টুওনেটার
টুওনেটার (ফিনীয় উচ্চারণ: [ˈtuo̯netɑr]ফিনীয় উচ্চারণ: [ˈtuo̯netɑr]) [ˈtuõnetɑr] হলো ফিনিশ পুরাণে পাতালের রানী। ফিনীয় উচ্চারণ: [ˈtuo̯netɑr]
টুওনেটার হলেন টুওনির স্ত্রী এবং তার সাথে তিনি পাতালে টুওনেলার উপর শাসন করেন।
কালেভালার ১৬তম গানে, ভেইনামোইনেন তাদের রাজ্যে পৌঁছোয়। টুওনেটার তাকে সোনালী এক গ্লাস বিয়ার দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ভেইনামোইনেন যখন ভালোভাবে দেখে, তখন সে দেখতে পায় যে এটি আসলে একটি কালো বিষ যা ব্যাঙের ডিম, ছোট বিষাক্ত সাপ, গোখরা, সরীসৃপ এবং কেঁচো দিয়ে তৈরি।[১] যদি কেউ এই মদ পান করে (এটি অবস্মৃতি মদ নামে পরিচিত)[২], তবে তারা তাদের অস্তিত্ব ভুলে যায় এবং জীবন্তদের পৃথিবীতে ফিরে আসতে পারে না, কারণ টুওনেটার এবং টুওনির সন্তানদেরই টুওনেলা ছেড়ে যাওয়ার অনুমতি ছিল।[২][৩]
যখন ভেইনামোইনেন টুওনেটারের কাছে তিনটি যাদুকরী শব্দ জানতে চায়, টুওনেটার তা প্রকাশ করতে অস্বীকার করে এবং শপথ নেয় যে, ভেইনামোইনেন কখনো টুওনেলা থেকে জীবিত বেরোতে পারবে না। তারপর সে তার যাদুদণ্ড দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয় এবং তার তিন আঙুলবিশিষ্ট পুত্রকে নির্দেশ দেয় লোহা এবং তামার হাজারটি জাল বুনতে যাতে ভেইনামোইনেন তুয়োনি নদী দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরতে পারা যায়। তবে ভেইনামোইনেন সাপের রূপ ধারণ করে এবং জালের মধ্যে দিয়ে সাঁতার কেটে পালাতে সক্ষম হয়। সে কালেভালায় ফিরে এসে সবাইকে সতর্ক করে যেন তারা সঠিকভাবে লক্ষ্যস্থির করে। তা না হলে তারা টুওনেলা পৌঁছে যেতে পারে।[৪]
টুওনেটারকে মৃত্যু দেবী এবং ভূগর্ভস্থ পৃথিবীর দেবী হিসেবে চিহ্নিত করা হয়। তিনি কিপু-টিট্টো, কিভুতার, ভামাতার, কালমা, এবং লোভিয়াতার-এর মা, পাশাপাশি অসংখ্য মহামারি, রোগ, দানব এবং দৈত্যেরও জন্মদাত্রী।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Brown, John Croumbie (১৮৯২)। People of Finland in Archaic Times: Being Sketches of Them Given in Kalevala, and in Other National Works। Harvard University: K. Paul, Trench, Trübner & Company, Limited। পৃ. ১৭৭।
Tuonetar.
- 1 2 3 Bartlett, Sarah (২০০৯)। The Mythology Bible: The Definitive Guide to Legendary Tales। Sterling Publishing Company, Inc.। পৃ. ১৩৯। আইএসবিএন ৯৭৮-১৪০২৭৭০০২৯।
- ↑ Monaghan, Patricia (২০১৪)। Encyclopedia of Goddesses and Heroines। New World Library। পৃ. ২১৮। আইএসবিএন ৯৭৮-১৬০৮৬৮২১৮৮।
- ↑ Eivind, R. (১৮৯৩)। Finnish Legends for English Children। The University of California: T.F. Unwin। পৃ. ৯০।