বিষয়বস্তুতে চলুন

ডাচ্-বাংলা ব্যাংক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ডাচ-বাংলা ব্যাংক পিএলসি থেকে পুনর্নির্দেশিত)
ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
ধরনপাবলিক লিমিটেড কোম্পানি
ডিএসই: DUTCHBANGL
সিএসই: DUTCHBANGL
শিল্প
প্রতিষ্ঠাকাল১৯৯৬; ২৯ বছর আগে (1996)
সদরদপ্তর
অবস্থানের সংখ্যা
২৪৩টি শাখা, ৩৫০টি উপশাখা
বাণিজ্য অঞ্চল
বাংলাদেশ
প্রধান ব্যক্তি
সাদিয়া রাইয়ান আহমেদ (চেয়ারম্যান), মো. এহতেশামুল হক খান (ব্যবস্থাপনা পরিচালক ও সিইও)[]
পণ্যসমূহখুচরা ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, বন্ধকী ঋণ, ব্যক্তিগত ব্যাংকিং, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং
বৃদ্ধি  ২২.৩৬২ বিলিয়ন (ইউএস$ ১৮১.১২ মিলিয়ন) (২০২৪)
বৃদ্ধি  ৪.৭৩৪ বিলিয়ন (ইউএস$ ৩৮.৩৪ মিলিয়ন) (২০২৪)
মোট সম্পদবৃদ্ধি  ৬৭৯.৮৭৫ বিলিয়ন (ইউএস$ ৫.৫১ বিলিয়ন) (২০২৪)
কর্মীসংখ্যা
৮,০৬০ (২০২৩)
ওয়েবসাইটdutchbanglabank.com
পাদটীকা / তথ্যসূত্র
[]

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি (ডিবিবিএল) বাংলাদেশনেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক। এটি এম. সাহাবুদ্দিন আহমদ (বাংলাদেশ) এবং উন্নয়নশীল দেশগুলির জন্য ডাচ্ ফিনান্সিং সংস্থা নামক নেদারল্যান্ডের একটি কোম্পানির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা পায়। এটি ব্যাংকিং সেবা দেয়ার উদ্দেশ্য নিয়ে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ দ্বারা প্রতিষ্ঠিত এবং কোম্পানি আইন ১৯৯৪ দ্বারা পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত হয়। ডিবিবিএল আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ৩ জুন, ১৯৯৬ সালে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ ২০০৪ সালে নিবন্ধিত।

ব্যাংকিং কার্যক্রম

[সম্পাদনা]

শাখা ও এটিএম

[সম্পাদনা]

বর্তমানে সারা দেশে এই ব্যাংকের ৮,২৫০ টি এটিএম বুথ (দেশের সর্ব বৃহত এটিএম নেটওর্য়াক) রয়েছে। এছাড়া ব্যাংকটির প্রায় ৫,৬২০ টি এজেন্ট বাংকিং অফিস এবং ১৪২৯ টি ফার্স্ট-ট্রাক রয়েছে। ব্যাংকটির বর্তমানে শাখার সংখ্যা ২৪৩ টি আর উপশাখা রয়েছে ৩৩২ টি।[][]

মোবাইল ব্যাংকিং

[সম্পাদনা]

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং "ডাচ বাংলা মোবাইল ব্যাংক" চালু করে ৩১ মার্চ ২০১১ সালে।[] যেটি বর্তমানে রকেট নামে পরিবর্তন করা হয়েছে। মোবাইল ব্যাংকিং সেবা দেয়ার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় রয়েছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ’বিকাশ’ এবং ডাচ-বাংলা মোবাইল ব্যাংক 'রকেট'।[][] রকেটের গ্রাহক ২ কোটি ৪০ লাখ.[]

এজেন্ট ব্যাংকিং

[সম্পাদনা]

গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্য চালু হয় এজেন্ট ব্যাংকিং, সকল ব্যাংকিং সেবা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এখন জনবহুল ব্যাংকিং মাধ্যম হয়ে দাড়িয়েছে।

সামাজিক দায়বদ্ধতা

[সম্পাদনা]

প্রতি বছর ডাচ্-বাংলা ব্যাংক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ১০২ কোটি টাকার মেধাবৃত্তি প্রদান করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://www.prothomalo.com/business/corporate/uya56pm0r4
  2. "Annual Report 2024" (পিডিএফ)Dutch-Bangla Bank Limited। ৩১ ডিসেম্বর ২০২৪।
  3. "অটোমেশন"। ৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪
  4. "এটিএম"ডাচ বাংলা ব্যাংক। ১৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯
  5. দেশে মোবাইল ব্যাংকিংয়ের যাত্রা শুরু[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "সাত মাসে মোবাইল ব্যাংকিং গ্রাহক দ্বিগুণ"। ২৮ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪
  7. "অফিশিয়াল সাইট"। ৩১ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪
  8. সাকিব, সানাউল্লাহ (১৮ জুন ২০২১)। "খরচ বাঁচাতে বিকাশ-রকেট–উপায়ের টাকা তুলুন এটিএম থেকে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২১

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]