টিয়ার্স ইন দ্য ফ্যাব্রিক
| টিয়ার্স ইন দ্য ফ্যাব্রিক | |
|---|---|
| পরিচালক |
|
| প্রযোজক |
|
| শ্রেষ্ঠাংশে | রাজিয়া বেগম |
| সুরকার |
|
| সম্পাদক |
|
| প্রযোজনা কোম্পানি |
|
| মুক্তি |
|
| স্থিতিকাল | ৩০ মিনিট |
| দেশ | যুক্তরাজ্য |
| ভাষা | বাংলা |
টিয়ার্স ইন দ্য ফ্যাব্রিক হলো হান্নান মাঝিদ ও রিচার্ড ইয়র্ক পরিচালিত ২০১৪ সালের একটি ব্রিটিশ প্রামাণ্যচিত্র। ২০১৩ সালে রানা প্লাজা ধসের ফলে বাংলাদেশি গার্মেন্টস কর্মী রাজিয়া বেগমের জীবনে নেমে আসা দুর্গতি এই চলচ্চিত্রে দেখানো হয়েছে।
কাহিনীসংক্ষেপ
[সম্পাদনা]রানা প্লাজা ট্র্যাজেডির পর প্রামাণ্যচিত্র নির্মাতা হান্নান মাঝিদ বাংলাদেশের গার্মেন্টস কর্মীদের জীবনের দুর্গতি তুলে ধরার জন্য দ্বিতীয়বার বাংলাদেশে আসেন।
চলচ্চিত্রে রানা প্লাজা ধসের ঘটনা রাজিয়া বেগম নামের একজন নারীর জীবনে কীরকম প্রভাব ফেলেছে, তা দেখানো হয়েছে। রানা প্লাজা ধসে রাজিয়া বেগমের মেয়ে ও মেয়ের জামাই নিহত হন। কোনোরকম আর্থিক সহযোগিতা না পেয়ে রাজিয়া বেগম তার দুই অনাথ নাতির দেখাশোনা করছেন। তার পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে স্বজন হারানোর কষ্টের পাশাপাশি হয়েছেন গৃহহীন।
রাজিয়া বেগম কারখানা পরিচালক প্রতিষ্ঠান কিংবা পশ্চিমা ব্র্যান্ডের থেকে কোনো ক্ষতিপূরণ পাননি। ট্র্যাজেডির ঘটনায় জড়িত ব্র্যান্ডগুলোর থেকে ক্ষতিপূরণের আশায় তিনি ছুটোছুটি করছেন। রাতে আট বছরের নাতি বিজয় ও ছয় বছরের পারভেজের সাথে তার জায়গা হয় শহরের বিভিন্ন অস্থায়ী তাঁবুতে। তার দুই নাতির বেড়ে ওঠা ও পড়াশোনার জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ ও অর্থ সহায়তা না পেয়ে তিনি রাস্তায় নেমে আসেন, আন্দোলনের ভাষায় তিনি রানা প্লাজার ধ্বংসস্তূপ ও ছেঁড়া কাপড়ের জবাব চান।
নির্মাণ
[সম্পাদনা]২০১০ সালে দ্য মেশিনিস্টস প্রামাণ্যচিত্রের নির্মাণের সময় রেইনবো কালেকটিভ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের (এনজিডব্লিউএফ) সুসম্পর্ক গড়ে তোলে। এই সংস্থাটি টিয়ার্স ইন দ্য ফ্যাব্রিক প্রামাণ্যচিত্রের নির্মাণে চরিত্রের সন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে রেইনবো কালেকটিভের নির্মাণদল প্রামাণ্যচিত্রের দৃশ্যধারণের জন্য সাভারে আসে।[১]
মুক্তি
[সম্পাদনা]২০১৪ সালের ২৪ এপ্রিল ওপেন ভিজর, ওয়ার অন ওয়ান্ট, ট্রেইড ও রেইনবো কালেকটিভ লন্ডনের রিজেন্ট'স বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রানা প্লাজায় আহত ও নিহত গার্মেন্টস কর্মীদের পরিবারের সহায়তার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে দাতব্য প্রিমিয়ার প্রদর্শনীর আয়োজন করে।[২][৩][৪] প্রামাণ্যচিত্রটি ব্রিক লেন সার্কেলের বার্ষিক সম্মেলনেও অংশ নিয়েছিল।[৫][৬]
গ্রহণযোগ্যতা
[সম্পাদনা]দ্য হাফিংটন পোস্ট-এর জুলি ফ্লিন বাদল বলেন, "টিয়ার্স ইন দ্য ফ্যাব্রিক হলো অনেকদিন পর রানা প্লাজা ধসের একটি নিকট চিত্রণ, যখন সারা বিশ্ব অন্য কোনো খবরের দিকে মনোনিবেশ করেছে।... চলচ্চিত্রটি স্পষ্ট ভাষায় দুঃখিত বোধ করাতে কুণ্ঠা করে না। এটি আমাদের সভ্যতার কোনো ছোটখাট অংশ নয়, যা আমাদের ভোগ্যপণ্যের কঠিন বাস্তবতার পিছনে এত সহজে হারিয়ে যাবে।"[৭]
দ্য গার্ডিয়ান-এর ট্রেসি ম্যাকভেই প্রামাণ্যচিত্রটি সম্পর্কে বলতে গিয়ে মন্তব্য করেন, যে "আরও আরও ব্র্যান্ডের উচিত এই ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া এবং বাংলাদেশের সাথে সুরক্ষা চুক্তি সম্পাদন করা।"[২] ফিল্মস ফর ফুড বলে, প্রামাণ্যচিত্রটি "... হাই স্ট্রিট ফ্যাশনের পিছনের মানুষের বলিদান অত্যন্ত কঠিন, বাস্তব ও মর্মস্পর্শী ভাষায় তুলে ধরে।"[৮]
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| বছর | পুরস্কার | শ্রেণি | ফলাফল |
|---|---|---|---|
| ২০১৪ | ওয়ার্কার্স ইউনাইট! চলচ্চিত্র উৎসব | স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র | অনারেবল মেনশন[৯] |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Tears in the Fabric"। রেইনবো কালেকটিভ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- 1 2 ম্যাকভেই, ট্রেসি (১৯ এপ্রিল ২০১৪)। "Ethical lobby to target fashion retailers with supply chain campaign"। দি অবজারভার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ কিয়ার্নস, মোরওয়েনা (১৩ এপ্রিল ২০১৪)। "Raising for Rana: marking the anniversary of Rana Plaza"। ব্লু অ্যান্ড গ্রিন টুমরো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ গ্রেগরি, ডেনিয়েল (২৫ এপ্রিল ২০১৪)। "Raising for Rana: interview with Rainbow Collective"। গ্রিন গ্লিটার (ইংরেজি ভাষায়)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "The Story of Bangladesh and Bangladeshi People" (ইংরেজি ভাষায়)। দ্য হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশন। ১৪ মে ২০১৪। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Tears in the Fabric – a documentary film by The Rainbow Collective"। দ্য গান্ধী ফাউন্ডেশন (ইংরেজি ভাষায়)। ১৯ মে ২০১৪। ১১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ বাদক, জুলি ফ্লিন (২৮ এপ্রিল ২০১৪)। "Revisiting Rana Plaza"। দ্য হাফিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Films For Food"। ফিল্মস ফর ফুড (ইংরেজি ভাষায়)। ১৯ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫। Tears in the Fabric
- ↑ "Festival Awards 2014"। ওয়ার্কার্স ইউনাইট চলচ্চিত্র উৎসব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ২০১৪-এর চলচ্চিত্র
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ২০১৪-এর প্রামাণ্য চলচ্চিত্র
- ব্রিটিশ প্রামাণ্য চলচ্চিত্র
- ব্রিটিশ বাংলাদেশী চলচ্চিত্র
- ব্রিটিশ স্বাধীন চলচ্চিত্র
- ২০১০-এর দশকের বাংলা ভাষার চলচ্চিত্র
- দুর্যোগ সম্পর্কিত প্রামাণ্য চলচ্চিত্র
- ঢাকা সম্পর্কিত প্রামাণ্য চলচ্চিত্র
- দারিদ্র্য সম্পর্কিত প্রামাণ্য চলচ্চিত্র
- গৃহহীনতা সম্পর্কিত প্রামাণ্য চলচ্চিত্র
- রেইনবো কালেকটিভের চলচ্চিত্র
- ঢাকায় ধারণকৃত চলচ্চিত্র
- হান্নান মাঝিদ পরিচালিত চলচ্চিত্র
- পোশাক শিল্প দুর্যোগ
- হান্নান মাঝিদ নির্মিত চলচ্চিত্র
- ২০১৪-এর স্বাধীন চলচ্চিত্র
- ২০১০-এর দশকের স্বাধীন চলচ্চিত্র