টি এন সীমা
টি এন সীমা (ഡോ . ടി .എൻ സീമ) | |
|---|---|
![]() | |
| কেরল রাজ্যসভার সাংসদ | |
| কাজের মেয়াদ ৩রা এপ্রিল ২০১০ – ২রা এপ্রিল ২০১৬ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১ জুন ১৯৬৩ |
| জাতীয়তা | ভারতীয় |
| রাজনৈতিক দল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
| দাম্পত্য সঙ্গী | জি জয়রাজ |
| জীবিকা | সমাজকর্মী, রাজনীতিবিদ, শিক্ষক |
| ওয়েবসাইট | tnseema.in |
টি এন সীমা (মালয়ালম: ഡോ . ടി .എൻ സീമ) (জন্ম: ১লা জুন ১৯৬৩) একজন ভারতীয় সমাজকর্মী, শিক্ষক এবং রাজনীতিবিদ। তিনি ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) দলের হয়ে কেরালা থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।[১][২]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]সীমার জন্ম ১৯৬৩ সালের ১লা জুন ভারতের কেরালা রাজ্যের ত্রিশূরে। তিনি ১৯৯৪ সালে কেরালা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অফ ফিলোসফি ডিগ্রি লাভ করেছেন।[৩]
তিনি ১৯৮৬ সালের ২৩শে ডিসেম্বর জি. জয়রাজকে বিয়ে করেন, জয়রাজ রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত সি-ডিআইটির বর্তমান পরিচালক।[৪] তাঁদের এক মেয়ে আছে।[১]
টি এন সীমা কেরালা রাজ্য সভাপতি এবং এআইডিডব্লিউএ -এর জাতীয় সহ-সভাপতি। তিনি কেরালায় সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সদস্য।[৫]
কর্মজীবন
[সম্পাদনা]তিনি কেরালার কুদুম্বশ্রী দারিদ্র্য বিমোচন মিশনের রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে "স্ত্রীশব্দম" নামে একটি মহিলা মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন।[১]
তিনি হরিথা কেরালাম মিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২০ সালে, তিরুবনন্তপুরমে সিপিএমের মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "WebPage of Dr. T.N. Seema Member Of Parliament (RAJYA SABHA)"। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৪।
- ↑ Nagarajan, Saraswathy (৩ জুলাই ২০১০)। "Catalyst of change"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)।
- ↑ "T N Seema"। Votesmart India। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৫।
- ↑ "TN Seema's husband appointed C-DIT director"। The New Indian Express।
- ↑ S, Anil (৪ মার্চ ২০২৫)। "Rajesh, Sasi and Seema likely to be included in CPM state secretariat"। The New Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২৫।
- ↑ "T N Seema to become CPM's mayor candidate in Thiruvananthapuram, BJP plans counter moves"। Keralakaumudi Daily (ইংরেজি ভাষায়)।
- রাজ্যসভার নারী সদস্য
- ২১শ শতাব্দীর ভারতীয় রাজনীতিবিদ
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী রাজনীতিবিদ
- কেরলের শিক্ষাবিদ
- কেরলের লেখিকা
- ২০শ শতাব্দীর ভারতীয় বিজ্ঞানী
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী বিজ্ঞানী
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী শিক্ষাবিদ
- ২১শ শতাব্দীর ভারতীয় শিক্ষাবিদ
- ২১শ শতাব্দীর ভারতীয় বিজ্ঞানী
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী বিজ্ঞানী
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী শিক্ষাবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় শিক্ষাবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় সাংবাদিক
- ২০শ শতাব্দীর ভারতীয় লেখিকা
- ভারতীয় রাজনৈতিক লেখক
- কেরলের রাজ্যসভা সদস্য
- কেরল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- কেরলের রাজনীতিতে নারী
- ভারতীয় মার্ক্সবাদী লেখক
- ভারতীয় নারী অধিকারকর্মী
- ভারতীয় নারী সক্রিয়কর্মী
- ভারতীয় নাস্তিক
- ভারতীয় নারীবাদী লেখক
- কেরলের ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর রাজনীতিবিদ
- জীবিত ব্যক্তি
- ১৯৬৩-এ জন্ম
