ডাগ লাইম্যান
ডাগ লাইম্যান | |
|---|---|
| জন্ম | ডাগ লাইম্যান |
| পিতা-মাতা | আর্থার এল. লাইম্যান |
| ওয়েবসাইট | www.30ninjas.com |
ডাগ লাইম্যান (ইংরেজি: Doug Liman) (জন্ম: ২৪ জুলাই, ১৯৬৫) একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক। তিনি সবচেয়ে বেশি পরিচিত তার পরিচালিত চলচ্চিত্র দ্য বোর্ন আইডেন্টিটি (২০০২), মি. এন্ড মিসেস. স্মিথ (২০০৫), এবং জাম্পার (২০০৮)-এর জন্য।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]লাইম্যানের বাবা আর্থার এল. লাইম্যান ছিলেন নিউ ইয়র্কের একজন পরিচিত আইনজীবী। এছাড়া বিভিন্ন সরকারি পদেও তিনি দায়িত্ব পালন করেছেন।
নিউ ইয়র্কের ইন্টারন্যাশনাল সেন্টার অফ ফটোগ্রাফি এবং জুনিয়র হাই স্কুলে ছাত্র হিসেবে থাকাকালীন লাইম্যান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করা শুরু করেন। পরবর্তীতে ব্রাউন ইউনিভার্সিটিতে পড়ার সময় তিনি ছাত্রদের পরিচালিত একটি ক্যাবল টেলিভিশন স্টেশন তৈরিতে যোগ দেন, ও আর্থিকভাবে সহায়তা করেন।[১] তিনি ছিলেন এই টেলিভিশন চ্যানেলটির প্রথম স্টেশন ম্যানেজার। এরপর ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে পড়ার সময়, ১৯৯৩ সালে তিনি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র গেটিং ইন/স্টুডেন্ট বডি নির্মাণ করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "BTV"। ১৬ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০০৯।
- ↑ Notable Alumni, USC School of Cinematic Arts ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ আগস্ট ২০০৯ তারিখে.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৬৫-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- মার্কিন চলচ্চিত্র পরিচালক
- ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- নিউ ইয়র্ক শহরের চলচ্চিত্র পরিচালক
- বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র পরিচালক
- মার্কিন টেলিভিশন পরিচালক
- মার্কিন টেলিভিশন প্রযোজক
- ২১শ শতাব্দীর মার্কিন ইহুদি
- মার্কিন চিত্রগ্রাহক
- ইউএসসি স্কুল অফ সিনেমাটিক আর্টস এর প্রাক্তন শিক্ষার্থী
- ২০শ শতাব্দীর মার্কিন ইহুদি