ডানপন্থী জনতুষ্টিবাদ
| জনতুষ্টিবাদ |
|---|
| রাজনীতি বিষয়ক ধারাবাহিকের একটি অংশ |
|
|
| জাতীয়তাবাদ |
|---|
| ধারাবাহিকের একটি অংশ |
| রক্ষণশীলতা |
|---|
| বিষয়ক একটি ধারাবাহিকের অংশ |
ডানপন্থী জনতুষ্টিবাদ এক ধরনের রাজনৈতিক ভাবাদর্শ যেখানে ডানপন্থী রাজনীতির সাথে জনতুষ্টিবাদী বাকশৈলী ও বিষয়াবলীর মেলবন্ধন ঘটেছে। এই ভাবাদর্শের বাকশৈলীতে অভিজাত তথা সুবিধাভোগী প্রবর শ্রেণীর বিরুদ্ধে আবেগ প্রকাশ, কায়েমী গোষ্ঠীর বিরোধিতা ও সাধারণ জনমানুষের প্রতি কথা বলার মতো বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয়। ডানপন্থী জনতুষ্টিবাদের পুনরাবৃত্ত বিষয়গুলির মধ্যে নব্য-জাতীয়তাবাদ, সামাজিক রক্ষণশীলতা, অর্থনৈতিক জাতীয়তাবাদ ও আর্থিক রক্ষণশীলতা, ইত্যাদি উল্লেখ্য।[১] ডানপন্থী জনতুষ্টিবাদীরা প্রায়শই জাতীয় সংস্কৃতি, জাতীয় পরিচয় ও জাতীয় অর্থনীতিকে বহিরাগত শত্রুদের তথাকথিত আক্রমণ থেকে প্রতিরক্ষার লক্ষ্যে কাজ করে বলে দাবি করে।[২] অন্যান্য সব ধরনের জনতুষ্টিবাদের মতো ডানপন্থী জনতুষ্টিবাদের সাথেও কর্তৃত্ববাদের সম্পর্ক আছে।[৩][৪] কিছু কিছু চরম ডানপন্থী জনতুষ্টিবাদীদের কর্মকাণ্ডকে ফাশিবাদের (ফ্যাসিবাদ) সাথে তুলনা করা হয়েছে।[৫][৬]
পশ্চিমা বিশ্বে ডানপন্থী জনতুষ্টিবাদের সাথে বেশ কিছু ভাবাদর্শের সংশ্লিষ্টতা দেখা যায়, যাদের মধ্যে পরিবেশবাদ বিরোধিতা,[৭] বিশ্বায়ন বিরোধিতা,[৮][৯] স্বদেশবাদ,[৮][১০][১১] এবং সুরক্ষাবাদ বিশেষভাবে উল্লেখ্য।[১২] ইউরোপ মহাদেশে ডানপন্থী জনতুষ্টিবাদী কথাটি দিয়ে প্রায়শই বহিরাগতদের (বিশেষত মুসলিম বিশ্ব থেকে আগত) অভিবাসন বিরোধী এবং ইউরো-সংশয়বাদী গোষ্ঠী, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলিকে বর্ণনা করা হয়।[৮][৮][১৩][১৪][১৫] ডানপন্থী জনতুষ্টিবাদীরা কল্যাণমুখী রাষ্ট্রের সম্প্রসারণ সমর্থন করতে পারে, তবে রাষ্ট্রের জনকল্যাণ সেবা কে পাওয়ার যোগ্য, সে ব্যাপারে তাদের স্বতন্ত্র ধারণা আছে।[১৬] এই ব্যাপারটিকে জনকল্যাণমূলক উগ্র স্বদেশবাদ হিসেবে বর্ণনা করা হয়েছে।[১৭][১৮][১৯][২০][২১] ২০০৮-এর অর্থনৈতিক মহামন্দার পর থেকে[২২][২৩][২৪] ইউরোপীয় ডানপন্থী জনতুষ্টিবাদী আন্দোলনসমূহ, যেমন ইতালির ভ্রাতৃসংঘ ও লেগা, নেদারল্যান্ডসের জাতীয় র্যালি, মুক্তির দল ও গণতন্ত্র ফোরাম, লাতভিয়ার জাতীয় মৈত্রী, ফিন্স দল, সুয়েডীয় ডেমোক্র্যাট, ডেনীয় জাতির দল, স্পেনের ভক্স, অস্ট্রিয়ার মুক্তি দল, পোল্যান্ডের আইন ও ন্যায়বিচার দল, যুক্তরাজ্যের ইনডিপেন্ডেন্স দল, জার্মানির জন্য বিকল্প, সুইস জাতির দল, ও রিফর্ম ইউকে (প্রাক্তন ব্রেক্সিট পার্টি), ইত্যাদির জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করে।[২৫][২৬] এর মূল কারণ ছিল মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আগত অভিবাসনের ব্যাপারে ক্রমবর্ধমান বিরোধিতা, ক্রমবর্ধমান ইউরো-সংশয়বাদ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক নীতিসমূহের ব্যাপারে অসন্তোষ।[২৭]
১৯৯০-এর দশক থেকে ডানপন্থী জনতুষ্টিবাদী রাজনৈতিক দলগুলি বিভিন্ন গণতান্ত্রিক ব্যবস্থার আইনসভাগুলিতে তাদের অবস্থান সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। ২০১০-এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি দলের অভ্যন্তরে ডানপন্থী জনতুষ্টিবাদ একটি আধিপত্য বিস্তারকারী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।[২৮] যদিও দেশটিতে চরম ডানপন্থী আন্দোলনগুলিকে (যেগুলিকে মৌলবাদী ডানপন্থী নামেও ডাকা হয়) স্বতন্ত্র ভাবাদর্শ হিসেবে গণ্য করা হয়, তা সত্ত্বেও কিছু কিছু লেখক এগুলিকে একটি ব্যাপকতর ডানপন্থী জনতুষ্টিবাদী প্রবণতার অংশ হিসেবে গণ্য করেন।[২৯] মার্কিন ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প ডানপন্থী জনতুষ্টিবাদী বিষয়াবলীর উপর ভিত্তি করে নির্মিত একটি রাজনৈতিক ইশতেহার প্রস্তাব করে ২০১৬ সালে দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেন।[৩০]
আরও দেখুন
[সম্পাদনা]- আলোকিত যুগ-বিরোধিতা
- খ্রিস্টান ডানপন্থী
- বহুসংস্কৃতিবাদের বিরোধিতা
- অন্ধকার আলোকিত যুগ
- ফ্যাসিবাদ (ফাশিবাদ)
- বামপন্থী জাতীয়তাবাদ
- মোরেনাৎসি
- জাতীয় রক্ষণশীলতা
- জাতীয় উদারনীতিবাদ
- পিতৃসুলভ রক্ষণশীলতা
- জাতিবিদ্বেষ
- প্রতিক্রিয়াশীল / প্রগতিবিরোধী
- সংশোধনবাদী ইহুদিতন্ত্র
- ডানপন্থী কর্তৃত্ববাদ
- ডানপন্থী বিজ্ঞান-বিরোধিতা
- ডানপন্থী সন্ত্রাসবাদ
- ঐতিহ্যবাদী রক্ষণশীলতা
- শ্বেতাঙ্গদের বিরূপ প্রতিক্রিয়া
টীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Zembylas, Michalinos। Affect and the Rise of Right-Wing Populism.।
- ↑ Akkerman, Agnes (2003) "Populism and Democracy: Challenge or Pathology?" Acta Politica n.38, pp.147–159
- ↑ Weyland, Kurt (জুলাই ২০১৩)। "Latin America's Authoritarian Drift"। Journal of Democracy। ২৪ (3): ১৮–৩২। ডিওআই:10.1353/jod.2013.0045। এস২সিআইডি 154433853।
- ↑ Norris, Pippa; Inglehart, Ronald (২০১৮)। Cultural backlash: Trump, Brexit, and the rise of authoritarian-populism। New York, NY: Cambridge University Press। পৃ. ১৪। আইএসবিএন ৯৭৮-১-১০৮-৪২৬০৭-৭।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;:6নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;:7নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Bierbach, Mara (২৬ ফেব্রুয়ারি ২০১৯)। "Climate protection: Where do the EU's right-wing populists stand?"। Deutsche Welle। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯।
- 1 2 3 4 Kallis, Aristotle (২০১৮)। "Part I: Ideology and Discourse – The Radical Right and Islamophobia"। Rydgren, Jens (সম্পাদক)। The Oxford Handbook of the Radical Right। Oxford and New York City: Oxford University Press। পৃ. ৪২–৬০। ডিওআই:10.1093/oxfordhb/9780190274559.013.3। আইএসবিএন ৯৭৮-০-১৯-০২৭৪৫৫-৯। এলসিসিএন 2017025436।
- ↑ North, Bonnie। "The Rise of Right-Wing Nationalist Political Parties in Europe" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ "Fear of Diversity Made People More Likely to Vote Trump"। The Nation। আইএসএসএন 0027-8378। ২৪ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ "The political lexicon of a billionaire populist"। Washington Post। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ "The End of Reaganism"। POLITICO Magazine। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ Sharpe, Matthew। "The metapolitical long game of the European New Right"। The Conversation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ Traub, James। "The Geert Wilders Effect and the national election in the Netherlands"। chicagotribune.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ Buruma, Ian (১০ মার্চ ২০১৭)। "How the Dutch Stopped Being Decent and Dull"। The New York Times। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ Busemeyer, Marius R.; Rathgeb, Philip; Sahm, Alexander H. J. (২ মার্চ ২০২১)। "Authoritarian values and the welfare state: the social policy preferences of radical right voters" (পিডিএফ)। West European Politics। ৪৫: ৭৭–১০১। ডিওআই:10.1080/01402382.2021.1886497। এইচডিএল:20.500.11820/a79cc9ce-a4c6-499a-80a3-14089958f74f। আইএসএসএন 0140-2382। এস২সিআইডি 233843313।
- ↑ Busemeyer, Marius R.; Rathgeb, Philip; Sahm, Alexander H. J. (২০২২)। "Authoritarian values and the welfare state: the social policy preferences of radical right voters" (পিডিএফ)। West European Politics। ৪৫ (1): ৭৭–১০১। ডিওআই:10.1080/01402382.2021.1886497। এইচডিএল:20.500.11820/a79cc9ce-a4c6-499a-80a3-14089958f74f। এস২সিআইডি 233843313।
- ↑ Enggist, Matthias; Pinggera, Michael (২০২২)। "Radical right parties and their welfare state stances – not so blurry after all?"। West European Politics। ৪৫ (1): ১০২–১২৮। ডিওআই:10.1080/01402382.2021.1902115। পিএমসি 8489900। পিএমআইডি 34621097।
- ↑ Edsall, Thomas (১৬ ডিসেম্বর ২০১৪)। "The Rise of 'Welfare Chauvinism'"। New York Times। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৫।
- ↑ Rippon, Haydn (৪ মে ২০১২)। "The European far right: actually right? Or left? Or something altogether different?"। The Conversation। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৫।
- ↑ Matlack, Carol (২০ নভেম্বর ২০১৩)। "The Far-Left Economics of France's Far Right"। Bloomberg.com। ২১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৫।
- ↑ Judis, John B. (৫ অক্টোবর ২০১৬)। The Populist Explosion: How the Great Recession Transformed American and European Politics। Columbia Global Reports। আইএসবিএন ৯৭৮-০-৯৯৭১২৬৪-৪-০।
- ↑ Cooper, Ryan (১৫ মার্চ ২০১৭)। "The Great Recession clearly gave rise to right-wing populism"। The Week। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭।
- ↑ Sarmadi, Dario (২০ অক্টোবর ২০১৫)। "Far-right parties always gain support after financial crises, report finds"। EURACTIV। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭।
- ↑ "The map which shows how Ukip support is growing in every constituency but two"। The Independent (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৫ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ Hunt, Alex (২১ নভেম্বর ২০১৪)। "UKIP: The story of the UK Independence Party's rise"। BBC News (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
- ↑ Lowe, Josh; Matthews, Owen; AM, Matt McAllester On 11/23/16 at 9:02 (২৩ নভেম্বর ২০১৬)। "Why Europe's populist revolt is spreading"। Newsweek। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ Campani, Giovanna; Fabelo Concepción, Sunamis; Rodriguez Soler, Angel; Sánchez Savín, Claudia (ডিসেম্বর ২০২২)। "The Rise of Donald Trump Right-Wing Populism in the United States: Middle American Radicalism and Anti-Immigration Discourse"। Societies (ইংরেজি ভাষায়)। ১২ (6): ১৫৪। ডিওআই:10.3390/soc12060154। আইএসএসএন 2075-4698।
- ↑ Kaplan ও Weinberg 1998, পৃ. 1–2।
- ↑ "Trump's 6 populist positions"। POLITICO। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৭।
উৎসপঞ্জি
[সম্পাদনা]- Berlet, Chip and Matthew N. Lyons. 2000. Right-Wing Populism in America: Too Close for Comfort. New York: Guilford Press. আইএসবিএন ১-৫৭২৩০-৫৬৮-১, আইএসবিএন ১-৫৭২৩০-৫৬২-২.
- Betz, Hans-Georg. Radical right-wing populism in Western Europe. New York: Palgrave Macmillan, 1994 আইএসবিএন ০-৩১২-০৮৩৯০-৪.
