বিষয়বস্তুতে চলুন

ট্রেসি অ্যান জ্যাকবসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ট্রেসি অ্যান জ্যাকবসন
যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা
ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১১ জানুয়ারি ২০২৫
রাষ্ট্রপতিজো বাইডেন
ডনাল্ড ট্রাম্প
পূর্বসূরীমেগান বোল্ডিন (ভারপ্রাপ্ত)
আন্তর্জা‌তিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী
কাজের মেয়াদ
২০ জানুয়ারি ২০১৭  অক্টোবর ২০১৭
রাষ্ট্রপতিডনাল্ড ট্রাম্প
পূর্বসূরীবাথশেবা ক্রোকার
উত্তরসূরীমেরি ক্যাথরিন ফি
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬৫ (বয়স ৫৯৬০)
শিক্ষাজনস হপকিন্স বিশ্ববিদ্যালয় (বি.এ., এম.এ.)

ট্রেসি অ্যান জ্যাকবসন (জন্ম ১৯৬৫)[] একজন আমেরিকান কূটনীতিক যিনি বর্তমানে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।[] তিনি পূর্বে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কসোভো এবং ইথিওপিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।[] তিনি জানুয়ারী ২০১৭ থেকে অক্টোবর ২০১৭ পর্যন্ত আন্তর্জাতিক সংস্থা বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[][][] তিনি অবসর গ্রহণের পর ২০২১ সালে আফগানিস্তান টাস্ক ফোর্সের পররাষ্ট্র দপ্তরের পরিচালক এবং তারপর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে সক্রিয় দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি জো বাইডেন তাকে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন। তিনি ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে যোগদান করেন।[]

শিক্ষা

[সম্পাদনা]

জ্যাকবসন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালযয়ের পল এইচ. নিটজে স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জ্যাকবসন আলবেনিয়ান, সার্বিয়ান, ফরাসি, রাশিয়ান, স্প্যানিশ, কোরিয়ান এবং তাজিক ভাষা অধ্যয়ন করেছেন।

কর্মজীবন

[সম্পাদনা]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

জ্যাকবসন ব্রিটিশ কূটনৈতিক পরিষেবার সদস্য ডেভিড বাঘকে বিয়ে করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Tracey Ann Jacobson (1965–)"। U.S. Department of State, Office of the Historian। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৫
  2. Dhaka, U. S. Embassy (৯ জানুয়ারি ২০২৫)। "ট্রেসি অ্যান জ্যাকবসন -চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্তেরিম"বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২৫
  3. 1 2 "Ambassador Tracey Ann Jacobson"। Embassy of the United States, Pristina। ২৪ নভেম্বর ২০১৪। ১৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৫
  4. Lynch, Colum (২৭ আগস্ট ২০১৭)। "Top State Department Officials Step Down in "Black Friday" Exodus"Foreign Policy। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৭
  5. "IO Senior Officials"U.S. Department of State। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭
  6. "Jacobson, Tracey Ann: Biography"U.S. Department of State। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৭
  7. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম"ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন"ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]