বিষয়বস্তুতে চলুন

ট্রেভি মোরান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ট্রেভি মাইকেলা মোরান
২০২৪ সালের একটি পডকাস্টে মোরান
জন্ম (1998-09-30) ৩০ সেপ্টেম্বর ১৯৯৮ (বয়স ২৮)
পেশা
  • গায়িকা
  • ইউটিউবার
সঙ্গীত কর্মজীবন
ধরন
ইউটিউব তথ্য
কার্যকাল২০০৯–বর্তমান
সদস্য১.৩৮ মিলিয়ন
মোট ভিউ১০৬ মিলিয়ন
নেটওয়ার্কইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি
ডিসেম্বর ১৩, ২০২০ পর্যন্ত সদস্য এবং মোট ভিউ সংখ্যা হালনাগাদকৃত

ট্রেভি মাইকেলা মোরান (জন্ম: ট্রেভর মাইকেল মোরান; ৩০ সেপ্টেম্বর, ১৯৯৮) একজন মার্কিন গায়িকা ও ইউটিউবার। ২০১২ সালে ১৩ বছর বয়সে দ্য এক্স ফ্যাক্টরে অংশগ্রহণের পর তিনি খ্যাতি অর্জন করেন।।[১] ২০২০ সালের এপ্রিল পর্যন্ত মোরানের ইউটিউব চ্যানেল ১.৪ মিলিয়ন গ্রাহক ছাড়িয়ে যায়।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মোরান ১৯৯৮ সালের ৩০ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার পাওয়েতে জন্মগ্রহণ করেন।[২] তার এক বড় ভাই আছে।[৩] মোরান ২০০৮ সালে ১০ বছর বয়সে ইউটিউবে যোগ দেন, যেখানে তিনি অ্যাপল স্টোরে জনপ্রিয় গানে নিজের নাচের ভিডিও আপলোড করতে শুরু করেন, যার শিরোনাম ছিল "অ্যাপল স্টোর ড্যান্সেস"।[৪][৫] ২০১২ সালের আগস্টে মোরান কনর ফ্রান্টা, জেসি কেলেন, কিয়ান ললি, রিকি ডিলন এবং স্যাম পোটরফের সাথে ইউটিউবার গ্রুপ আওয়ারসেকেন্ডলাইফে যোগদান করেন, যা ২০১৪ সালের ডিসেম্বরে ভেঙে যাওয়ার আগ পর্যন্ত ত্রিশ লক্ষ গ্রাহক ছাড়িয়ে যায়।[৬]

কর্মজীবন

[সম্পাদনা]

২০১২ সালে তেরো বছর বয়সে দ্য এক্স ফ্যাক্টরের জন্য এলএমএফএওর "সেক্সি অ্যান্ড আই নো ইট" (২০১১) গান অডিশন দেওয়ার সময় মোরান ব্যাপক পরিচিতি লাভ করেন। মোরান বিচারকদের কাছ থেকে চারটি ভোট পান, কিন্তু পরে "বুট ক্যাম্প" পর্যায়ে তাকে বাদ দেওয়া হয়।[১] এরপর তাকে সান ফ্রান্সিস্কোতে অনুষ্ঠিত লাইভ অডিশনের অংশ হিসেবে নির্বাচিত করা হয়।[৭] ২০১৩ সালের সেপ্টেম্বরের প্রথম দিকে মোরান তার প্রথম প্রধান-লেবেল একক "সামওয়ান" প্রকাশ করেন।[৮] ২০১৩ সালের ডিসেম্বরের শুরুর দিকে মোরান "দ্য ডার্ক সাইড" শিরোনামে আরেকটি একক প্রকাশ করেন, যা প্রচুর সাফল্যসহ বিলবোর্ড পত্রিকায় ড্যান্স/ইলেকট্রনিক ডিজিটাল গানের চার্টে ২৫ নম্বরে স্থান করে নেয়।[৯][১০] ২০১৪ সালের জুন মাসে মোরান তার ইপি জায়াট থেকে "ইকো"[১১] শিরোনামের একটি একক এবং পরে "জায়াট", "নাও অর নেভার" এবং "স্লে"[১২] শিরোনামের আরও তিনটি একক প্রকাশ করেন। ৯ ডিসেম্বর মোরান তার প্রথম ইপি জায়াট প্রকাশ করেন এবং বিলবোর্ডের হিটসিকার্স চার্টে এক নম্বরে স্থান পান।[১৩]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

২০১৫ সালের ৯ অক্টোবর মোরান একটি ইউটিউব ভিডিওতে প্রকাশ্যে সমকামী হিসেবে আত্মপ্রকাশ করেন।[১৪] ২০২০ সালের ৬ জুন মোরান ট্রান্সজেন্ডার হিসেবে আত্মপ্রকাশ করেন এবং দুই মাস আগে থেকে চিকিৎসাগতভাবে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেন।[১৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Grant, Stacey (৯ জুন ২০১৬)। "Trevor Moran Reveals the Hidden Dark Side of The X Factor"। MTV News। ১০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২১।
  2. ↑ Moran, Trevor (২৮ এপ্রিল ২০১৩)। "DRAW MY LIFE // Trevor Moran"। Trevor Moran। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৪।
  3. ↑ Avants, Maggie (২৮ সেপ্টেম্বর ২০১২)। "Temecula's Trevor Moran Makes 'THE X FACTOR' Cut"। Temecula Patch। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৪।
  4. ↑ Park, Andrea। "Trevor Moran: YouTube star grows into pop singer"। Metro। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৪।
  5. ↑ Jackson, Jhoni (৬ জুলাই ২০১৮)। "After 10 Years on YouTube, Trevor Moran Has No Regrets"। Paper। ২৩ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২১।
  6. ↑ @RickyPDillon (২৪ জুন ২০১৫)। "thank you for 3 million subscribers on the O2L channel!!! We may not upload videos on that channel anymore but that still means the world" (টুইট) – টুইটার এর মাধ্যমে।
  7. ↑ "X Factor San Fran Auditions Get Silly Sexy With Trevor Moran!"। PerezHilton। ২৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৪।
  8. ↑ Woods, Casey। "Trevor Moran Flirts up a Storm in 'someone' Music Video"। Ryan Seacrest। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৪।
  9. ↑ Woods, Casey। "Trevor Moran Is a Victim of Love in 'The Dark Side': Listen"। Ryan Seacrest। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৪।
  10. ↑ Murray, Gordan। "Daft Punk Darts Up Dance Charts Post-Grammys"। billboard.com/। Billboard। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৪।
  11. ↑ Perricone, Kathleen। "Trevor Moran Treats DigiFest NYC Crowd to Original Songs: Videos"। Ryan Seacrest। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৪।
  12. ↑ "Trevor Moran's 'XIAT': Exclusive Song Premiere and Q&A"। Billboard। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৫।
  13. ↑ "Trevor Moran Billboard Heatseakers"। billboard.com। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮।
  14. ↑ Price, Lydia। "YouTube Star Trevor Moran Comes Out as Gay in New Video: 'I Was in a Glass Closet'"। People। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৫।
  15. ↑ Oliveira, Nelson (৮ জুন ২০২০)। "YouTube star Trevi Moran comes out as transgender"। New York Daily News। ১৩ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২১।

বহিঃসংযোগ

[সম্পাদনা]