বিষয়বস্তুতে চলুন

ট্র্যাগাস (কান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ট্র্যাগাস
কানের পার্শ্বীয় তল
বিস্তারিত
যার অংশবহিঃকর্ণ
শনাক্তকারী
লাতিনtragus
টিএ৯৮A15.3.01.017
টিএ২111
এফএমএFMA:60998
শারীরস্থান পরিভাষা

ট্র্যাগাস হলো বহিঃকর্ণের একটি ছোট সূচালো উঁচু অংশ, যা কর্ণশলাকার সামনে অবস্থিত এবং শ্রবণপথের উপর দিয়ে পিছন দিকে প্রলম্বিত। এটি কানের প্রবেশপথে গজানো লোমেরও নির্দেশ করে।[] এর নামটি এসেছে প্রাচীন গ্রিক tragos (τράγος) থেকে, যার অর্থ 'ছাগল' , এর নিচের তলে লোমের গুচ্ছ ছাগলের দাড়ির মতো দেখতে বলে এমন নামকরণ করা হয়েছে।[] সংলগ্ন অ্যান্টিট্র্যাগাস অংশটি সামনে ও উপরের দিকে প্রসারিত।[]

ট্র্যাগাস পিছনের দিকে মুখ করে থাকায় পশ্চাদ্দেশের শব্দ সংগ্রহে এটি সহায়তা করে। সামনের শব্দের চেয়ে পিছনের শব্দ দেরিতে পৌঁছায়, ফলে মস্তিষ্ক সামনে ও পিছনের শব্দের উৎস চিহ্নিত করতে পারে।[]

কোলেস্টিয়াটোমা থেকে কর্ণগহ্বরের মধ্যে ফিস্টুলা বিদ্যমান থাকলে (ইতিবাচক ফিস্টুলা পরীক্ষায়) ট্র্যাগাসে চাপ দিলে পেরিলিম্ফের সঞ্চালনে মাথাঘোরা বা চোখের দৃষ্টি বেঁকে যায়।[]

অন্যান্য প্রাণী

[সম্পাদনা]

অনেক বাদুড় প্রজাতির ক্ষেত্রে ট্র্যাগাস একটি মুখ্য বৈশিষ্ট্য। কর্ণপথের সামনে ত্বকের এই অংশটি শব্দানুকূল অবস্থান নির্ণয়ের মাধ্যমে শিকার সনাক্তকরণ ও চলাচলের জন্য শব্দকে কানে প্রবেশ করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।[] বাদুড়ের ট্র্যাগাস সাধারণত স্পষ্টভাবে দৃশ্যমান হওয়ায় প্রজাতি শনাক্তকরণে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।[] ট্র্যাগাসের সাহায্যে ধ্বনিনির্ভর বাদুড় প্রজাতিগুলো তাদের চারপাশের বস্তুগুলোর ঊর্ধ্বগামী অবস্থান নির্ণয় করতে পারে, যা ত্রিমাত্রিক স্থানে শিকার ও বাধা চিহ্নিত করার মূল বিষয়। যে সমীক্ষায় অংশগ্রহণকারীদের ট্র্যাগাস সাময়িকভাবে স্বাভাবিক অবস্থান থেকে সরে যাওয়ায় তাদের গতিপথ নির্ণয়ের ক্ষমতা অপরিবর্তিত ট্র্যাগাসযুক্ত বাদুড়ের এক-চতুর্থাংশে নেমে আসে। এই গবেষণার ভিত্তিতে লেখকরা সিদ্ধান্ত নেন যে ট্র্যাগাসের কাজ হলো উল্লম্ব তলে লক্ষ্যের দিক নির্ধারণের জন্য ধ্বনিগত সংকেত তৈরি করা।[] তবে সব শব্দানুকূল বাদুড়ের ট্র্যাগাস থাকে না। হর্সশু বাদুড় এমনই একটি পরিবার; এদের কানের নিচের বহিঃপ্রান্ত ভেতরের দিকে ভাঁজ হওয়ার পদ্ধতি অন্যান্য পরিবারের ট্র্যাগাসের মতোই কাজ করে।[]

অতিরিক্ত চিত্র

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

সর্বজনীন ডোমেইন এই নিবন্ধে ২০তম সংস্করণের (Gray's Anatomy (১৯১৮)) পাবলিক-ডোমেইন টেক্সট অন্তর্ভুক্ত রয়েছে

  1. "বৃদ্ধ পুরুষদের নাক ও কানে লোম গজানোর কারণ কী?" দ্য স্ট্রেট ডোপ থেকে
  2. Webster। "ট্র্যাগাস : অর্থ"। Merriam-Webster। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৩
  3. "ট্র্যাগাস : সংজ্ঞা"। Collins English Dictionary। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৩
  4. Muller, Raulf (২০০৪)। "বড় বাদামি বাদুড়ে ট্র্যাগাসের ভূমিকার সংখ্যাগত বিশ্লেষণ"The Journal of the Acoustical Society of America১১৬ (6)। Research Gate: ৩৭০১–১২। বিবকোড:2004ASAJ..116.3701Mডিওআই:10.1121/1.1815133পিএমআইডি 15658720। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৩
  5. "ফিস্টুলা পরীক্ষা"। Harley Street E-Clinic। ২৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৩
  6. Chiu, C., & Moss, C. F. (2007). The role of the external ear in vertical sound localization in the free flying bat, Eptesicus fuscus. The Journal of the Acoustical Society of America, 121(4), 2227–2235.
  7. "উইসকনসিনের বাদুড়" (পিডিএফ)Wisconsin Department of Natural Resources। ২০১৩। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৭
  8. Lawrence, B. D.; Simmons, J. A. (১৯৮২)। "বাদুড়ে শব্দানুকূল অবস্থান নির্ণয়: বহিঃকর্ণ ও লক্ষ্যের উল্লম্ব অবস্থানের উপলব্ধি"Science২১৮ (4571): ৪৮১–৪৮৩। বিবকোড:1982Sci...218..481Lডিওআই:10.1126/science.7123247জেস্টোর 1689483পিএমআইডি 7123247
  9. Parish, S.; Richards, G.; Hall, L. (২০১২)। অস্ট্রেলিয়ান বাদুড়ের প্রাকৃতিক ইতিহাস: রাতের শিফটে কর্মরত। CSIRO PUBLISHING। পৃ. ৫৫। আইএসবিএন ৯৭৮০৬৪৩১০৩৭৬৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]