রূপান্তরকামী ভীতি

রূপান্তরকামী ভীতি বলতে এমন সব ধারণা ও ঘটনার সংগ্রহকে বোঝায়, যেগুলিতে রূপান্তরকামী ব্যক্তিদের প্রতি নেতিবাচক মনোভাব, অনুভূতি বা ক্রিয়া প্রকাশ পায়। রূপান্তরকামী ভীতির মধ্যে সামাজিক লিঙ্গজনিত প্রত্যাশা মেনে চলেন না, এমন ব্যক্তিদের প্রতি ভয়, বিদ্বেষ, ঘৃণা, হিংস্রতা, ক্রোধ বা অস্বস্তি প্রকাশ করা অন্তর্ভুক্ত থাকতে পারে৷[১][২] এটিকে প্রায়শই সমকামী ভীতির দৃষ্টিভঙ্গির পাশাপাশি প্রকাশ করা হয়। তাই এটিকে সমকামী ভীতির একটি দিক হিসাবে বিবেচিত করা হতে পারে। রূপান্তরকামী ভীতি অনেকটা বর্ণবাদ এবং লিঙ্গ বৈষম্যের মত এক ধরনের কুসংস্কার এবং বৈষম্যবাদ।[৩] এবং কৃষ্ণাঙ্গ রূপান্তরকামী মানুষেরা প্রায়শই তিনটি ধরনের বৈষম্যের শিকার হয়ে থাকেন। [৪]
হিংস্রতা এবং অন্যান্য হুমকির বর্ধিত ঝুঁকির পাশাপাশি, রূপান্তরকামী ভীতির দ্বারা সৃষ্ট মানসিক চাপ নেতিবাচক সংবেদনশীল পরিণতি ঘটাতে পারে যা মাদকের অপব্যবহার, বাড়ি থেকে পালানো (অপ্রাপ্ত বয়স্ক) ও আত্মহত্যার কারণ হতে পারে।
পশ্চিমা বিশ্ব বৈষম্যহীনতা এবং সমান সুযোগের নীতি প্রতিষ্ঠার দিকে ধীরে ধীরে অগ্রসর হয়েছে। প্রবণতাটি উন্নয়নশীল দেশগুলিতেও আকার নিচ্ছে। এছাড়াও অন্যান্য লিঙ্গ পরিচয়ের সামাজিক গ্রহণযোগ্যতা উন্নত করতে এলজিবিটি সম্প্রদায় সম্পর্কিত প্রচারগুলি বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। জাতিসংঘের "স্ট্রিপ দ্যা স্টিগমা" প্রচারটি এমনই একটি প্রচেষ্টা৷[৫]
ভুলভাবে লিঙ্গ চিহ্নিত হওয়ার অভিজ্ঞতা রূপান্তরের আগে সকল রূপান্তরকামীদের ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে রূপান্তরের পরবর্তীকালেও সাধারণত ঘটে থাকে ৷ [৬] রূপান্তরকামী মানুষদের নিয়মিত চিকিৎসকরা , পুলিশ, গণমাধ্যম এবং সহকর্মীরা ভুলভাবে লিঙ্গ চিহ্নিত করেন এবং এই অভিজ্ঞতাগুলিকে রূপান্তরকামী মানুষেরা "বেদনাদায়ক" [৭],ক্ষতিকারক, নিষ্ঠুর [৮], এবং "কেবল আমাদের জীবনকে আরও কষ্টকর করে তোলে" হিসেবে বর্ণনা করে থাকেন [৯]। অ্যাডলসেন্ট হেলথ জার্নাল-এ প্রকাশিত ১২৯ রূপান্তরকামী এবং অন্যান্য লিঙ্গ-বিস্তৃত যুবক যুবতীদের ২০১৮ সালের একটি সমীক্ষায় [১০] দেখা গেছে যে "প্রতিটি অতিরিক্ত সামাজিক প্রেক্ষাপট যেখানে এদের মনোনীত নাম ব্যবহৃত হয়েছিল, সেখানে হতাশাজনক লক্ষণগুলি , আত্মঘাতী মনোভাব এবং আত্মঘাতী আচরণ ইত্যাদি ক্ষেত্রে একটি পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করা গেছে [১১] । রূপান্তরকামী ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে ভুল লিঙ্গ চিহ্নিতকরণকে অত্যন্ত আপত্তিকর বলে মনে করেন [৮][১২] ।
মানসিক স্বাস্থ্য
[সম্পাদনা]রূপান্তরকামী ভীতিজনিত হয়রানি ও বৈষম্যের কারণে রূপান্তরকামী ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য সমস্যায় পড়ার সম্ভাবনা বেশি থাকে। বিরুপাক্ষ, মুরালিধর ও রামকৃষ্ণের মতে বিশ্বব্যাপী রূপান্তরকামী ব্যক্তিদের মধ্যে আত্মহত্যার প্রচেষ্টা ৩২% থেকে ৫০% পর্যন্ত। ভারতে ৩১% থেকে ৫০% রূপান্তরকামী ব্যক্তিরা ২০ বছর বয়সের আগেই আত্মহত্যা করার চেষ্টা করেছে। অস্ট্রেলিয়ায় ৫০% রূপান্তরকামী ব্যক্তিরা ও ইংল্যান্ডের ৪৫% কমপক্ষে একবার আত্মহত্যা করার চেষ্টা করেছে।[১৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Chakraborti, Neil; Garland, Jon (২০০৯)। Hate Crime: Impact, Causes and Responses। SAGE Publications, Ltd.। পৃ. ৭৭। আইএসবিএন ৯৭৮-১৪১২৯৪৫৬৮৪।
