টিনু আনন্দ
টিনু আনন্দ | |
|---|---|
২০১১ সালে টিনু | |
| জন্ম | বীরেন্দ্র রাজ আনন্দ ১২ অক্টোবর ১৯৪৫ |
| মাতৃশিক্ষায়তন | মেয়ো কলেজ |
| পেশা |
|
উল্লেখযোগ্য কর্ম | শাহেনশাহ কালিয়া সালার: পার্ট ওয়ান – সিজফায়ার |
| দাম্পত্য সঙ্গী | শাহনাজ আনন্দ |
| সন্তান | ২ (ইশা আনন্দ ও দীক্ষা আনন্দ) |
| পিতা-মাতা |
|
| আত্মীয় | সিদ্ধার্থ আনন্দ (ভাতিজা) আগা (শ্বশুর) জালাল আগা (শ্যালক) |
টিনু আনন্দ (জন্ম: ১২ অক্টোবর ১৯৪৫) একজন ভারতীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং লেখক, যিনি প্রধানত হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। তিনি কয়েকটি তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম চলচ্চিত্রেও অভিনয় করেছেন।[১]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]টিনু আনন্দ লেখক ইন্দ্র রাজ আনন্দের ছেলে, প্রযোজক বিট্টু আনন্দের ভাই এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দের চাচা।[২] তিনি ভারতের মেয়ো কলেজে পড়াশোনা করেছিলেন। তিনি অভিনেতা আগার মেয়ে শাহনাজকে বিয়ে করেছেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]টিনু আনন্দ কালিয়া (১৯৮১), শাহেনশাহ (১৯৮৮), ম্যায় আজাদ হুঁ (১৯৮৯), এক হিন্দুস্তানি (২০০৩) সহ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছেন।[৪][৫]
তিনি ৫ বছর সত্যজিৎ রায়ের সাথে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। সত্যজিতের সাথে তিনি গুপী গাইন বাঘা বাইন (১৯৬৯), অরণ্যের দিনরাত্রি (১৯৭০), প্রতিদ্বন্দ্বী (১৯৭০), সীমাবদ্ধ (১৯৭১) এবং অশনি সংকেত (১৯৭৩) চলচ্চিত্র সহ-পরিচালনা করেছেন।[৬]
এছাড়াও তিনি অগ্নিপথ (১৯৯০), খিলাড়ি (১৯৯২), সাথিয়া (২০০২), গজনী (২০০৮), দাবাং ২ (২০১২), সালার: পার্ট ওয়ান – সিজফায়ার (২০২৩) সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।[৭][৮]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | টীকা |
|---|---|---|
| পরিচালক হিসেবে | ||
| ১৯৭৯ | দুনিয়া মেরি জেব মেঁ | |
| ১৯৮১ | কালিয়া | |
| ১৯৮৪ | ইয়ে ইশক নহি আসাঁ | |
| ১৯৮৮ | শাহেনশাহ | |
| ১৯৮৯ | ম্যায় আজাদ হুঁ | |
| ১৯৯১ | জিনা তেরি গলি মেঁ | |
| ১৯৯৮ | মেজর সাব | |
| ২০০৩ | এক হিন্দুস্তানি | |
| সহকারী পরিচালক হিসেবে | ||
| ১৯৬৯ | গুপী গাইন বাঘা বাইন | |
| ১৯৭০ | অরণ্যের দিনরাত্রি | |
| ১৯৭০ | প্রতিদ্বন্দ্বী | |
| ১৯৭১ | সীমাবদ্ধ | |
| ১৯৭৩ | অশনি সংকেত | |
অভিনেতা হিসেবে
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | টীকা |
|---|---|---|---|---|
| ১৯৮৭ | পুষ্পক | নির্বাক | ||
| নায়কান | তামিল | |||
| ১৯৮৮ | দয়াবান | হিন্দি | ||
| ১৯৯০ | অগ্নিপথ | নথু | হিন্দি | |
| ১৯৯১ | আদিত্য ৩৬৯ | তেলুগু | ||
| ১৯৯২ | মেরে সজনা সাথ নিভানা | দয়াল | হিন্দি | |
| চমৎকার | কুন্তা | হিন্দি | ||
| পুলিশ অফিসার | রাম কিষাণ বর্মা | হিন্দি | ||
| খিলাড়ি | হিন্দি | |||
| ১৯৯৩ | দামিনি | মামা জি | হিন্দি | |
| কৃষাণ অবতার | হিন্দি | |||
| চন্দ্রমুখী | হিন্দি | |||
| ১৯৯৪ | আঞ্জাম | মোহনলাল | হিন্দি | |
| স্টান্টম্যান | হিন্দি | |||
| ক্রান্তিবীর | হিন্দি | |||
| বোম্বে | তামিল | |||
| ১৯৯৫ | রাম জানে | হিন্দি | ||
| ত্রিমূর্তি | হিন্দি | |||
| ইমারজেন্সি | কন্নড় | |||
| ঘটোৎকচুদু | তেলুগু | |||
| ১৯৯৬ | ঘাতক | ইন্সপেক্টর | হিন্দি | |
| কৃষ্ণা | কোবরা | হিন্দি | ||
| মাসুম | মামা | হিন্দি | ||
| আর্মি | পঞ্চম | হিন্দি | ||
| পাপি গুড়িয়া | হিন্দি | |||
| ২০০৯ | হিটলিস্ট | বাংলা |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Salaar director Prashanth Neel asked Tinnu Anand to drop his 'Oxford English accent' during shoot: 'When I said it first…'"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ১৩ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Siddharh Anand: I feel low only when I have fought with my wife"। The Times of India। ১২ অক্টোবর ২০১৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Farooque Shaikh was terrified of doctors, says Tinnu Anand"। The Times of India। ২৫ মার্চ ২০১৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Tinnu Anand Movies: Latest and Upcoming Films of Tinnu Anand| Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ Ghosh, Devarsi (৩ জুন ২০১৮)। "Tinnu Anand on 30 years of 'Shahenshah': 'A vigilante is everyone's dream'"। Scroll.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Working with Satyajit Ray Was One of the Joys of Producing Shatranj Ke Khiladi"। The Wire। ২৮ জুলাই ২০১৭। ১০ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮।
- ↑ "Tinnu Anand speaks about Amitabh Bachchan"। m.rediff.com। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "Tinnu Anand speaks about the difference he felt in Southern and Bollywood filmmaking"। The Times of India। ২২ জানুয়ারি ২০২৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জীবিত ব্যক্তি
- ১৯৪৫-এ জন্ম
- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- হিন্দি চলচ্চিত্র অভিনেতা
- হিন্দি ভাষার চলচ্চিত্র পরিচালক
- মুম্বইয়ের চলচ্চিত্র পরিচালক
- পাঞ্জাবি বংশোদ্ভূত ব্যক্তি
- পাঞ্জাবি হিন্দু
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- ভারতীয় টেলিভিশন অভিনেতা
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- ২০শ শতাব্দীর ভারতীয় ব্যক্তি
- ২১শ শতাব্দীর ভারতীয় ব্যক্তি
- তামিল চলচ্চিত্র অভিনেতা
- তেলুগু চলচ্চিত্র অভিনেতা
- কন্নড় চলচ্চিত্র অভিনেতা
- মালয়ালম চলচ্চিত্র অভিনেতা
- পাঞ্জাবি ব্যক্তি