ডম্বল
| ডম্বল ডম্বল | |
|---|---|
| গ্রাম | |
ডোড্ডাবসপ্প মন্দির, ডম্বল, খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী | |
| লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 480 নং লাইনে: নির্দিষ্ট অবস্থান মানচিত্রের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়নি। "মডিউল:অবস্থান মানচিত্র/উপাত্ত/India Karnataka" বা "টেমপ্লেট:অবস্থান মানচিত্র India Karnataka" দুটির একটিও বিদ্যমান নয়।কর্ণাটকের মানচিত্রে ডম্বলের অবস্থান | |
| স্থানাঙ্ক: ১৫°১৯′৪১″ উত্তর ৭৫°৪৮′৩৭″ পূর্ব / ১৫.৩২৮০৬° উত্তর ৭৫.৮১০২৮° পূর্ব | |
| দেশ | |
| রাজ্য | কর্ণাটক |
| জেলা | গদাগ জেলা |
| তালুক | মুন্ডরগি |
| লোকসভা কেন্দ্র | হাবেরী-গদাগ |
| সরকার | |
| • শাসক | গ্রাম পঞ্চায়েত |
| উচ্চতা | ৫৯০ মিটার (১,৯৪০ ফুট) |
| জনসংখ্যা (২০০১) | |
| • মোট | ১০,০৯৫ |
| ভাষা | |
| • সরকারি | কন্নড় |
| সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
| আইএসও ৩১৬৬ কোড | আইএন-কেএ |
| যানবাহন নিবন্ধন | কেএ ২৬ |
| ওয়েবসাইট | karnataka |
ডম্বল হল ভারতের কর্ণাটক রাজ্যের গদাগ জেলার অন্তর্গত একটি গ্রাম। এখানে একটি প্রাচীন বৌদ্ধ ধর্মকেন্দ্র গড়ে উঠেছিল, যেটির অস্তিত্ব অন্তত খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী অবধি ছিল।[১] সমুদ্রপৃষ্ঠ থেকে ডম্বলের উচ্চতা ৫৯০ মিটার (১,৯৪০ ফুট)।[২]
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০০১ সালের জনগণনার হিসেব অনুযায়ী, ডম্বল গ্রামের ১,৮১৫টি পরিবারে মোট ১০,০৯৫ জন বসবাস করে, যাদের মধ্যে ৫,১৬৬ জন পুরুষ এবং ৪,৯২৯ জন নারী।[৩]
ইতিহাস
[সম্পাদনা]মৌর্য ও সাহতবাহন শাসনকালে কর্ণাটক অঞ্চলে বুদ্ধের শিক্ষা প্রসার লাভ করেছিল। ডম্বল গ্রামের আশেপাশেও অনেক বৌদ্ধ স্মারক ছড়িয়ে রয়েছে।[৪] ডম্বলে বৌদ্ধ তারা দেবীর একটি মন্দির রয়েছে। সেই মন্দিরে উৎকীর্ণ ১০৯৫ খ্রিস্টাব্দের একটি অভিলেখ থেকে জানা যায় যে, ষোলো জন বণিক তারা দেবীর এই মন্দির ও বৌদ্ধ ভিক্ষুদের জন্য একটি বিহার গড়ে দিয়েছিলেন। হিন্দুধর্মের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৌদ্ধধর্ম এই ধর্মের সঙ্গে মিশে যেতে থাকে, কিন্তু ডম্বলের বৌদ্ধ কেন্দ্রটি অন্তত দ্বাদশ শতাব্দী পর্যন্ত টিকে ছিল।[৫]
ডোড্ডাবসপ্প মন্দির
[সম্পাদনা]এখানে তিনটি হিন্দু মন্দির আছে। তার মধ্যে ডোড্ডাবসপ্প মন্দিরটি পশ্চিম চালুক্য স্থাপত্যশৈলীতে নির্মিত।[৬] এই মন্দিরটি অনেকগুলি সূক্ষ্ম খোদাইচিত্র সম্বলিত।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Buddhist Legacy – Buddhism in Karnataka"। ১৫ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০০৬।
- ↑ "Dambal, India Page"। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০০৭।
- ↑ "Census of India: View Population Details"। Censusindia.gov.in। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৩।
- ↑ "Kamat Research Database - Buddhist System of Education"। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০০৭।
- ↑ "The Buddhist Legacy"। ১৫ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০০৭।
- ↑ "Architecture of the Indian Subcontinent"। ২ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০০৬।
- ↑ "Dodda Basappa temple - 12th century"। ২ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০০৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- History of Indian Art
- মাহবুবুর রহমান (২০১২)। "স্থাপত্যশিল্প"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- Deccan-herald: Dambal
- Dambal a religious symphony
- Dusty Dambal? Think again!