টেলিনর
| ধরন | পাবলিক স্টক কোম্পানি |
|---|---|
| ওএসই: TEL | |
| আইএসআইএন | NO0010063308 |
| শিল্প | টেলিযোগাযোগ |
| প্রতিষ্ঠাকাল | ১৮৫৫, ১৯৭০ |
| সদরদপ্তর | ফর্নেবুু, নরওয়ে |
প্রধান ব্যক্তি | সিগবে ব্রেক্কে (প্রেসিডেন্ট এবং সিইও), গুন ওয়ার্শটেড (বোর্ডের সভাপতি) |
| পণ্যসমূহ | স্থায়ী লাইন এবং মোবাইল টেলিফোনি, ইন্টারনেট, ডিজিটাল টেলিভিশন, আইটি সেবা, আইপিটিভি |
| আয় | |
| মোট সম্পদ | NOK১৯৩.৭৫৫ বিলিয়ন(২০১৪)[২] |
| মোট ইকুইটি | NOK৬৮.৫০৫ বিলিয়ন(২০১৪)[২] |
| মালিক | নরওয়ে সরকার (৫৪%) |
কর্মীসংখ্যা | ৩৫,১২১(২০১৪)[২] |
| ওয়েবসাইট | www |
টেলিনর এএসএ (ওএসই: TEL; নরওয়েজীয় উচ্চারণ: [²teːlənuːr] বা [tɛləˈnuːr])[৩] হল একটি নরওয়েজীয় বহুজাতিক টেলিযোগাযোগ কোম্পানী, যার সদর দপ্তর অবস্থিত নরওয়ের রাজধানী অসলোর কাছকাছি 'ব্যারাম' নামক পৌরসভার 'ফরনেবু' নামক উপদ্বীপ শহরাঞ্চলে। বিশ্বের অন্যতম বৃহৎ এই টেলিযোগাযোগ কোম্পানির ৫৪.৩ শতাংশ শেয়ারের মালিক নরওয়ে সরকার।[৪] বাংলাদেশের গ্রামীণফোনের ৫৫.৮ শতাংশ শেয়ারের মালিক টেলিনর।[৫] এশিয়া, পূর্ব ইউরোপ ও স্ক্যান্ডিনেভিয়ার ১৩টি দেশে টেলিনরের মোবাইল নেটওয়ার্ক রয়েছে এবং ২৯টি দেশে বাণিজ্যিক কার্যক্রম রয়েছে।[৬] অসলো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি টেলিনর। টেলিনরের বাজার মূল্য ২২৫ বিলিয়ন নরওয়েজীয় ক্রোন; অসলো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাঝে যা তৃতীয় বৃহত্তম।[৭]
প্রতিষ্ঠা
[সম্পাদনা]টেলিনর ১৮৫৫ সালে সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানায় ও রাষ্ট্রীয় পরিচালনায় যাত্রা শুরু করেছিল 'টেকিগ্রাফভারকেট' নামে একচেটিয়াভাবে টেলিগ্রাফ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে। ১৮৭৮ সালে প্রতিষ্ঠানটি টেলিফোন সেবা দেওয়া শুরু করে। ১৯৭০ সালে পুনর্নামকরণ করা হয়। ২০০০ সালে আংশিক বেসরকারিকরণ করা হয় এবং অসলো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটি ১৯৯৩ জিএসএম প্রযুক্তি এবং ২০০৪ সালে ৩জি ব্যবহার শুরু করে।[৮]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। Telenovela। ২ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৯।
- 1 2 3 "Annual Report 2014" (পিডিএফ)। Telenor। ২৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৫।
- ↑ Kristoffersen, Gjert (২০০৭), The Phonology of Norwegian, Oxford University Press, পৃ. ২০, আইএসবিএন ৯৭৮-০-১৯-৮২৩৭৬৫-৫
- ↑ "Major Shareholdings"। Telenor Group (ইংরেজি ভাষায়)। ৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "মালিকানা"। গ্রামীণফোন। ৩১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ গ্লোবাল উপস্থিতি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে - টেলেনর ওয়েবসাইট। 23 অক্টোবর, ২017 তারিখে পুনরুদ্ধার করা হয়েছে।
- ↑ "Archived copy"। ১৯ আগস্ট ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০০৬।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক)