বিষয়বস্তুতে চলুন

ডাক্টাস আর্টেরিওসাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডাক্টাস আর্টেরিওসাস
উপরের চিত্রের ডানদিকে ভ্রুণের সংবহনতন্ত্রে ডাক্টাস আর্টেরিওসাস দেখানো হয়েছে
বিস্তারিত
পূর্বভ্রূণঅ্যাওর্টিক আর্চ
তন্ত্রভ্রূণের সংবহনতন্ত্র
উৎসপালমোনারি ধমনী
শাখাসমূহনিম্নমুখী মহাধমনী
শিরাডাক্টাস ভেনোসাস
শনাক্তকারী
লাতিনDuctus arteriosus
মে-এসএইচD004373
টিএ২4093
টিইTE {{{2}}}.html EE5.11.2.1.2.0.17 .{{{2}}}{{{3}}}
এফএমএFMA:79871
শারীরস্থান পরিভাষা

ডাক্টাস আর্টেরিওসাস হলো বর্ধনশীল ভ্রূণের একটি রক্তনালি যা পালমোনারি ধমনীর কাণ্ডকে নিকটবর্তী নিম্নমুখী মহাধমনীর সাথে যুক্ত করে। এটি ডাক্টাস বোটালি নামেও পরিচিত। ডাক্টাস বোটালি নামটি ইতালীয় শারীরবিজ্ঞানী লিওনার্দো বোটালোর নামে নামকরণ করা হয়েছে। ডাক্টাস আর্টেরিওসাস ডান নিলয় থেকে বেশিরভাগ রক্তকে ভ্রূণের তরল-ভরা অ-কার্যক্ষম ফুসফুসে যেতে বাইপাস হিসেবে কাজ করে। জন্মের সময় এটি বন্ধ হয়ে যায় এবং লিগামেন্টাম আর্টেরিওসামে পরিণত হয়।

কাঠামো এবং বিকাশ

[সম্পাদনা]

ডাক্টাস আর্টেরিওসাসটি ভ্রূণের বিকাশের সময় বামদিকের ষষ্ঠ অ্যাওর্টিক আর্চ থেকে গঠিত হয় [] এবং অ্যাওর্টিক আর্চের শেষ অংশ (অ্যাওর্টাল ইস্টমাস) এবং পালমোনারি ধমনীর প্রথম অংশকে সংযুক্ত করে। []

ব্যাধি: প্রতীয়মান ডাক্টাস আর্টেরিওসাস

[সম্পাদনা]
চিত্রে প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দেখানো হয়েছে। এখানে প্রতীয়মান ডাক্টাস আর্টেরিওসাস পালমোনারি ট্রাঙ্কটিকে আর্চ অব দ্য অ্যাওর্টার সাথে যুক্ত করেছে

শিশুর জন্মের পরে যদি ডাক্টাস আর্টেরিওসাসটি বন্ধ না হয় তবে সেটি ডাক্টাস আর্টেরিওসাস নামে একটি ক্লিনিকাল অবস্থার সৃষ্টি হয়। যার ফলস্বরূপ মহাধমনী থেকে পালমোনারি ধমনীতে রক্তের অস্বাভাবিক প্রবাহ ঘটে। এক্ষেত্রে সঠিক চিকিৎসা করা না হলে পালমোনারি হাইপারটেনশন, ডান নিলয়ের হার্ট ফেইলিউর এমনকি কার্ডিয়াক অ্যারিথমিয়াও (কার্ডিয়াক স্পন্দনহীনতা) হতে পারে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Bamforth, Simon D.; Chaudhry, Bill (১ মার্চ ২০১৩)। "Clarification of the identity of the mammalian fifth pharyngeal arch artery" (ইংরেজি ভাষায়): ১৭৩–১৮২। ডিওআই:10.1002/ca.22101আইএসএসএন 1098-2353পিএমআইডি 22623372 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  2. Monvadi B. Srichai (২০০৭)। Computed tomography and magnetic resonance of the thorax (4th সংস্করণ)। Wolters Kluwer/Lippincott Williams & Wilkins। পৃ. ১০০আইএসবিএন ৯৭৮০৭৮১৭৫৭৬৫২

বহিঃসংযোগ

[সম্পাদনা]