বিষয়বস্তুতে চলুন

টিয়ানা টেইলর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টিয়ানা টেইলর
ইংরেজি: Teyana Taylor
২০২৩ সালে টিয়ানা
জন্ম
টিয়ানা মে শে জ্যাকলিন টেইলর[]

(1990-12-10) ১০ ডিসেম্বর ১৯৯০ (বয়স ৩৫)
অন্যান্য নাম
  • স্পাইক টি[]
  • জিমি নিউচ[]
পেশা
  • অভিনেত্রী
  • গায়িকা
  • গীতিকার
  • নৃত্যশিল্পী
  • মডেল
  • মিউজিক ভিডিও পরিচালক
  • নৃত্য পরিচালক
কর্মজীবন২০০৬–বর্তমান
কর্ম
দাম্পত্য সঙ্গীইমান শাম্পার্ট (বি. ২০১৬; বিচ্ছেদ. ২০২৪)
সন্তান
সঙ্গীত কর্মজীবন
ধরন
বাদ্যযন্ত্রকণ্ঠ
লেবেল
ওয়েবসাইটteyanataylor.com

টিয়ানা মে শে জ্যাকলিন টেইলর (ইংরেজি: Teyana Me Shay Jacqueline Taylor; /tiˈɑːnə/;[] জন্ম ১০ ডিসেম্বর ১৯৯০)[] একজন মার্কিন সঙ্গীতশিল্পী, গীতিকার, অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও মিউজিক ভিডিও পরিচালক।[১০] তিনি একটি গোল্ডেন গ্লোব, দুটি ক্রিটিকস চয়েস পুরস্কার ও একটি এনএএসিপি ইমেজ পুরস্কার অর্জন করেছেন এবং একটি একাডেমি পুরস্কার, দুটি অ্যাক্টর পুরস্কার, একটি বাফটা পুরস্কার ও একটি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন। তিনি টাইম সাময়িকীর ২০২৬ সালের বর্ষসেরা নারীদের একজন।

১৫ বছর বয়সে তিনি বিয়োন্সের গাওয়া "রিং দি অ্যালার্ম" গানের ভিডিওর নৃত্য পরিচালনা করেন এবং দ্য নেপচুন্সের স্টার ট্র্যাক এন্টারটেইনমেন্টের সাথে রেকর্ডিংয়ের চুক্তি স্বাক্ষর করেন। এই সময়ে জে-জির "ব্লু ম্যাজিক" গানের ভিডিওতে নৃত্যশিল্পী হিসেবে টেইলরকে দেখা যায় এবং তিনি তার প্রথম একক গান "গুগল মি" প্রকাশ করেন। তিনি কানইয়ে ওয়েস্টের সাথে মাই বিউটিফুল ডার্ক টুইস্টেড ফ্যান্ট্যাসি অ্যালবামের "ডার্ক ফ্যান্ট্যাসি" ও "হেল অব আ লাইফ" গানের জন্য অধিক পরিচিতি অর্জন করেন।

২০১২ সালে তিনি ওয়েস্টের গুড মিউজিকের সাথে চুক্তিবদ্ধ হন এবং এই লেবেলের সংকলিত অ্যালবাম ক্রুয়েল সামার গানের ভিডিওতে অভিনয় করেন, যা বিলবোর্ড ২০০ এর দ্বিতীয় স্থান লাভ করে। তার প্রথম স্টুডিও অ্যালবাম সেভেন (২০২৪) আরঅ্যান্ডবি/হিপ হপ অ্যালবাম তালিকার শীর্ষ স্থান অধিকার করে। টেইলর এরপর কানইয়ে ওয়েস্টের "ফেড" গানে অভিনয় করেন ও এর সহ-নৃত্য পরিচালক হিসেবে কাজ করেন, যার জন্য তিনি শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা বিভাগে এমটিভি ভিডিও মিউজিক পুরস্কার অর্জন করেন। এরপর তিনি কে.টি.এস.ই. (২০১৮) ও দি অ্যালবাম (২০২০) প্রকাশ করেন। তার চতুর্থ অ্যালবাম এসকেপ রুম (২০২৫) শ্রেষ্ঠ আরঅ্যান্ডবি অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কারের মনোনয়ন লাভ করে।

অভিনেত্রী হিসেবে টেইলর স্টম্প দ্য ইয়ার্ড: হোমকামিং (২০১০) ও ম্যাডিয়া'স বিগ হ্যাপি ফ্যামিলি (২০১১) চলচ্চিত্রে অভিনয়ের পর কামিং টু আমেরিকা (২০২১) ও দ্য রিপ (২০২৬) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। তিনি আ থাউজেন্ড অ্যান্ড ওয়ান (২০২৩) চলচ্চিত্রে ইনেজ চরিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং ব্রেকথ্রো অভিনয়ের বিভাগে ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার অর্জন করেন। এরপর পল টমাস অ্যান্ডারসনের ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (২০২৫)-এ অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব অর্জন করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১১] টেলিভিশনে তিনি রায়ান মার্ফির আইনি নাট্যধর্মী অল্‌স ফেয়ার (২০২৫-বর্তমান) ধারাবাহিকে অভিনয় করেন এবং নেটফ্লিক্সের টেলিভিশন চলচ্চিত্র স্ট্র-এ অভিনয় করে এনএএসিপি ইমেজ পুরস্কার অর্জন করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

