ট্রমা সেন্টার
ট্রমা সেন্টার হল একটি হাসপাতাল যা মূলত বড় ধরণের কোন দুর্ঘটনা যেমন পড়ে যাওয়া, গাড়ি দুর্ঘটনা বা গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসা দিয়ে থাকে। তবে ট্রমা সেন্টার শব্দ দুটি দ্বারা জরুরী বিভাগকেও অনেক সময় বোঝানো হয়। যা আসলে ভুল। কারণ জরুরী বিভাগে বড় দুর্ঘটনার জন্য তাৎক্ষনিক কোন চিকিৎসা ব্যবস্থা বা উপকরণ থাকে না। কিন্তু ট্রমা সেন্টারে তা থাকে। কারণ ট্রমা সেন্টারের মূল উদ্দেশ্যই হল খুব দ্রুত দুর্ঘটনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া, প্রাণ বাঁচানো।
যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালকে ট্রমা সেন্টার ঘোষণা করার আগে কিছু নিয়ম কানুন দেখতে হয়। আর এই নিয়ম কানুনগুলো তৈরি করেছে আমেরিকান কলেজ অব সার্জন্স। আবার একটি ভেরিফিকেশন রিভিউ কমিটি হাসপাতালে গিয়ে দেখে তাদের আদৌ যথেষ্ট যন্ত্রাংশ আছে কিনা, লোকবল আছে কিনা। [১] সেখানে একটি হাসপাতালকে ট্রমা সেন্টার ঘোষণা করে রাজ্যের আইন সংস্থা। ট্রমা সেন্টারের আবার আছে স্তর। যেমন ১ম স্তরের ট্রমা সেন্টার খুবই আধুনিক এবং খুব দ্রুত চিকিৎসা দিতে পারবে। অন্যদিকে ৩য় স্তরের ট্রমা সেন্টার কিছুটা পিছিয়ে। যুক্তরাষ্ট্রের কিছু কিছু রাজ্যে ৪র্থ কিংবা ৫ম স্তরও আছে।
সর্বোচ্চ স্তরের ট্রমা সেন্টারের আছে বিশেষভাবে দক্ষ নার্স এবং চিকিৎসা ব্যবস্থা। যেখানে আছে জরুরী ওষুধ, ট্রমা সার্জারি, ঠোঁট এবং ম্যাক্সিফেসিয়াল সার্জারি, ক্রিটিকাল কেয়ার, নিউরোসার্জারি, অ্যানেস্থিশিওলজি এবং রেজিওলজির মতো গুরুত্বপূর্ণ সব চিকিৎসা ব্যবস্থা।[২][৩][৪] ট্রমা সেন্টারের মূল উদ্দেশ্যই, দুর্ঘটনার পর যে গুরুত্বপূর্ণ সময় পাওয়া যায় তাকে কাজে লাগানো। এবং সুদক্ষ নার্স এবং বিশেষায়িত ডাক্তাররাই এটি করতে পারবে। আর এজন্যই ট্রমা সেন্টার সাধারণ হাসপাতাল থেকে ভিন্ন। নিম্ন স্তরের ট্রমা সেন্টার অবশ্য শুধু মাত্র প্রাথমিক চিকিৎসা দিতে পারবে এবং অতিদ্রুত সর্বোচ্চ স্তরের ট্রমা সেন্টারে পাঠানোর ব্যবস্থা করতে পারবে। ট্রমা সেন্টারে চিকিৎসা নিলে আশঙ্কাজনক রোগীর মৃত্যুর সম্ভাবনা ২৫% কমে যায়।
ট্রমা সেন্টারের চিকিৎসা খরচ অনেক বেশি। এবং একারণেই হয়তো বিশ্বের সব জায়গায় ট্রমা সেন্টার দেখা যায় না।[৫] যেহেতু ট্রমা সেন্টারে কখন কে ভর্তি হতে পারে তা বলা যায় না, তাই রোগীর চাপও ওঠা নামা করে। সহজে বলা যায় না।[৬]
ট্রমা সেন্টারে হেলিপ্যাডের ব্যবস্থা থাকতে পারে। অনেক রোগী হেলিকপ্টারে করে আসে। দেখা গেছে, গাড়িতে করে আশংঙ্কাজনক রোগীকে সাধারণ হাসপাতালে আনার চেয়ে হেলিকপ্টারে করে ট্রমা সেন্টারে আনা ভালো। এক্ষেত্রে তার বাঁচার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।
ইতিহাস
[সম্পাদনা]

বাংলাদেশ
[সম্পাদনা]বাংলাদেশে ট্রমা সেন্টারের ইতিহাস খুব একটা ইতিবাচক নয়। ২০২৫ সাল পর্যন্ত অনেক ট্রমা সেন্টারই অকেজো কিংবা পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। ২০০৪ সাল থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশে সরকারের (স্বাস্থ্য অধিদপ্তর) উদ্যোগে প্রায় ২১টি ট্রমা সেন্টার তৈরি হয়েছে। প্রায় সবগুলোই আছে এখন পরিত্যাক্ত। প্রতিটি ট্রমা সেন্টারে ১৪ জন চিকিৎসক ও ১০ জন নার্সসহ মোট ৩৪ জনের একটি দল থাকার কথা। কিন্তু ২০২৫ সাল অব্দি বেশিরভাগ ট্রমা সেন্টারেই হয়নি নিয়োগ কিংবা নেই পর্যাপ্ত মেশিনারিজ। