ডরমিটরি

একটি ডরমিটরি হলো এমন একটি কক্ষ, যেখানে একাধিক ব্যক্তি ঘুমাতে পারে। শব্দের উৎপত্তি ল্যাটিন: dormitorium থেকে। [১] often abbreviated to dorm,[২]) নির্দিষ্ট কতগুলো শর্তের মাধ্যমে নিজেরা বা অন্যের ব্যবস্থাপনায় নির্ধারিত সময় পর্যন্ত নির্দিষ্ট স্থানে একত্রে অবস্থান করে তাকে ডরমিটরি বা হোস্টেল বলে। [৩][৪] শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মূলত ডরমিটরি গড়ে উঠে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই তাদের ছাত্রদের অবস্থানের সুবিধার্থে কিছু জায়গা বরাদ্ধ করে সাময়িক সময়ের জন্য। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক নেই এমন কর্তৃপক্ষও বাণিজ্যিকভাবে ডরমিটরি তৈরি করেন যেখানে ছাত্ররা থাকতে পারে। সরকারি ও বেসরকারী ব্যবস্থাপনায় বাংলাদেশে ডরমিটরি পরিচালিত হয়।
বিশ্বের বিভিন্ন দেশে ডরমিটরি
[সম্পাদনা]বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রকম ব্যাখ্যা পাওয়া যায়। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ কয়েক দেশে দীর্ঘমেয়াদী বাসস্থান প্রদানের প্রতিষ্ঠান বোঝায়। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকায় ডরমিটরি বলতে বোর্ডিং স্কুল বা কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের আবাসস্থলকে বোঝায়। বিশ্বের অন্যান্য অংশে ভ্রমণকারীদের বাসস্থান বৈশিষ্ট্য বোঝায়।
বাংলাদেশে ডরমিটরির ধরণ
[সম্পাদনা]বাংলাদেশে ডরমিটরি সাধারণত দুই ধরনের হয়ে থাকে।
- প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত
- ব্যক্তি মালিকানাধীন পরিচালিত
প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত
[সম্পাদনা]প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত ডরমিটরি সরাসরি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে। এখানে ছাত্রের পরিবর্তনে কর্তৃপক্ষের কোন পরিবর্তন হয় না। প্রতিষ্ঠান পরিচালিত ডরমিটরিতে তুলনামূলক সুবিধা বেশি পাওয়া যায়।
ব্যক্তি মালিকানাধীন পরিচালিত
[সম্পাদনা]এ ক্ষেত্রে ছাত্র নিজে এর পরিচালক হতে পারে অথবা অন্য কোন ব্যক্তি পরিচালক হতে পার। এর বিশেষ বৈশিষ্ট্য হল কর্তৃপক্ষ পরিবর্তন হয় সচরাচর। ব্যক্তি মালিকানাধীণ ডরমিটরিতে প্রতিষ্ঠান পরিচালিত ডরমিটরি অপেক্ষা তুলনামূলক সুযোগ সুবিধা কম।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Dormitory (ডরমিটরি)—বিশেষ্য ও বিশেষণ; মূলত একটি শয়নকক্ষ—বিশেষত এমন একটি কক্ষ যেখানে বহু শয্যা থাকে এবং যেখানে সন্ন্যাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা রাত্রিযাপন করেন (১৪৮৫)। আমেরিকান ব্যবহারে, কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের আবাসিক ভবন (১৮৬৫)। From the Latin dormitorium." @wordorigins.org ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৪-১২-৩০ তারিখে, Retrieved 26 September 2014
- ↑ "Dorm"। Collins Dictionary। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৩।
- ↑ https://hostelmanagement.com/glossary/hostel.html
- ↑ 1[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]