ট্রেজন বুখানন
|
২০২২ সালে বুখানন | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | ট্রেজন ট্রেভর বুখানন | ||
| জন্ম | ৮ ফেব্রুয়ারি ১৯৯৯ | ||
| জন্ম স্থান | অন্টারিও, কানাডা | ||
| উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ভিয়ারিয়াল | ||
| জার্সি নম্বর | ১৭ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:১৭, ২২ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
ট্রেজন ট্রেভর বুখানন (ইংরেজি: Tajon Buchanan, ইংরেজি উচ্চারণ: [ˈteɪdʒɒn ˈbjuːkənən]; জন্ম: ৮ ফেব্রুয়ারি ১৯৯৯; ট্রেজন বুখানন নামে সুপরিচিত) হলেন একজন কানাডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব ভিয়ারিয়াল এবং কানাডা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১] তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২১ সালে, বুখানন কানাডা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে কানাডার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত কানাডার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে কানাডার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কানাডার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫৭ ম্যাচে ৮টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ট্রেজন ট্রেভর বুখানন ১৯৯৯ সালের ৮ই ফেব্রুয়ারি তারিখে কানাডার অন্টারিওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]বুখানন কানাডা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে কানাডার প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ১৯শে মার্চ তারিখে তিনি এল সালভাদোর অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে কানাডা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২]
২০২১ সালের ৬ই জুন তারিখে, ২২ বছর, ৩ মাস ও ২৯ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী বুখানন আরুবার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে কানাডার হয়ে অভিষেক করেছেন।[৩] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন, যেখানে তিনি ১২ নম্বর জার্সি পরিধান করেছিলেন;[৩] ম্যাচটি কানাডা ৭–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। কানাডার হয়ে অভিষেকের বছরে বুখানন সর্বমোট ১৬ ম্যাচে ৩টি গোল করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "First team squad"। Villarreal CF। ৫ সেপ্টেম্বর ২০২২। ১ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৪।
- ↑ "Tajon Buchanan – Youth Debut" [ট্রেজন বুখানন – বয়সভিত্তিক অভিষেক]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১৬ ডিসেম্বর ২০২৫।
- 1 2 "Tajon Buchanan – Debut Match – Transfermarkt" [ট্রেজন বুখানন – অভিষেক ম্যাচ – ট্রান্সফারমার্কেট]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১৬ ডিসেম্বর ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে ট্রেজন বুখানন (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ট্রেজন বুখানন (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ট্রেজন বুখানন (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ট্রেজন বুখানন (ইংরেজি)
- মেজর লিগ সকারে ট্রেজন বুখানন (ইংরেজি)
- কিকারে ট্রেজন বুখানন (জার্মান)
- এফবিরেফে ট্রেজন বুখানন (ইংরেজি)
- লেকিপে ট্রেজন বুখানন (ফরাসি)