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শোলঘরে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েকে কেন্দ্র করে একটি ট্রমা সেন্টার নির্মাণ হয়েছিল। কিন্তু এখন অব্দি তা চালু করা সম্ভব হয়নি।[৭] আবার চট্টগ্রামেও রয়েছে ৩টি ট্রমা সেন্টার। এগুলোর সবগুলোই ২০২৫ সালে এসেও অকেজো। হাটহাজারীর কাচারী রোডে ১২কোটি ব্যয়ে নির্মাণ করা ট্রমা সেন্টার আজও অচল। তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ২০২৪ সালে পর্যন্ত দুর্ঘটনার সংখ্যা প্রায় ১০০ এর কাছাকাছি। কিন্তু সবাইকেই নিতে হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ট্রমা সেন্টারটি চালু হলে এখানেই তাদের চিকিৎসা দেয়া সম্ভব হতো।
সবচেয়ে বেশি দুর্ঘটনাপ্রবল রাস্তা হল চট্টগ্রাম-কক্সবাজার সড়ক। লোহাগড়ায় ১০ বছর আগে একটি ট্রমা সেন্টার উদ্বোধন হয়েছিল কিন্তু আজও তার কোন সুফল মেলেনি। এখনও সেটি চালু হয়নি। লোহাগড় বা চট্টগ্রাম কক্সবাজারের মাঝামাঝি কোন জায়গায় কেউ দুর্ঘটনায় পড়লে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। কারণ সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে আসার সময় প্রায় দুই থেকে তিন ঘণ্টা।[৮][৯]
রাউজানের ট্রমা সেন্টার উদ্বোধন হয়েছে ১১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে। এখানে দুটি আবাসিক ভবনও রয়েছে। আছে একটি চিকিৎসা ভবনও। রাউজানের ঢালারমুখ এলাকার চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের পাশেই এর অবস্থান। লোকবল এবং যন্ত্রপাতির অভাবে আজও এটি অকেজো হয়ে পড়ে আছে।[৯]
চট্টগ্রামে একমাত্র চালু ট্রমা সেন্টার হল ফেনী ট্রমা সেন্টার (২০২৫ পর্যন্ত)। ২০০৪ সালে এটি উদ্বোধন করা হয় এবং ২০০৬ সালে এখানে চিকিৎসা প্রদান শুরু হয়। অনুমোদিত পদ ১৯টি থাকলে কর্মরত আছেন মাত্র ৯ জন চিকিৎসক। রোগ পরীক্ষার যন্ত্রপাতি এখনও ব্যবহার করা হয়নি। যেমন এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাফি, অপারেশন থিয়েটারের প্রায় বেশিরভাগ যন্ত্রপাতি এখন নষ্ট অবস্থায় পড়ে আছে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীদের পাঠানো হয় ফেনী সদর হাসপাতালে।[৯]
যুক্তরাজ্য
[সম্পাদনা]
ট্রমা সেন্টারের প্রয়োজনীয়তা বিশ্বে তখনই অনুভব হয়েছিল যখন দেখা গিয়েছিল শারীরিক দুর্ঘটনা, গাড়ির দুর্ঘটনায় রোগীদের চিকিৎসা খুবই জটিল এবং বিভিন্ন চিকিৎসাজ্ঞানের সহায়তা এতে প্রয়োজন। ১৯৪১ সালে যুক্তরাজ্যের বার্মিংহামে প্রথম ট্রমা সেন্টার চালু হয়। কারণ ১৯৪০ এর দিকে কিছু গবেষণায় দেখা গিয়েছিল যুক্তরাজ্যে ট্রমাজনিত শারীরিক দুর্ঘটনার চিকিৎসা অপ্রতুল। ১৯৪৭ সালে এসে, হাসপাতালটির ট্রমা টিমকে তিনটি ভাগে ভাগ করা হল। দুটি টিমে ছিল ২ জন সার্জন, একজন অ্যানেস্থেশিলজিস্ট এবং আরেকটি টিমে ছিল ৩ জন বার্ন বিশেষজ্ঞ।[১০]
যুক্তরাষ্ট্র
[সম্পাদনা]সিডিসি-এর তথ্য অনুযায়ী দুর্ঘটনা আমেরিকান শিশু, প্রাপ্তবয়স্কদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ। .[১১] ট্রমার প্রধান কারণ গাড়ি দুর্ঘটনা, পড়ে যাওয়া অথবা মারণঘাতী অস্ত্রের ব্যবহার।
যুক্তরাষ্ট্রে, রবার্ট জে. বেকার এবং রবার্ট জে. ফ্রিয়ার্ক প্রথম জনসধারণের জন্য ট্রমা হাসপাতাল তৈরি করেছিলেন। যার অবস্থান শিকাগোর কুক কাউন্টিতে, ১৯৬৬ সালের মার্চের ১৬ তারিখে।[১২]
