বিষয়বস্তুতে চলুন

ডাকটিকিটে টিনটিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টিনটিনকে নিয়ে প্রথম ডাকটিকিট।

বেলজীয় কার্টুনিস্ট হার্জের লেখা ও আঁকা দুঃসাহসী টিনটিন কমিকস সিরিজের স্মরণে বিশ্বের বিভিন্ন দেশে যত ডাকটিকিট প্রকাশিত হয়েছে তার একটি তালিকা নিচে দেওয়া হলো।

ডাকটিকিট-তালিকা

[সম্পাদনা]

বেলজিয়াম, ১৯৭৯

[সম্পাদনা]

১৯৬৯ সালের পহেলা অক্টোবর একটি এককালীন ডাকটিকিট প্রকাশ করা হয়। ডাকটিকিটে দেখা যায় টিনটিন ও কুট্টুস আতশ কাচ দিয়ে স্ট্যাম্প দেখছে, যেটাতে ক্যাপ্টেন হ্যাডকের ছবি আছে। হ্যারি থম্পসনের টিনটিন, হার্জ অ্যান্ড হিজ ক্রিয়েশন বইয়ের প্রচ্ছদে ডাকটিকিটের ছবিটি ব্যবহৃত হয়েছে।

নেদারল্যান্ডস, ১৯৯৯

[সম্পাদনা]

দুটি ডাকটিকিট প্রকাশিত হয় ১৯৯৯ সালের সেপ্টেম্বরে। চাঁদে টিনটিন কমিকসের দুটি ছবি এতে ব্যবহৃত হয়।

বেলজিয়াম, ১৯৯৯

[সম্পাদনা]

১৫ই অক্টোবর প্রকাশিত এই ডাকটিকিটে মুন রকেটের ছবি ছিল।

ফ্রান্স, ২০০০

[সম্পাদনা]

১১ই মার্চ একটি এককালীন ডাকটিকিট ও একটি মিনিশীট প্রকাশিত হয়।

বেলজিয়াম, ২০০০

[সম্পাদনা]

একটি ঐককালীন ডাকটিকিট যার ছবিতে দেখা যায়, টিনটিন হার্জের পুতুল নিয়ে খেলছে।

কঙ্গো প্রজাতন্ত্র/বেলজিয়াম, ২০০১

[সম্পাদনা]

কঙ্গোয় টিনটিন কমিকসের ছবিগুলো ব্যবহার করে কঙ্গো ও বেলজিয়ামের যৌথ প্রকাশনা।

বেলজিয়াম, ২০০৪

[সম্পাদনা]

২০০৪ সালের ফেব্রুয়ারিতে টিনটিনের ৭৫তম বার্ষিকী, চাঁদে টিনটিন বইয়ের ৫০ বছর পূর্তি এবং নীল আর্মস্ট্রংয়ের চাঁদে অবতরণের ৩৫ বছর উপলক্ষে বেলজীয় পোস্ট অফিস পাঁচটি ডাকটিকিট প্রকাশ করে।

বেলজিয়াম, ২০০৭

[সম্পাদনা]

হার্জের জন্মশতবার্ষিকী উদযাপনে বেলজীয় পোস্ট অফিস এক সিরিজে ২৫টি ডাকটিকিট প্রকাশ করে, যার ২৪টিতে ছিল ভিন্ন ভিন্ন ভাষায় কমিকসগুলোর প্রচ্ছদ আর ১টিতে ছিল হার্জের ছবি।

ফ্রান্স, ২০০৭

[সম্পাদনা]

এক সেটে ৬টি ডাকটিকিট প্রকাশ করা হয়, প্রতিটিতে একেক চরিত্রের ছবি: টিনটিন ও কুট্টুস, প্রফেসর ক্যালকুলাস, ক্যাপ্টেন হ্যাডক, জনসন ও রনসন, বিয়াঙ্কা কাস্তাফিয়র এবং চ্যাং। ছয়টি ডাকটিকিটের ছবি সংবলিত একটি মিনিশীটও এর সাথে বের করা হয়েছে।

আরও দেখুন

[সম্পাদনা]

টিনটিন-অঙ্কিত মুদ্রা

বহিঃসংযোগ

[সম্পাদনা]