভি সিরিজে অসাধারণ তরুণ সমবেত অভিনয় (মিলি ডেভিস, ফিলিপ গেলজো এবং শন মাইকেল কায়ারের সাথে) | অড স্কোয়াড | মনোনীত | [১১] |
| টিভি সিরিজে সেরা অভিনয় - প্রধান তরুণ অভিনেত্রী | [১১] | ||||
| জোয়ি অ্যাওয়ার্ডস | টিভি সিরিজে সেরা তরুণ সমবেত অভিনয় (অড স্কোয়াড অভিনয়শিল্পীদের সাথে ভাগ করে নেওয়া) | বিজয়ী | [১২] | ||
| ২০১৬ | ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ডস | টেলিভিশন সিরিজে অসাধারণ তরুণ সমবেত অভিনয় (মিলি ডেভিস, ফিলিপ গেলজো এবং শন মাইকেল কায়ারের সাথে ভাগ করে নেওয়া) | মনোনীত | [১৩] | |
| কানাডিয়ান স্ক্রিন অ্যাওয়ার্ডস | শিশু বা যুব প্রোগ্রাম/সিরিজে সেরা অভিনয় | [১৪] | |||
| ইমাজেন অ্যাওয়ার্ডস | টেলিভিশনে সেরা তরুণ অভিনেত্রী | [১৫] | |||
| জোয়ি অ্যাওয়ার্ডস | টিভি সিরিজে সেরা তরুণ সমবেত অভিনয় (অড স্কোয়াড অভিনয়শিল্পীদের সাথে ভাগ করে নেওয়া) | [১২] | |||
| ২০১৯ | অ্যাক্ট্রা টরন্টো অ্যাওয়ার্ডস | অসাধারণ অভিনয় - সমবেত | অ্যান উইদ অ্যান ই | [১৬] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Dalila Bela Verified Instagram"। Instagram। ২৫ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২০।
Today was such an amazing 18th birthday!! It was a day filled with family, friends, love, and entering adulthood! Thank you everyone for all the birthday wishes!
- ↑ TV News Desk (২২ নভেম্বর ২০১৬)। "Dalila Bela, Corinne Koslo & More Join Cast of CBC & Netflix Series ANNE"। Broadwayworld.com। ২১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৭।
- ↑ Dickson, Jeremy (৫ নভেম্বর ২০১৪)। "Archive » On the set: Calling the Odd Squad"। Kidscreen। ৬ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৭।
- ↑ Reid, Michael D. (৭ ফেব্রুয়ারি ২০১২)। "Kids' tale turns robot into star"। Vancouver Sun (কানাডীয় ইংরেজি ভাষায়)। ২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৭।
- 1 2 3 4 "Dalila Bela - Anne with an E"। CBC।
- ↑ "31st Annual Young Artist Awards"। YoungArtistAwards.org। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 "32nd Annual Young Artist Awards"। YoungArtistAwards.org। ৮ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 "33rd Annual Young Artist Awards"। YoungArtistAwards.org। ৪ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Nominees by Name Printable List"। LeoAwards.com। ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২০।
- 1 2 "34th Annual Young Artist Awards"। YoungArtistAwards.org। ১৭ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 Kraus, Joe। "Nominations for 35th Annual Young Artist Awards" (পিডিএফ)। Young Artist Awards। ১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "Past Winners"। The Joey Awards। ১৯ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৫।
- ↑ "36th Annual Young Artist Awards"। Young Artist Awards। ১৯ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬।
- ↑ Furdyk, Brent (১৯ জানুয়ারি ২০১৬)। "2016 Canadian Screen Awards Nominees Announced"। ET Canada। ১৫ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "2016 Imagen Awards Winners, Honorees & Nominees"। Imagen.org।
- ↑ "The 2019 Nominees"। ActraToronto.com। ৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ২০০১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- কানাডীয় অভিনেতা
- কানাডীয় কণ্ঠাভিনেত্রী
- কানাডীয় চলচ্চিত্র অভিনেত্রী
- কানাডীয় টেলিভিশন অভিনেত্রী
- কানাডীয় শিশু অভিনেত্রী
- মন্ট্রিয়লের অভিনেত্রী
- মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডীয় প্রবাসী অভিনেত্রী
- সর্বকামি অভিনেত্রী
- ২১শ শতাব্দীর কানাডীয় অভিনেত্রী
- ২১শ শতাব্দীর কানাডীয় এলজিবিটিকিউ ব্যক্তি