ডার্টি লুকস (অলাভজনক)
ডার্টি লুকস একটি অলাভজনক সমষ্টিগত সংগঠন যারা কুইয়ার সম্প্রদায়ের মানুষদের সামাজিক উত্থানের জন্য কর্মরত। এই সংগঠনটির প্রতিষ্ঠা হয়েছিল ২০১১ সালে। এই সংগঠনটি কুইয়ার চলচ্চিত্র, ভিডিও এবং পারফর্মেন্সভিত্তিক শিল্পকর্মের মাধ্যমে কুইয়ার সম্প্রদায়ের ইতিহাস সংরক্ষনের জন্য কর্মরত। এছাড়াও তারা তাদের বিভিন্ন শৈল্পিক প্রদর্শনীর মাধ্যমে প্রান্তিক স্থানে বসবাসকারী কুইয়ার মানুষদের আলোকপাত করে এবং সমাজে সচেতনতা প্রচারে সহায়তা করে । [১] ডার্টি লুকস সংগঠন লস অ্যাঞ্জেলেস এবং নিউ ইয়র্ক শহরে বিভিন্ন সময়ে অসংখ্য শিল্প ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। তাদের মূল প্রদর্শনীস্থলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল: দ্য মিউজিয়াম অফ মডার্ন আর্ট, দ্য কিচেন, দ্য হ্যামার, মোমা, ওয়ান আর্কাইভস, আর্টিস্টস স্পেস, দ্য ইজিপশিয়ান থিয়েটার, ডাউনটাউন ইন্ডিপেন্ডেন্ট, রেডক্যাট, ইকো পার্ক ফিল্ম সেন্টার এবং জুডসন মেমোরিয়াল চার্চ। [২] এইসব প্রদর্শনীর মাধ্যমে সংগঠনটি কুইয়ার সম্প্রদায়ের অতীত, সংস্কৃতি ও অস্তিত্বকে দৃশ্যমান করেছে। ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে ডার্টি লুকস নিয়মিতভাবে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠান আয়োজন শুরু করে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সৃজনশীল পরিচালক হলেন ব্র্যাডফোর্ড নর্ডিন। [৩][৪] বর্তমানে ডার্টি লুকস এমন একটি মঞ্চ হয়ে উঠেছে যেখানে কুইয়ার শিল্পীরা নিজেদের চিন্তাভাবনা ও অভিজ্ঞতাগুলিকে শিল্পরূপে প্রকাশ করতে পারেন, যেখানে কুইয়ার সম্প্রদায় সম্পর্কিত প্রচলিত ধ্যানধারনা ও বৈষম্যমূলক আচরন সম্পর্কে প্রশ্ন করা হয়। ডার্টি লুকস সংগঠনটি কেবল চলচ্চিত্র প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি একটি সাংস্কৃতিক আন্দোলন হিসেবেও বিবেচিত হয়। এই সংগঠন সমাজে বহুত্ববাদ, লিঙ্গ পরিচয় ও যৌন বৈচিত্র্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র প্রস্তুত করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Anderson, Tre'vell (২৯ জুন ২০১৮)। "Celebrate Los Angeles' LGBTQ history every night in July with Dirty Looks: On Location"। Los Angeles Times। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৮।
- ↑ "Dirty Looks: On Location"। L.A. Weekly। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৮।
- ↑ "Dirty Looks Adds Seven New Board Members"। www.artforum.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৮।
- ↑ Durón, Maximilíano (২৮ নভেম্বর ২০১৭)। "Dirty Looks Brings 'On Location' Festival to Los Angeles, Names Seven Board Members"। ARTnews (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৮।