ডানা বেয়ার
ডানা বেয়ার | |
|---|---|
২০১৪ সালে বেয়ার | |
| জন্ম | ৯ ফেব্রুয়ারি ১৯৫২ |
| মাতৃশিক্ষায়তন | পেরেলম্যান স্কুল অব মেডিসিন (এম.ডি., ১৯৭৮) কর্নেল বিশ্ববিদ্যালয় (বি.এ., ১৯৭৪) |
| পেশা | মেরিল্যান্ডের ট্রান্সজেন্ডার অধিকার কর্মী জেন্ডার রাইটস মেরিল্যান্ডের নির্বাহী পরিচালক |

ডানা বেয়ার (জন্ম: ৯ ফেব্রুয়ারি, ১৯৫২) একজন মার্কিন ট্রান্সজেন্ডার অধিকার আইনজীবী এবং মেরিল্যান্ডের ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সেবা প্রদানকারী নাগরিক অধিকার ও আইনি সংস্থা জেন্ডার রাইটস মেরিল্যান্ডের নির্বাহী পরিচালক।[১] তিনি একজন ট্রান্সজেন্ডার নারী।[২]
জীবনী
[সম্পাদনা]বেয়ারের জন্ম ১৯৫২ সালের ৯ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে। বেয়ার ১৯৭৪ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে কলাবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৭৮ সালে পেরেলম্যান স্কুল অব মেডিসিন থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি অর্জন করেন।[৩] ২০০৮ সালে বেয়ার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড কেনেডি স্কুল প্রোগ্রাম ফর সিনিয়র এক্সিকিউটিভস ইন স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট প্রোগ্রামটি সম্পন্ন করেন। তিনি সেই সময় ডেভিড বোনেট ফাউন্ডেশন এবং এলজিবিটিকিউ ভিক্টরি ইনস্টিটিউটের লিডারশিপ সদস্য ছিলেন।
তিনি জেন্ডার রাইটস মেরিল্যান্ডের নির্বাহী পরিচালক।[৪] তিনি ইকুয়ালিটি মেরিল্যান্ডের পরিচালনা পর্ষদে ছিলেন।[৫] ২০১৪ সালে তিনি এলজিবিটি কর্মসংস্থান সমতা আইনি গ্রুপ ফ্রিডম টু ওয়ার্কের পরিচালনা পর্ষদেও ছিলেন।[৬] তিনি জাতীয় ইহুদি এলজিবিটিকিউ সংগঠন কেশেটের বোর্ডে রয়েছেন।[৭]
তিনি হাফপোস্টে ট্রান্সজেন্ডার বিষয়গুলো নিয়ে ব্লগ লেখেন।[৮]
তিনি মেরিল্যান্ডের একজন রাজনীতিবিদ, যিনি রাজ্য সিনেট জেলা ১৮-এর জন্য ডেমোক্র্যাটিক প্রাথমিকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ৪১.৮% ভোট (৪,৮৯০ ভোট) পান এবং ২০১৪ সালের প্রাথমিক নির্বাচনে তৎকালীন সিনেটর রিচার্ড মাদালেনোর কাছে হেরে যান।[৯][১০]
তিনি একজন ইহুদি। তার দুই ছেলে আছে এবং মেরিল্যান্ডের শেভি চেজে থাকেন।[১১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]বেয়ার কৈশোরে স্টোনওয়াল দাঙ্গা নামে পরিচিত এলজিবিটিকিউ নাগরিক অধিকার আন্দোলনে দুর্ঘটনাক্রমে অংশগ্রহণ করেন। এটি ছিল তার জন্য একটি জাগরণমূলক ঘটনা এবং এটি তাকে "আত্মপ্রকাশ" করার সুযোগ এনে দেয়।[১২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Michael Gold (৩০ জানুয়ারি ২০১৪)। "Two LGBT candidates will go head-to-head in Md. Senate race"। The Baltimore Sun। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৫।
- ↑ "Opinion - Transgender Lives: Your Stories: Dana Beyer"। The New York Times। ৪ ফেব্রুয়ারি ২০১৮। ৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Dana Beyer (D)"। ww2.gazette.net। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ Michael K. Lavers (১ অক্টোবর ২০১৪)। "Md. transgender rights law takes effect"। Washington Blade। ৩১ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৫।
- ↑ Michael K. Lavers (১৪ অক্টোবর ২০১৪)। "Honor for trans activist sparks controversy"। Washington Blade। ২২ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৫।
- ↑ Justin Snow (১৭ জুন ২০১৩)। "Freedom to Work doubles down on push for LGBT workplace protections"। Metro Weekly। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৫।
- ↑ "Archived copy"। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক) - ↑ "Dana Beyer"। huffingtonpost.com। ২২ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯।
- ↑ "Gay incumbent fends off transgender challenger for Montgomery Co. state senate seat"। WJLA/ABC News। ১ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৪।
- ↑ "2014 Primary Election results for State Senator"। Maryland State Board of Elections। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৪।
- ↑ "Keshet"। keshetonline.org। ২৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৫।
- ↑ "Opinion | Transgender Lives: Your Stories: Dana Beyer"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৩ সেপ্টেম্বর ২০১৮। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা][[বিষয়শ্রেণী:পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অফ মেডিসিনের প্রাক্তন শিক্ষার্�]]
- উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি
- জীবিত ব্যক্তি
- ১৯৫২-এ জন্ম
- রূপান্তরকামী অধিকার কর্মী
- এলজিবিটিকিউ চিকিৎসক
- মার্কিন এলজিবিটিকিউ অধিকার কর্মী
- কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- মার্কিন কলাম লেখিকা
- ২১শ শতাব্দীর মার্কিন নারী রাজনীতিবিদ
- নিউ ইয়র্ক (অঙ্গরাজ্যের) এলজিবিটিকিউ ব্যক্তি
- মার্কিন ট্রান্সজেন্ডার নারী