টিওএন ৬১৮

টিওএন ৬১৮ বা TON 618 (যা Tonantzintla 618-এর সংক্ষিপ্ত রূপ) হলো একটি অতি-উজ্জ্বল (hyperluminous), প্রশস্ত-শোষণ-রেখা বিশিষ্ট (broad-absorption-line), রেডিও-উচ্চ (radio-loud) কোয়েজার, এবং একটি লাইম্যান-আলফা ব্লব (Lyman-alpha blob)।[১] এটি ক্যানিস ভেনাটিসি (Canes Venatici) এবং কোমা বেরেনিসিস (Coma Berenices) নক্ষত্রমণ্ডলদ্বয়ের সীমানার কাছাকাছি অবস্থিত। পৃথিবী থেকে এর আনুমানিক কোমুভিং দূরত্ব প্রায় ১৮.২ বিলিয়ন আলোকবর্ষ। এটিতে এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ভারী ব্ল্যাকহোলগুলির (most massive black holes) একটি অবস্থিত, যার ভর আনুমানিক ৪০.৭ বিলিয়ন M☉ সৌর ভর।[২][৩]
পর্যবেক্ষণমূলক ইতিহাস
[সম্পাদনা]যেহেতু আপাত-নক্ষত্র ১৯৬৩ সাল পর্যন্ত স্বীকৃত ছিল না, এর প্রকৃতি অজানা ছিল যখন এটি প্রথম ১৯৫৭ সালে আকাশগঙ্গা থেকে দূরে অবস্থিত নীল তারার(প্রধানত শ্বেত বামন) একটি জরিপে দেখা গিয়েছিল। মেক্সিকোর টোনান্টজিন্টলা মানমন্দিরে ০.৭ মিটার শ্মিড নভোবীক্ষণ যন্ত্র দিয়ে তোলা ফটোগ্রাফিক প্লেটে এটিকে "নিশ্চিতভাবে বেগুনি" বলে মনে হয়েছিল এবং টোনান্টজিন্টলা ক্যাটালগে ৬১৮ নাম্বার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল।
১৯৭০ সালে বোলোনার একটি রেডিও জরিপে টিঅএন ৬১৮ থেকে রেডিও নির্গমন আবিষ্কার করা হয়, যা নির্দেশ করে যে এটি একটি আপাত-নক্ষত্র। মারি-হেলেন উলরিচ এরপর ম্যাকডোনাল্ড অবজারভেটরিতে টিওএন ৬১৮ এর আলোকিক বর্ণালী পর্যবেক্ষণ করেন যা একটি আপাত-নক্ষত্রের সাধারণ নির্গমন রেখা প্রদর্শন করে। রেখার রেডশিফট থেকে উলরিচ ধারণা করেন যে টিওএন ৬১৮ অনেক দূরে ছিল, এবং এটাই জানা সবচেয়ে উজ্জ্বল আপাত-নক্ষত্রগুলোর মধ্যে অন্যতম।[৪]
অতিবৃহৎ কৃষ্ণগহ্বর
[সম্পাদনা]একটি আপাত-নক্ষত্র হিসেবে, টিওএন ৬১৮ একটি ছায়াপথের কেন্দ্রে একটি অতিবৃহৎ কৃষ্ণগহ্বরের চারপাশে ঘূর্ণায়মান তীব্র গরম গ্যাসের একটি ডিস্ক বলে মনে করা হয়। আপাত-নক্ষত্র থেকে উৎপন্ন আলো ১০.৪ বিলিয়ন বছর পুরনো বলে অনুমান করা হয়। পার্শ্ববর্তী ছায়াপথ পৃথিবী থেকে দৃশ্যমান নয়, কারণ আপাত-নক্ষত্র নিজেই এটিকে ছাড়িয়ে যায়। -৩০.৭ মাত্রার একটি চরম মাত্রার মাধ্যমে, এটি ৪×১০৪০ ওয়াটের উজ্জ্বলতায় দীপ্তিমান, অথবা ১৪০ ট্রিলিয়ন সূর্যের সমান উজ্জ্বল, যা এটিকে জানা মহাবিশ্বের অন্যতম উজ্জ্বল বস্তু তে পরিণত করে।
ব্রড-লাইন অঞ্চলের আকার আপাত-নক্ষত্র বিকিরণের উজ্জ্বলতা থেকে নির্ণয় করা যেতে পারে। এই অঞ্চলের আকার এবং এটি যে গতি কে প্রদক্ষিণ করছে তা থেকে মহাকর্ষের সূত্র থেকে জানা যায় যে টিওএন ৬১৮-এ কৃষ্ণগহ্বরের ভর ৬৬ বিলিয়ন সৌরভরের সমান। এই উচ্চ ভরের সঙ্গে, টিওএন ৬১৮ অতিবৃহৎ কৃষ্ণগহ্বরের নতুন শ্রেণিবিভাগের মধ্যে পড়ে। এই ভরের কৃষ্ণগহ্বরের শোয়ার্জশিল্ড ব্যাসার্ধ ১,৩০০ AU(প্রায় ৩৯০ বিলিয়ন কিলোমিটার ব্যাস, নেপচুনের কক্ষপথের আকারের ৪০ গুণ বেশি)।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Li, Jianrui; Emonts, B. H. C.; Cai, Z.; Prochaska, J. X.; Yoon, I.; Lehnert, M. D.; Zhang, S.; Wu, Y.; Li, Jianan; Li, Mingyu; Lacy, M.; Villar-Martín, M. (২৫ নভেম্বর ২০২১)। "Massive Molecular Outflow and 100 kpc Extended Cold Halo Gas in the Enormous Lyα Nebula of QSO 1228+3128"। The Astrophysical Journal Letters। ৯২২ (2): L২৯। আরজাইভ:2111.06409। বিবকোড:2021ApJ...922L..29L। ডিওআই:10.3847/2041-8213/ac390d। এস২সিআইডি 244102865।
- ↑ Ge, Xue; Bi-Xuan, Zhao; Wei-Hao, Bian; Green Richard, Frederick (২১ মার্চ ২০১৯)। "The Blueshift of the C IV Broad Emission Line in QSOs"। The Astronomical Journal। ১৫৭ (4): ১৪। আরজাইভ:1903.08830। বিবকোড:2019AJ....157..148G। ডিওআই:10.3847/1538-3881/ab0956। এস২সিআইডি 84842636।
- ↑ Deeks, Russell (১৬ জুলাই ২০২৪)। "TON 618, one of the biggest known black holes"। skyatnightmagazine। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২৫।
- ↑ Ulrich, M.-H. (১ জুলাই ১৯৭৬)। "Optical spectrum and redshifts of a quasar of extremely high intrinsic luminosity - B2 1225 + 31"। The Astrophysical Journal Letters। ২০৭: L৭৩। ডিওআই:10.1086/182182।