বিষয়বস্তুতে চলুন

ডানকান ম্যাকঅ্যালিস্টার ম্যাকগুয়্যার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডানকান ম্যাকগুয়্যার
২০২৪ সালে অরলান্ডো সিটির হয়ে ম্যাকগুয়্যার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ডানকান ম্যাকঅ্যালিস্টার ম্যাকগুয়্যার[]
জন্ম (2001-02-05) ৫ ফেব্রুয়ারি ২০০১ (বয়স ২৫)
জন্ম স্থান নেব্রাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
অরলান্ডো সিটি
জার্সি নম্বর ১৩
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:১৬, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ডানকান ম্যাকঅ্যালিস্টার ম্যাকগুয়্যার (ইংরেজি: Duncan McGuire; জন্ম: ৫ ফেব্রুয়ারি ২০০১; ডানকান ম্যাকগুয়্যার নামে সুপরিচিত) হলেন একজন মার্কিন পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মার্কিন ক্লাব অরলান্ডো সিটি এবং মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২৩ সালে, ম্যাকগুয়্যার মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ডানকান ম্যাকঅ্যালিস্টার ম্যাকগুয়্যার ২০০১ সালের ৫ই ফেব্রুয়ারি তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ম্যাকগুয়্যার মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালের ১২ই অক্টোবর তারিখে তিনি মেক্সিকো অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] ম্যাকগুয়্যার ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[][][]

২০২৪ সালের ২০শে জানুয়ারি তারিখে, ২২ বছর, ১১ মাস ও ১৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ম্যাকগুয়্যার স্লোভেনিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৬২তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় ব্রায়ান ওয়াইটের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[] ম্যাচে তিনি ১৩ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি স্লোভেনিয়া ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেকের বছরে ম্যাকগুয়্যার সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৫ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
মার্কিন যুক্তরাষ্ট্র২০২৪
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১৫। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪
  2. https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/4200050
  3. "USA" [মার্কিন যুক্তরাষ্ট্র]fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৫ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪
  4. "Marko MItrović names 2024 U.S. Olympic Men's Soccer Team" [মার্কো মিত্রোভিচ ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিক পুরুষ ফুটবল দল ঘোষণা করেছেন]ussoccer.com (ইংরেজি ভাষায়)। মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। ৮ জুলাই ২০২৪। ২৫ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪
  5. https://us.soccerway.com/matches/2024/01/20/world/friendlies/united-states-of-america/slovenia/4273100/
  6. https://www.ussoccer.com/stories/2024/01/twenty-five-players-called-for-usmnt-january-training-camp-orlando-ahead-of-usa-slovenia-on-jan-20
  7. https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/4270810
  8. https://www.national-football-teams.com/matches/report/38143/Usa_Slovenia.html

বহিঃসংযোগ

[সম্পাদনা]