- ↑ Chrisler, Donald R.; McCreary, Joan C. (২০১০)। Handbook of Gender Research in Psychology, Volume 2। Springer। পৃ. ৩৬৬। আইএসবিএন ৯৭৮-১৪৪১৯১৩৫৫৫।
- ↑ Judith A. Lewis, Michael D. Lewis, Judy A. Daniels, Community Counseling: A Multicultural-Social Justice Perspective (2010, আইএসবিএন ১১৩৩১৭০০৩X)
- ↑ Doug Meyer, Violence Against Queer People: Race, Class, Gender (2015, আইএসবিএন ০৮১৩৫৭৩১৮১), pp. 14–15 (Alternate: 14, 15)
- ↑ "Tackling Discrimination on Grounds of Sexual Orientation and Gender Identity" (পিডিএফ)।
- ↑ Harrison, Kelby (২০১৩)। Sexual Deceit: The Ethics of Passing। Lexington Books। পৃ. ১২। আইএসবিএন ৯৭৮-০৭৩৯১৭৭০৫১।
- ↑ Ansara, Y. Gavriel। "Cisgenderism in Medical Settings: Challenging Structural Violence Through Collaborative Partnerships" (পিডিএফ): ৯৫। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৩।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - 1 2 Di Menna, Hillary (১৬ সেপ্টেম্বর ২০১৩)। "Gender Block: Media misgendering and Chelsea Manning"। This Magazine।
- ↑ Molloy, Parker Marie (২৩ আগস্ট ২০১৩)। "The happy story of my transgender coming-out"। Salon magazine।
- ↑ Grossman, Arnold H.; Li, Gu; Pollitt, Amanda M.; Russell, Stephen T. (১ অক্টোবর ২০১৮)। "Chosen Name Use Is Linked to Reduced Depressive Symptoms, Suicidal Ideation, and Suicidal Behavior Among Transgender Youth"। Journal of Adolescent Health। ৬৩ (4): ৫০৩–৫০৫। ডিওআই:10.1016/j.jadohealth.2018.02.003। আইএসএসএন 1054-139X। পিএমসি 6165713। পিএমআইডি 29609917।
- ↑ Vance, Stanley R. (১ অক্টোবর ২০১৮)। "The Importance of Getting the Name Right for Transgender and Other Gender Expansive Youth"। Journal of Adolescent Health। ৬৩ (4): ৩৭৯–৩৮০। ডিওআই:10.1016/j.jadohealth.2018.07.022। আইএসএসএন 1054-139X। পিএমআইডি 30286897।
- ↑ Shapiro, Lila (২৮ আগস্ট ২০১৩)। "Shouting Disrupts Vigil For Murdered Transgender Woman Islan Nettles"। Huffington Post।
- ↑ Virupaksha, H. G.; Muralidhar, Daliboyina; Ramakrishna, Jayashree (২০১৬)। "Suicide and Suicidal Behavior among Transgender Persons"। Indian Journal of Psychological Medicine। ৩৮ (6): ৫০৫–৫০৯। ডিওআই:10.4103/0253-7176.194908। আইএসএসএন 0253-7176। পিএমসি 5178031। পিএমআইডি 28031583।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক)