টাইরানোসরাস
| টিরানোসরাস ত্যুরান্নোসাউরুস তূর্ণসরট সময়গত পরিসীমা: লেট ক্রিটেশিয়াস (মাস্ট্রিশটিয়ান), ৬৮–৬৬কোটি | |
|---|---|
| কার্নেগি ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরে টি. রেক্স-এর আদর্শ নমুনার (CM 9380) পুনর্গঠন | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
| পর্ব: | কর্ডাটা (Chordata) |
| গোষ্ঠী: | ডাইনোসরিয়া (Dinosauria) |
| গোষ্ঠী: | সরিস্কিয়া (Saurischia) |
| গোষ্ঠী: | থেরোপোডা (Theropoda) |
| পরিবার: | †Tyrannosauridae |
| উপপরিবার: | †Tyrannosaurinae |
| গণ: | †Tyrannosaurus Osborn, 1905 |
| আদর্শ প্রজাতি | |
| †Tyrannosaurus rex Osborn, 1905 | |
| অন্য প্রজাতিসমূহ | |
| প্রতিশব্দ | |
|
Genus synonymy
Species synonymy
| |
টিরানোসরাস,[ক] ত্যুরান্নোসাউরুস[খ] বা তূর্ণসরট[গ] হল বৃহৎ আকারের থেরোপড ডাইনোসরের একটি গণ। এর আদর্শ প্রজাতি টিরানোসরাস রেক্স (লাতিন: rex, অর্থাৎ ‘রাজা’; তূর্ণসরটরাজ), যা সংক্ষেপে টি. রেক্স বা কথ্য ভাষায় টি-রেক্স নামে পরিচিত, থেরোপডদের মধ্যে অন্যতম সর্বাধিক প্রতিনিধিত্বশীল সদস্য। এটি বর্তমান পশ্চিম উত্তর আমেরিকার বিস্তৃত অঞ্চলে বাস করত, যা সে সময় লারামিডিয়া নামে পরিচিত একটি দ্বীপ-মহাদেশ ছিল। অন্য টাইরানোসোরিডদের তুলনায় টাইরানোসরাসের বিস্তৃতি অনেক বৃহৎ ছিল। এর জীবাশ্ম লেট ক্রিটেশিয়াস পর্বের লেট মাস্ট্রিশটিয়ান যুগের (প্রায় ৬৯–৬৬ মিলিয়ন বছর পূর্বে) বিভিন্ন স্তরতাত্ত্বিক বিন্যাস থেকে পাওয়া গেছে। কিছু বিচ্ছিন্ন জীবাশ্ম মধ্য ক্যাম্পানিয়ান যুগ পর্যন্ত বিস্তৃত একটি সম্ভাব্য প্রাচীন উৎসের ইঙ্গিত দেয়। এটি টাইরানোসোরিডদের শেষ দিকের সদস্যদের একটি এবং ক্রিটেশিয়াস–প্যালিওজিন বিলুপ্তি ঘটনার ঠিক আগে পর্যন্ত টিকে থাকা শেষদিকের অপক্ষী ডাইনোসরদেরও একটি।
অন্যান্য টাইরানোসোরিডদের মতোই টাইরানোসরাস ছিল দ্বিপদ মাংশাসী ডাইনোসর; এর বিশাল আকৃতির মাথাকে ভারসাম্য দিত লম্বা ও ভারী লেজ। শক্তিশালী ও বৃহৎ পশ্চাৎপদগুলোর তুলনায় সামনের পা তুলনামূলকভাবে ছোট হলেও আকারের তুলনায় অস্বাভাবিক রকম শক্তিশালী ছিল এবং তাতে দুটি নখযুক্ত আঙ্গুল ছিল। সবচেয়ে পরিপূর্ণ কঙ্কালের দৈর্ঘ্য প্রায় ১২.৩–১২.৪ মিটার (৪০–৪১ ফুট) হলেও আধুনিক অধিকাংশ অনুমান অনুযায়ী টাইরানোসরাস এর দৈর্ঘ্য ১৩ মিটার (৪৩ ফুট) এরও বেশি, নিতম্বের উচ্চতা প্রায় ৩.৭–৪ মিটার (১২–১৩ ফুট), এবং ভর প্রায় ৮.৮ টন (৮.৭ লং টন; ৯.৭ short ton) পর্যন্ত হতে পারত। যদিও কিছু থেরোপড আকারে টাইরানোসরাসের সমতুল্য বা বৃহত্তর হতে পারে, তবুও এটি স্থলজ শিকারীদের মধ্যে অন্যতম বৃহত্তম বলে বিবেচিত হয় এবং স্থলচর প্রাণীদের মধ্যে এর কামড়ের শক্তি সর্বাধিক বলে ধারণা করা হয়। পরিবেশে সুদূরপ্রসারীভাবে বৃহত্তম মাংশাসী হওয়ায় টাইরানোসরাস রেক্স সম্ভবত ছিল শীর্ষ শিকারী, যার খাদ্যতালিকায় ছিল হ্যাড্রোসরসহ বিভিন্ন সেরাটপসিয়া ও অ্যাঙ্কাইলোসোর ের কিশোর সদস্য, এবং সম্ভবত কিছু সোরোপডও। কিছু গবেষক মনে করেন এটি প্রধানত মৃতভোজী ছিল। টাইরানোসরাস শিকার করত নাকি কেবল মৃতদেহভোজী ছিল—এই প্রশ্নটি জীবাশ্মবিদ্যার অন্যতম দীর্ঘ বিতর্কের বিষয় ছিল। বর্তমানে অধিকাংশ বিজ্ঞানীই মনে করেন টাইরানোসরাস ছিল একই সঙ্গে শিকারী ও মৃতভোজী।
