বিষয়বস্তুতে চলুন

টাঙ্গাতুরি মানেম্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টাঙ্গাতুরি মানেম্মা
সংসদ সদস্য, লোকসভা
কাজের মেয়াদ
১৯৮৭  ১৯৯১
পূর্বসূরীটাঙ্গাতুরি আনজাইয়া
উত্তরসূরীবান্দারু দত্তাত্রেয়
নির্বাচনী এলাকাসেকেন্দ্রাবাদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম২৯ এপ্রিল ১৯৪২
হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, ভারত
মৃত্যু৯ সেপ্টেম্বর ২০১৮ (বয়স ৭৬ বছর)
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
দাম্পত্য সঙ্গীটাঙ্গাতুরি আনজাইয়া

টাঙ্গাতুরি মানেম্মা (১৯৪২–২০১৮) ছিলেন অন্ধ্র প্রদেশের ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন রাজনীতিবিদ। তিনি ৮ম এবং ৯ম লোকসভার সদস্য ছিলেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

মানেম্মা ১৯৪২ সালের ২৯শে এপ্রিল হায়দ্রাবাদে কে. শঙ্কর রেড্ডির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি চাদর ঘাটের মারওয়াড়ি হিন্দি বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন।[] মানেম্মা আইএনসি রাজনীতিবিদ টাঙ্গুতুরি আঞ্জাইয়াকে বিয়ে করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

মানেম্মার স্বামীর মৃত্যুর পর ১৯৮৬ সালে সেকেন্দ্রাবাদ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। মানেম্মা ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) আনুষ্ঠানিক প্রার্থী মনোনীত হন এবং ১,৮২,৮৬১ ভোট পেয়ে জয়লাভ করেন।[] তিনি ৮ম লোকসভায় সেকেন্দ্রাবাদের প্রতিনিধিত্ব করেছিলেন এবং হাউস কমিটির সদস্য হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক পরামর্শদাতা কমিটিতেও দায়িত্ব পালন করেছিলেন।[]

১৯৮৯ সালের ভারতীয় সাধারণ নির্বাচনের সময়, মানেম্মা জনতা দলের প্রার্থীকে ১,৪৭,৬০১ ভোটের ব্যবধানে পরাজিত ক'রে নিজের আসনটি ধরে রাখেন।[] সংসদে তাঁর দ্বিতীয় কার্যকালের মেয়াদে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরামর্শদাতা কমিটির পাশাপাশি সংসদের অধিবেশন থেকে সদস্যদের অনুপস্থিতি সংক্রান্ত কমিটিতে দায়িত্ব পালন করেন।[] ২০০৯ সালে, তিনি হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদ রাজস্ব বিভাগের মুশিরাবাদ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

১৯৬০ সালের মে মাসে, মানেম্মা আইএনসি রাজনীতিবিদ টাঙ্গাতুরি আঞ্জাইয়াকে বিয়ে করেছিলেন, টাঙ্গাতুরি আঞ্জাইয়া পরে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।[] তাঁদের এক ছেলে এবং চার মেয়ে ছিল। মানেম্মা ২০১৮ সালের ৯ই সেপ্টেম্বর সকাল ১১:৩০ মিনিটে জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে অসুস্থতার কারণে মারা যান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Members Bioprofile: Manemma, Shrimati Tangaturi"Lok Sabha। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭
  2. "Details of Bye Elections from 1952 to 1995" (XLSX)Election Commission of India। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭
  3. "Statistical Report on General Elections, 1989 to the Ninth Lok Sabha" (পিডিএফ)Election Commission of India। পৃ. ৩৭। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭
  4. "Manemma scores upset win in Musheerabad"The Hindu। ২ জুন ২০০৮। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭
  5. Press Trust of India (২৯ নভেম্বর ২০১৩)। "No anticipatory bail to wife of former AP CM in dowry case"Business Standard। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭
  6. Mayabrahma, Roja (৯ সেপ্টেম্বর ২০১৮)। "Former CM T Anjaiah's wife Manemma passes away"। The Hans। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৮