বিষয়বস্তুতে চলুন

টু দ্য মুন (২০২৪ সালের চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টু দ্য মুন
পরিচালককেভিন হার্টফোর্ড
প্রযোজকথম ফিটজজেরাল্ড
ডাগ পেটিগ্রু
রচয়িতাকেভিন হার্টফোর্ড
শ্রেষ্ঠাংশেজেকব স্যাম্পসন
ফিবি রেক্স
এমি গ্রোনিং
চিত্রগ্রাহকটিম মমবোকেট
সম্পাদকএমি মিয়েলক
প্রযোজনা
কোম্পানি
ইমোশন পিকচার্স
মুক্তি
স্থিতিকাল৮৫ মিনিট
দেশকানাডা
ভাষাইংরেজি

টু দ্য মুন হলো একটি কানাডীয় হাস্যরসাত্মক চলচ্চিত্র, যা কেভিন হার্টফোর্ড কর্তৃক পরিচালিত হয়েছে। চলচ্চিত্রটি ২০২৪ সালে মুক্তি পায়। চলচ্চিত্রটিতে জেকব স্যাম্পসন অভিনয় করেছেন স্যাম চরিত্রে। স্যাম একজন একাকী সমকামী পিতা; যিনি এতদিন নিজের সমকামিত্ব গোপন রাখলেও ৪০ বছরের কাছাকাছি বয়সে এসে অবশেষে নিজের যৌন অভিমুখিতা প্রকাশ করবেন কিনা তাই নিয়ে দ্বন্দ্বে ভুগছেন।[]

অভিনেতাদের তালিকায় আরও ছিলেন ফিবি রেক্স, যিনি স্যামের মেয়ে এলার চরিত্রে চরিত্রে অভিনয় করেছেন। এলা তার নতুন স্কুলে মানিয়ে চলার চেষ্টা করছে এবং অল্পবয়সী হওয়া সত্ত্বেও কিছু ক্ষেত্রে কিছু দিক থেকে সে স্যামের তুলনায় বেশি পরিপক্ক। তাদের প্রতিবেশী ক্লেয়ারের চরিত্রে অভিনয় করেছেন এমি গ্রোনিং। ক্লেয়ার একজন উচ্চাকাঙ্ক্ষী লেখক, যিনি তার লেখার সৃজনশীল অনুপ্রেরণা খুঁজে পান স্যাম এবং এলার সম্পর্কের মধ্যে। অভিনেতাদের মধ্যে আরও ছিলেন ডেভিড লাইট, মারিয়া ইয়ং, অস্টিন মার্কস, লেসলি স্মিথ, জেমস ম্যাকলিন, ক্যাটলিন ম্যাককালোচ, মৌরালিয়া অস্টিন, ক্যালেম ম্যাকডোনাল্ড, টাইলার ক্রেগ, ক্যাথরিন ম্যাককরম্যাক, কুম্বি, ইউজিন সাম্পাং, সামান্থা উইলসন, থম পেইন এবং জ্যাক ফেই।

২০২১ সালে হার্টফোর্ড যখন তার প্রথম চলচ্চিত্র লেমন স্কুইজি-র শুটিং করেছিলেন, তখন সিনেমাটির প্রারম্ভিক নির্মানকার্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল।[] ২০২৩ সালে এর উৎপাদনকার্য শুরু হয়।[]

২০২৪ সালের আটলান্টিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়।[] এটি ছিল ২০২৫ সালের রিলআউট কুইয়ার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী রাতের চলচ্চিত্র।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Kelly Townsend, "AIFF boasts growing East Coast talent for 44th edition". Playback, August 14, 2024.
  2. Morgan Mullin, "Scene & Heard: News and notes from Halifax's film and TV community". The Coast, October 13, 2021.
  3. Morgan Mullin, "Director Thom Fitzgerald makes a new movie, Fawzia Mirza’s directorial feature wraps and more local film and TV news". The Coast, May 19, 2023.
  4. Hendra, Peter (৩০ জানুয়ারি ২০২৫)। "Entertaining: ReelOut film festival returns to Kingston this week"The Kingston Whig-Standard। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]