টিয়ানা টেইলর ১৯৯০ সালের ১০ই ডিসেম্বর নিউ ইয়র্ক সিটির হারলেমে জন্মগ্রহণ করেন। তার মাতা নিকি টেইলর ও পিতা টিটো স্মিথ। তিনি আফ্রিকান মার্কিন ও ত্রিনিদাদীয় বংশোদ্ভূত। টিয়ানা তার মায়ের একমাত্র সন্তান। অন্যদিকে তার পিতার আরেক স্ত্রীর গর্ভে দুই পুত্র ও এক কন্যা রয়েছে। টিয়ানার মাতা তার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন।[১২]

কর্মজীবন

[সম্পাদনা]

টেইলর স্টম্প দ্য ইয়ার্ড: হোমকামিং (২০১০) ও ম্যাডিয়া'স বিগ হ্যাপি ফ্যামিলি (২০১১) চলচ্চিত্রে অভিনয়ের পর কামিং টু আমেরিকা (২০২১) ও দ্য রিপ (২০২৬) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। তিনি আ থাউজেন্ড অ্যান্ড ওয়ান (২০২৩) চলচ্চিত্রে ইনেজ চরিত্রে অভিনয় করে সমাদৃত হন[১৩] এবং ব্রেকথ্রো অভিনয়ের বিভাগে ন্যাশনাল বোর্ড অব রিভিউ পুরস্কার অর্জন করেন।[১৪]

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে টেইলর লিওনার্দো ডিক্যাপ্রিও, শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হলচেইস ইনফিনিটির সাথে পল টমাস অ্যান্ডারসনের রাজনৈতিক নাট্যধর্মী ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার চলচ্চিত্রে পার্ফিডিয়া চরিত্রে অভিনয় করেন। এই চরিত্রে তার অভিনয় গভীরতা ও সংবেদনশীলতার জন্য বিপুল প্রশংসিত হয়েছিল, যা তার চরিত্রের শক্তি ও মানসিক সংগ্রামের তীব্রতাকে ফুটিয়ে তুলেছিল। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব অর্জন করেন[১৫] এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, অ্যাক্টর পুরস্কার, বাফটা চলচ্চিত্র পুরস্কারক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৬][১৭][১৮][১৯]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

২০১১ সালে টেইলর বাস্কেটবল খেলোয়াড় ব্র্যান্ডন জেনিংসের সাথে প্রেমের সম্পর্কে জড়ান। ২০১৩ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে।[২০] ২০১৩ সালে তিনি বাস্কেটবল খেলোয়াড় ইমান শুম্পার্টের সাথে প্রেমের সম্পর্কে জড়ান।[২১] ২০১৬ সালের ১লা অক্টোবর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।[২২] ২০১৫ ও ২০২০ সালে তাদের দুই কন্যা জন্মগ্রহণ করে।[২৩][২৪][২৫][২৬] ২০২৩ সালের ১৭ই সেপ্টেম্বর টেইলর ইন্সটাগ্রামে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।[২৭] ২০২৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।[২৮][২৯]

২০২৫ সালের জুলাই মাসে টেইলর অগাস্ট এস্কোফার স্কুল অব কালিনারি আর্টসে ভর্তি হন।[৩০]

২০২৫ সালের আগস্ট মাসে টেইলর তার স্বরতন্ত্রীতে একটি অ-ক্যান্সারজনিত টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার করান।[৩১]