টাইরানোসরাস রেক্স এর কিছু নমুনা প্রায় সম্পূর্ণ কঙ্কালসহ আবিষ্কৃত হয়েছে। এসব নমুনার অন্তত একটিতে নরম টিস্যু ও প্রোটিনও শনাক্ত করা হয়েছে বলে প্রতিবেদন রয়েছে। জীবাশ্মের প্রাচুর্যের কারণে প্রাণীর জীবন-ইতিহাস, জীবযান্ত্রিকতাসহ বহু জৈবিক দিক নিয়ে ব্যাপক গবেষণা সম্ভব হয়েছে। এর খাদ্যাভ্যাস, শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য ও সম্ভাব্য গতি নিয়ে এখনও বিতর্ক রয়েছে। এ ছাড়া এর শ্রেণীবিন্যাসও বিতর্কিত। এশীয় প্রজাতি টার্বোসরাস বাটার টাইরানোসরাসের খুব নিকট আত্মীয়, এবং কখনও কখনও এটিকে একই গণের একটি প্রজাতি হিসেবেও গণ্য করা হয়েছে। উত্তর আমেরিকার কয়েকটি টাইরানোসোরিডকে টাইরানোসরাসের সঙ্গে সমার্থক ধরা হয়েছে, আবার কিছু টাইরানোসরাস নমুনাকে পৃথক প্রজাতি হিসেবেও প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি প্রস্তাবিত টি. ম্যাক্রায়েনসিস প্রজাতির বৈধতা অত্যন্ত বিতর্কিত।
২০শ শতকের সূচনালগ্ন থেকেই টাইরানোসরাস সবচেয়ে সুপরিচিত ডাইনোসরদের একটি। বিজ্ঞান লেখক রাইলি ব্ল্যাক একে "পরম ডাইনোসর" হিসেবে উল্লেখ করেছেন। এর জীবাশ্ম জাদুঘরে বিশেষ আকর্ষণের বিষয় এবং এটি জুরাসিক পার্কসহ জনপ্রিয় গণমাধ্যমেও ব্যাপকভাবে উপস্থাপিত হয়েছে।
বর্ণনা
[সম্পাদনা]টাইনোসরাস রেস ছিলো অন্যতম বৃহৎ স্থলচর মাংসাশী প্রাণী। প্রাপ্ত পরিপূর্ণ নমুনা সমূহের মধ্যে সব থেকে বড়টি রাখা হয়েছে প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে যার নাম FMNH PR2081 এবং ডাকনাম সু, লম্বায় ৪০ ফুট, উরু থেকে ১২ ফুট উঁচু এএবং ওজন সাড়ে চার থেকে সাত মেট্রিক টনের বেশীও হতো।
২০১১ সালের এক গবেষণা থেকে জানা যায় সু এর ওজন, সর্ববৃহৎ টাইর্যানোসরাস, ৯.৫ এবং ১৮.৫ মেট্রিক টনের মধ্যে। গবেষণা পত্রের লেখকেরা এই ঊর্ধ্ব ও নিম্ন পরিমাপের কারণ হিসেবে উল্লেখ করেছেনন যে এরা খুব চিকনও হতে পারে আবার খুব মোটাও হতে পারে।
শ্রেণিবিভাগ
[সম্পাদনা]১৯৫৫ সালে সোভিয়েত প্যালেন্টোলজিস্ট এভগেনি মালেভ মংগোলিয়াতে প্রাপ্ত নতুন এক প্রজাতির নামকরণ করেন টাইনোসরাস বাটার। ১৯৬৫ সালে এই প্রজাতির নাম পরিবর্তন করে টারবোসরাস বাটার রাখা হয়। অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে যে টার্বোসরাস বাটার হচ্ছে টাইর্যানোসরাস রেক্সের সিস্টার ট্যাক্সন। টি. বাটার কে টাইনোসরাসের এশীয় প্রজাতি হিসেবে ধরা হয়।
সাম্প্রতিক বর্ণনা থেকে জানা যায় যে টি. বাটারের খুলি টি. রেক্সের তুলনায় অনেক সরু এবং কামড়ানোর সময় খুলিতে টানের পরিমান টি রেক্স থেকে আলাদা, এলিয়োর্যামুস এর মত। এলিয়োর্যামুস হচ্ছে একধরনের এশিয়ান টাইর্যানোসর।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহি:সংযোগ
[সম্পাদনা]- ↑ ইংরেজি: Tyrannosaurus, /tɪˌrænəˈsɔːrəs,
taɪ-/ , আক্ষ. 'নিপীড়ক টিকটিকি'; প্রাচীন গ্রিক τύραννος (túrannos) 'tyrant', এবং σαῦρος (saûros) 'lizard' - ↑ লাতিন: Tyrannosaurus, উচ্চারণ [tyrannɔˈsau̯rʊs]; বাংলা: ত্যুরান্নোসাউরুস, বাংলা উচ্চারণ: [t̪yɾanːosau̯ɾus]।
- ↑ বাংলা: তূর্ণসরট, বাংলা উচ্চারণ: [t̪uɾnosɔɾɔʈ]; হিন্দি: तूर्णसरट, উর্দু: تورنسرٹ, হিন্দি উচ্চারণ: [t̪uːɾnᵊsəɾəʈ])।
<ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি