টালিনা গান্টেনবাইন
২০১৬ সালে গান্টেনবাইন | |
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ১৮ আগস্ট ১৯৯৮[১][২] গ্রাউবুন্ডেন, সুইজারল্যান্ড |
| উচ্চতা | ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি) |
| ওজন | ৫৮ কিলোগ্রাম (১২৮ পাউন্ড) |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | ফ্রিস্টাইল স্কিইং |
| বিভাগ | স্কি ক্রস |
টালিনা গান্টেনবাইন (জার্মান: Talina Gantenbein, জার্মান উচ্চারণ: [taˈliːna ˈɡantənbaɪ̯n]; জন্ম: ১৮ আগস্ট ১৯৯৮) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ের স্কি ক্রস বিভাগে সুইজারল্যান্ডের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
গান্টেনবাইন সুইজারল্যান্ডের হয়ে ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি ২০১৬ শীতকালীন যুব অলিম্পিকে একটি স্বর্ণ পদক এবং একটি রৌপ্য পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]টালিনা গান্টেনবাইন ১৯৯৮ সালের ১৮ই আগস্ট তারিখে সুইজারল্যান্ডের গ্রাউবুন্ডেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[২]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]গান্টেনবাইন সুইজারল্যান্ডের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]
তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের স্কি ক্রস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৩] প্রাথমিক পর্বে তিনি ১:১৮.৩১ সময়ে প্রতিযোগিতাটি সম্পন্ন করে নবম স্থান অধিকার করেছিলেন।[৪] অতঃপর তিনি কোয়ার্টার-ফাইনালে অংশগ্রহণ করেছেন এবং সেখানে তিনি নবম স্থান অধিকার করেছেন।[৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- 1 2 3 "Olympedia – Talina Gantenbein" [অলিম্পিডিয়া – টালিনা গান্টেনবাইন]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Halfpipe – Seeding – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের স্কি ক্রস – অবস্থান – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৩৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Halfpipe – Seeding – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের স্কি ক্রস – অবস্থান – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৩৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Halfpipe– Results" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের স্কি ক্রস – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৪২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "FIS - Freestyle Results - Beijing (CHN) 2021/2022" [এফআইএস - ফ্রিস্টাইল ফলাফল – বেইজিং (সিএইচএন) ২০২১/২০২২]। fis-ski.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশন। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশনে (অ্যালপাইন) টালিনা গান্টেনবাইন (ইংরেজি)
- আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশনে (ফ্রিস্টাইল) টালিনা গান্টেনবাইন (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় টালিনা গান্টেনবাইন (ইংরেজি)