ডিস্কের তালিকা

[সম্পাদনা]
  • সেভেন (২০১৪)
  • কে.টি.এস.ই. (২০১৮)
  • দি অ্যালবাম (২০২০)
  • এসকেপ রুম (২০২৫)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Taylor in Teyana Taylor Asks Iman Shumpert 30 Questions (ইউটিউব)। GQ। ২৩ জুলাই ২০১৯। ঘটনা সংঘটিত হয় 10:08। ১ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬What is my middle name? Me Shay Jacqueli.
  2. অ্যারন এ. (১ আগস্ট ২০১৯)। "ScHoolboy Q, YG & Ty Dolla $ign Turn Up The Drive-In For "Lies" Video"। হটনিউহিপহপ। ১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬
  3. "Teyana Taylor and Iman Shumpert's Relationship Timeline"
  4. মিচেল, গেইল (১২ নভেম্বর ২০২০)। "Kehlani, Jhené Aiko, Teyana Taylor and Summer Walker on the State of R&B"বিলবোর্ড। ৩১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬
  5. "Teyana Taylor"টাইমআউট। সিডনি। ৩০ এপ্রিল ২০১৯। ২০ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬
  6. রোজ, অ্যানা (৫ ডিসেম্বর ২০২০)। "Teyana Taylor has announced her retirement from music"এনএমই। ২০ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬
  7. "Please Take A Look Inside Teyana Taylor, And Imman Shumpert's Glamorous World With A Sneak Peek At Their New E! Show"অ্যামিকো হুপস। ২১ জুন ২০২১। ২০ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬
  8. "10* Things Teyana Taylor Can't Live Without | 10 Essentials"জিকিউ। ১৮ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬
  9. "Happy Birthday To New Rochelles Teyana Taylor"নিউ রোশেল ডেইলি ভয়েস (ইংরেজি ভাষায়)। ৯ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬
  10. পেট্রার্কা, এমিলিয়া। "Everything You Need to Know About Teyana Taylor, the Dancer in Kanye West's "Fade" She is also famous for her brand new movie in the Eddie Murphy film Coming 2 America as Bopoto Izzi Video"ডাব্লিউ ম্যাগাজিন (ইংরেজি ভাষায়)। ৯ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬
  11. ডিক্সন, মার্কাস জেমস (১৬ অক্টোবর ২০২৫)। "'One Battle' star Teyana Taylor moves past Elle Fanning, Ariana Grande to claim No. 1 in Best Supporting Actress Oscar predictions"গোল্ড ডার্বি (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২৬
  12. "Early Life 1"আরবান নিউজ রুম। ১২ মে ২০১০। ২৩ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৬
  13. "A Thousand and One"রটেন টম্যাটোস (ইংরেজি ভাষায়)। ফ্যানড্যাঙ্গো মিডিয়া। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৬
  14. লুইস, হিলারি (৬ ডিসেম্বর ২০২৩)। "National Board of Review Names 'Killers of the Flower Moon' Best Film of 2023"দ্য হলিউড রিপোর্টার (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৬
  15. "Golden Globes 2026: The full list of winners and nominees"বিবিসি (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১২ জানুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৬
  16. "Oscars 2026: Nominees list in full"বিবিসি (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২২ জানুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৬
  17. ডেভিস, ক্লেটন; মরো, জর্ডান (৭ জানুয়ারি ২০২৬)। "Actor Awards Nominations 2026: 'One Battle After Another' Earns Record-Breaking 7 Nods, 'The Studio' Leads TV with 5 Noms"ভ্যারাইটি। ৭ জানুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৬
  18. "BAFTA Film Awards 2026 Winners: Full List"ভ্যারাইটি (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৩ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৬
  19. অর্নেলাস, স্টেফানি। "2026 Critics Choice Awards: See the full list of Winners"রটেন টম্যাটোস (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২৬
  20. "Teyana Taylor Talks Rihanna Beef, Brandon Jennings, & Beyoncé's Support on 'The Breakfast Club'"র‍্যাপ-আপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৬
  21. ডেইলি, হ্যানা (৬ নভেম্বর ২০২৫)। "15 Musicians Who Have Had Romances With Pro Athletes, From Taylor Swift to Megan Thee Stallion"বিলবোর্ড। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৬
  22. রুবেনস্টাইন, জেনিন। "Teyana Taylor Doesn't Know What to Get Iman Shumpert for Their Upcoming 2-Year Anniversary"পিপল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৬
  23. ডোয়াইয়ার, কেলি (১৭ ডিসেম্বর ২০১৫)। "Iman Shumpert delivered his daughter all on his own."ইয়াহু। ২০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৬
  24. ইলাসার, অ্যালা (১৩ জুন ২০২০)। "Teyana Taylor reveals pregnancy in a new music video"সিএনএন। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৬
  25. ট্রেসি, ব্রাঅ্যান (১২ জুন ২০২০)। "Teyana Taylor and Husband Iman Shumpert Expecting Second Daughter: 'We're Very Excited'"পিপল। ২২ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৬
  26. "Teyana Taylor pregnant: Singer confirms baby news and reveals gender"ক্যাপিটাল এক্সট্রা। ১৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৬
  27. লি, টিওনা। "Teyana Taylor Confirms Separation from Iman Shumpert After 7 Years of Marriage"ইটি অনলাইন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৬
  28. করিন, অ্যাম্বার (২৫ জুন ২০২৪)। "Teyana Taylor And Iman Shumpert Finalize Divorce"ভাইব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৬
  29. সলোরজানো, অ্যান্থনি (১৫ আগস্ট ২০২৫)। "Teyana Taylor must pay ex-husband Iman Shumpert $70,000 after dispute over leaked divorce details"লস অ্যাঞ্জেলেস টাইমস (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৬
  30. "Teyana Taylor Says Enrolling in Culinary School Has Been 'Very Therapeutic'"পিপল। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৬
  31. চো, রেজিনা (৬ আগস্ট ২০২৫)। "Teyana Taylor Reveals She Needs Urgent Vocal Surgery Amid Album Rollout: "This Moment Hurts""ভাইব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:টিয়ানা টেইলর