টি কে রামমূর্তি
অবয়ব
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
টি কে রামমূর্তি டி. கே. ராமமூர்த்தி | |
|---|---|
| জন্মনাম | তিরুচিরাপল্লী কৃষ্ণস্বামী রামমূর্তি |
| জন্ম | ১৫ মে ১৯২২ |
| উদ্ভব | তিরুচিরাপল্লী, মাদ্রাজ প্রেসিডেন্সী, ব্রিটিশ ভারত |
| মৃত্যু | ১৭ এপ্রিল ২০১৩ (বয়স ৯০) চেন্নাই, তামিলনাড়ু, ভারত |
| পেশা | সঙ্গীত পরিচালক |
| দাম্পত্য সঙ্গী | ধর্মবল |
তিরুচিরাপল্লী কৃষ্ণস্বামী রামমূর্তি (১৫ মে ১৯২২ - ১৭ এপ্রিল ২০১৩) ভারতের একজন তামিল সঙ্গীতজ্ঞ ছিলেন।
রামমূর্তি মনয়ঙ্গত সুব্রহ্মণ্যম বিশ্বনাথনের মতো তামিল চলচ্চিত্র জগতে হালকা সঙ্গীতের রাজা নামে পরিচিত ছিলেন। তামিল চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা ছাড়াও রামমূর্তি তেলুগু এবং মালয়ালাম চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন। রামমূর্তি এবং বিশ্বনাথন দ্বৈতভাবে মিলে ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে একশোরও বেশী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন। ১৯৬৫ সাল থেকে তারা দ্বৈতভাবে সঙ্গীত পরিচালনা বাদ দেন কিন্তু ১৯৯৫ সালের তামিল চলচ্চিত্র 'এঙ্গিরুন্দো ভান্দান' চলচ্চিত্রের জন্য তারা আবার এক হয়েছিলেন।
রামমূর্তি ২০১৩ সালের ১৭ এপ্রিল ৯১ বছর বয়সে চেন্নাইয়ের একটি হাসপাতালে মারা যান।