- Betz, Hans-Georg and Immerfall, Stefan. The New Politics of the Right: Neo-Populist Parties and Movements in Established Democracies. Houndsmill, Basingstoke, Hampshire, UK, Macmillan Press Ltd., 1998 আইএসবিএন ৯৭৮-০-৩১২-২১৩৩৮-১,
- Dolgert, Stefan (২০১৬)। "The Praise of Ressentiment: Or, How I Learned to Stop Worrying and Love Donald Trump"। New Political Science। ৩৮ (3): ৩৫৪–৩৭০। ডিওআই:10.1080/07393148.2016.1189030। এস২সিআইডি 147965459।
- Fielitz, Maik; Laloire, Laura Lotte (eds.) (2016). Trouble on the Far Right. Contemporary Right-Wing Strategies and Practices in Europe. Bielefeld: transcript. আইএসবিএন ৯৭৮-৩-৮৩৭৬-৩৭২০-৫.
- Fritzsche, Peter. 1990. Rehearsals for Fascism: Populism and Political Mobilization in Weimar Germany. New York: Oxford University Press. আইএসবিএন ০-১৯-৫০৫৭৮০-৫.
- Geden, Oliver (২০০৬)। Diskursstrategien im Rechtspopulismus: Freiheitliche Partei Österreichs und Schweizerische Volkspartei zwischen Opposition und Regierungsbeteiligung [Discourse Strategies in Right-Wing Populism: Freedom Party of Austria and Swiss People's Party between Opposition and Government Participation] (জার্মান ভাষায়)। Wiesbaden, Germany: VS Verlag। ডিওআই:10.1007/978-3-531-90430-6। আইএসবিএন ৯৭৮-৩-৫৩১-১৫১২৭-৪।
- Goodwin, Matthew; Milazzo, Caitlin (২০১৫)। UKIP: Inside the Campaign to Redraw the Map of British Politics। Oxford: Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০-১৯-৮৭৩৬১১-০।
- Greven, Thomas (২০১৬)। The Rise of Right-wing Populism in Europe and the United States: A Comparative Perspective (পিডিএফ)। Berlin: Friedrich-Ebert-Stiftung। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬।
- Heywood, Andrew (২০১৫)। Essentials of UK Politics (3rd সংস্করণ)। London: Palgrave Macmillan। আইএসবিএন ৯৭৮-১-১৩৭-৫৩০৭৪-৫।
- Ignazi, Piero (২০০২)। "The Extreme Right: Defining the Object and Assessing the Causes"। Schain, Martin; Zolberg, Aristide R.; Hossay, Patrick (সম্পাদকগণ)। Shadows over Europe: The Development and Impact of the Extreme Right in Western Europe। New York: Palgrave Macmillan। আইএসবিএন ৯৭৮-০-৩১২-২৯৫৯৩-৬।
- ——— (২০০৬) [2003]। Extreme Right Parties in Western Europe। Comparative Politics। Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০-১৯-৯২৯১৫৯-৫।
- Kaplan, Jeffrey; Weinberg, Leonard (১৯৯৮)। The Emergence of a Euro-American Radical Right। New Brunswick, New Jersey: Rutgers University Press। আইএসবিএন ৯৭৮-০-৮১৩৫-২৫৬৪-৮।
- Norris, Pippa (২০০৫)। Radical Right: Voters and Parties in the Electoral Market। Cambridge, England: Cambridge University Press। আইএসবিএন ৯৭৮-০-৫২১-৮৪৯১৪-২।
- Skenderovic, Damir (২০০৯)। The Radical Right in Switzerland: Continuity and Change, 1945–2000। New York: Berghahn Books। ডিওআই:10.2307/j.ctt9qcntn। আইএসবিএন ৯৭৮-১-৮৪৫৪৫-৫৮০-৪। জেস্টোর j.ctt9qcntn। এস২সিআইডি 152401505।
আরও পড়ুন
[সম্পাদনা]- Wodak, Ruth. The politics of fear: What right-wing populist discourses mean. London: Sage, 2015. আইএসবিএন ৯৭৮-১-৪৪৬২-৪৭০০-৬.
- Goldwag, Arthur. The New Hate: A History of Fear and Loathing on the Populist Right. Pantheon, February 2012, আইএসবিএন ৯৭৮-০-৩০৭-৩৭৯৬৯-৬.
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে ডানপন্থী জনতুষ্টিবাদ সম্পর্কিত মিডিয়া দেখুন।- "Fact check: The rise of right-wing populism in Europe". Channel 4 News (UK). 28 September 2017.