টাউন স্কুল, কলকাতা
| টাউন স্কুল, কলকাতা | |
|---|---|
| অবস্থান | |
![]() | |
| স্থানাঙ্ক | ২২°৩৫′৪৮″ উত্তর ৮৮°২২′১৭″ পূর্ব / ২২.৫৯৬৬° উত্তর ৮৮.৩৭১৫° পূর্ব |
| তথ্য | |
| বিদ্যালয়ের ধরন | সরকার পোষিত |
| প্রতিষ্ঠাকাল | ১৮৯৪ |
| ভাষা | বাংলা |
| অন্তর্ভুক্তি | পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ |
টাউন স্কুল, কলকাতা, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর কলকাতায় অবস্থিত একটি শতাব্দী প্রাচীন বিদ্যালয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কেবলমাত্র ছাত্রদের বিদ্যালয় এটি। বাংলা ও ইংরাজী দুটি ভাষাতেই শিক্ষাদানের ব্যবস্থা আছে কলকাতার অন্যতম সেরা এই বিদ্যালয়টিতে এবং শিক্ষাদানের মান বেশ উন্নত। সুনীল গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র , কমলকুমার বসু সহ বহু স্বনামধন্য সাহিত্যিক শিক্ষাবিদ, চলচ্চিত্র এবং নাট্যব্যক্তিত্ব, রাজনীতিক, সাংবাদিক, সঙ্গীতশিল্পী এই বিদ্যালয়ের প্রাক্তনী ছিলেন। [১]
ইতিহাস
[সম্পাদনা]বাংলার অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ কালীপ্রসন্ন চক্রবর্তী টাউন স্কুল, কলকাতার প্রতিষ্ঠাতা। সাহিত্য পরিষদ স্ট্রিটের এক ছোট বাড়িতে বর্তমানকালের এই অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের সূত্রপাত হয়। প্রথমে অনানুষ্ঠানিক বাংলা "টোল" শিক্ষার জন্য এটি "ন্যাশনাল সেমিনারি" নামে পরিচিত ছিল। ছাত্রাবাস ও অর্থের দুষ্প্রাপ্যতা অতিক্রম করে রূপান্তরিত মিডল ইংরাজি স্কুল ১৮৯৪ খ্রিস্টাব্দের ২১ শে নভেম্বর টাউন স্কুল নামে প্রতিষ্ঠিত হয়। দেওঘরের শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজের শিষ্যা চারুশীলা মজুমদার তাঁর গুরুর অনুপ্রেরণায় কলকাতার শ্যামপুকুর এলাকায় তাঁর জমি দান করেন এবং একটি তিনতলা ভবন নির্মাণ করেন বিদ্যালয়টির জন্য। ভবনটি বর্তমানে কলকাতার ঐতিহ্যবাহী ভবনগুলির একটি। ১৯১৫ খ্রিস্টাব্দ থেকে বিদ্যালয়ের পঠনপাঠন এই ৩৩, শ্যামপুকুর স্ট্রিটের এই ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। ১৯১৪ খ্রিস্টাব্দে এই স্কুলের ছাত্ররা প্রথমবারের মতো ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেয়। বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত ছিল। জ্ঞানবিজ্ঞানের নানা ক্ষেত্রে বাংলার অসংখ্য আলোকিত ব্যক্তিত্ব মহান শিক্ষকদের নির্দেশনায় এই অভিজাত প্রতিষ্ঠান থেকে তাদের জীবন শুরু করেছেন।[২]
টাউন স্কুল কলকাতা ভারতের স্বাধীনতা আন্দোলনে, রাজনীতিতে এবং কলকাতা ও বাংলার সমাজে পরিবর্তনের নানা ক্ষেত্রেও অবদান রেখেছে এবং বিভিন্ন সময়ে এর প্রভাব পড়েছে। ১৯৭০ খ্রিস্টাব্দে এটি একটি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পরিণত হয়। এই ভবনেই ১৯৭২ খ্রিস্টাব্দে ছাত্রীদের জন্য প্রাত বিভাগে 'টাউন স্কুল ফর গার্লস্' চালু হয়। ১৯৯৩ খ্রিস্টাব্দ হতে বিদ্যালয়ে বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখার বিষয়াদি নিয়ে উচ্চমাধ্যমিক স্তরের পড়াশোনা শুরু হয়। ২০১৫ খ্রিস্টাব্দে স্কুলটি সরকারী পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়। এখন এই স্কুলটি একটি বাংলা মাধ্যমের সহশিক্ষা স্কুল।
উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র
[সম্পাদনা]- বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বেতার সম্প্রচারক, নাট্যকার
- কমলকুমার বসু, রাজনীতিবিদ, কলকাতার প্রাক্তন মেয়র
- সুনীল গঙ্গোপাধ্যায়, প্রখ্যাত সাহিত্যিক
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Overview - Town School Calcutta"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৫।
- ↑ "History - Town School, Calcutta"। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৫।