কানাডা
[সম্পাদনা]১৯৭৬ সালে প্রথম টরোন্টোর অন্টারিওতে, সানিব্রুক হেলথ সায়েন্সেস সেন্টার খোলা হয়। এটি খোলার পর ৯৬% রোগীই ছিল পড়ে যাওয়া রোগী, সড়ক দুর্ঘটনা কিংবা পুড়ে যাওয়া রোগী। বর্তমানে ২০% রোগী আসে গুলিবিদ্ধ রোগী কিংবা ছুরিকাঘাতে আহত রোগী।[১৩]
আরও পড়ুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Verification, Review, and Consultation Program for Hospitals"। facs.org। ১ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭।
- ↑ Andrew B., MD Peitzman; Andrew B. Peitzman; Michael, MD Sabom; Donald M., MD Yearly; Timothy C., MD Fabian (২০০২)। The Trauma Manual। Hagerstwon, MD: Lippincott Williams & Wilkins। পৃ. ৩। আইএসবিএন ০-৭৮১৭-২৬৪১-৭।
- ↑ "Consultation/Verification Program Reference Guide of Suggested Classification" (পিডিএফ)। ১ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ American College of Surgeons (২০০৬)। Consultation/Verification Program, Reference Guide of Suggested Classification। American College of Surgeons। পৃ. ৩। আইএসবিএন ০-৭৮১৭-২৬৪১-৭।
- ↑ Fracasso, Joseph L; Ahmed, Nasim (জুলাই ২০২৪)। "Trauma centers: an underfunded but essential asset to the community"। Trauma Surgery & Acute Care Open (ইংরেজি ভাষায়)। ৯ (1): e০০১৪৩৬। ডিওআই:10.1136/tsaco-2024-001436। আইএসএসএন 2397-5776। পিএমসি 11227843। পিএমআইডি 38974218।
- ↑ Hall, Andrew; Qureshi, Iram; Glaser, Jacob; Bulger, Eileen M; Scalea, Thomas; Shackelford, Stacy; Gurney, Jennifer (ডিসেম্বর ২০১৯)। "Validation of a predictive model for operative trauma experience to facilitate selection of trauma sustainment military–civilian partnerships"। Trauma Surgery & Acute Care Open (ইংরেজি ভাষায়)। ৪ (1): e০০০৩৭৩। ডিওআই:10.1136/tsaco-2019-000373। আইএসএসএন 2397-5776। পিএমসি 6924793। পিএমআইডি 31897438।
- ↑ হাসান, তানজিল (১০ জুন ২০২৫)। "৭ বছর ধরে পরিত্যক্ত কোটি টাকার ট্রমা সেন্টার"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৫।
- ↑ "কাজে আসছে না চট্টগ্রামের ৩ ট্রমা সেন্টার"। banglanews24.com। ৬ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৫।
- 1 2 3 হামিদ, আবু তাহের,এসএম ইউসুফ উদ্দিন ,কাইছার (৬ মে ২০২৪)। "৩০ কোটি টাকা খরচাতেও চট্টগ্রামে ৪ ট্রমা সেন্টার কাজে আসছে না"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ Wilson, William C. (২০০৭)। "History of Trauma"। Trauma: Emergency Resuscitation, Perioperative Anesthesia, Surgical Management। খণ্ড ১। New York: CRC Press। পৃ. ১৮। আইএসবিএন ৯৭৮-০৮২৪৭২৯১৯৬। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১২।
- ↑ "Accident Statistics"। Stanford Children's health। ১৯ এপ্রিল ২০২০। ২১ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০।
- ↑ Medical World News, January 27, 1967
- ↑ Fraser Health regional trauma program receives distinction award, July 5, 2016[তথ্যসূত্র প্রয়োজন]