বিষয়বস্তুতে চলুন

ডাংগীরহাট আদর্শ মহাবিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডাংগীরহাট সরকারি আদর্শ মহাবিদ্যালয়
ডাংগীরহাট আদর্শ মহাবিদ্যালয়
প্রাক্তন নাম
বঙ্গবন্ধু ডাংগীরহাট আদর্শ মহাবিদ্যালয়
ধরনসরকারি
স্থাপিত১৯৯৭; ২৯ বছর আগে (1997)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
দিনাজপুর শিক্ষা বোর্ড
ইআইআইএন১২৫৮৬৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৭
শিক্ষার্থী১৮০
ঠিকানা,
পঞ্চগড়
,
৪৩৩৪
,
বাংলাদেশ
শিক্ষাঙ্গনগ্রামীণ, ৩.৩৫ একর (১.৩৬ হেক্টর)
ভাষাবাংলা
মানচিত্র

ডাংগীরহাট সরকারি আদর্শ মহাবিদ্যালয় পঞ্চগড় জেলার একটি সরকারি মহাবিদ্যালয়। যা আটোয়ারী উপজেলার ধামোরে অবস্থিত এবং ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৯৬ সালে বঙ্গবন্ধু ডাংগীরহাট আদর্শ মহাবিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা প্রদানে প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে এমপিওভুক্তিকরণ এবং ২০১৮ সালে সরকারিকরণ করা হয়।[] ২০২৫ সালে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কলেজটির নাম থেকে বঙ্গবন্ধু শব্দটি বাদ দেয়।[]

উপলব্ধ কোর্স

[সম্পাদনা]

উচ্চ মাধ্যমিক

[সম্পাদনা]
  • বিজ্ঞান
  • মানবিক
  • বাণিজ্য

শিক্ষার্থী

[সম্পাদনা]

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে বর্তমানে এ কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে ১৮০ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে।[]

ফলাফল

[সম্পাদনা]

২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিষ্ঠান থেকে মোট ১,৪৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৭০১ জন এবং ফেল করেছে ৭৩৪ জন। ৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ (এ+) অর্জন করেছে। এই সময়ে গড় পাসের হার ছিল ৪৮.৮৫% এবং জিপিএ ৫ প্রাপ্তির হার ছিল ০.৩৫%।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. প্রতিবেদক, নিজস্ব (১০ জুলাই ২০১৬)। "সরকারি হচ্ছে ১৯৯ বেসরকারি কলেজ"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৫
  2. "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা - তাঁর পরিবারের সদস্যদের - নামে ..." (পিডিএফ)জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৫
  3. "ডাংগীরহাট আদর্শ মহাবিদ্যালয় (125867)"বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৫
  4. "bangabandhu-dangir-hat-adarsha-college - Sohopathi | সহপাঠী"Sohopathi | সহপাঠী (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২৫